বেলারী রামকৃষ্ণ আশ্রম
নমস্কার বন্ধুরা,
জানুয়ারি মাস সবে শুরু হয়েছে কোলকাতায় তখন বেশ কড়া শীত। সেরকম এক ভোরে, কুয়াশার চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য হাওড়া জেলার ঐতিহাসিক জনপদ বেলারী। মূল উদ্দেশ্যে শহরের চেনা কোলাহল থেকে দূরে, প্রকৃতির সাথে একটা দিন কাটানো। ভৌগোলিক দিক থেকে বেলারী চমৎকার জায়গায় অবস্থিত। হাওড়া জেলার উলুবেড়িয়া শহর থেকে ভাগীরথী নদী বরাবর বঙ্গোপসাগরের দিকে নেমে আসা যায়, তবেই নদীর কোল ঘেঁষে থাকা অতি পুরনো জনপদটির দেখা মিলবে। ভাগীরথী নদীর সুবিশালতার সাথে জনপদটির ইতিহাস ও সংস্কৃতি দুটোই জড়িয়ে। পৌঁছতে ঘন্টা দুয়েক সময় লাগলো ততক্ষণে মিঠে রোদে গায়ের শীত কিছুটা কমিয়ে দিয়েছে।
আশ্রমের সামনে দাঁড়িয়ে দেখলাম পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশনের মন্দির।মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম, এক শান্ত আবহ বিরাজ করছে। কোনো কোলাহল নেই, কেবল গভীর নীরবতা এবং আধ্যাত্মিক পরিবেশ। মন্দিরে বিরাজ করছেন মা কালী আর শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিও রয়েছে। মন্দিরের দোতলায় কিছুক্ষণ চুপচাপ বসে দূরের ভাগীরথীর দেখলাম।
বেলারীতে আসার মূল আকর্ষণ এখানের শিক্ষাকেন্দ্র টিকে কেন্দ্র করে। এই জনপদের মূল প্রাণকেন্দ্র হলো নদীপারের বহু পুরনো ও ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম। ১৯৩১ সালে তৈরী হওয়া প্রায় শতবর্ষ পুরনো আশ্রমটিতে যখন পৌঁছলাম তখন অদ্ভুত ভাবে শান্ত। হালকা ধূপের সুবাস আশপাশের পরিবেশটাকে মধুর করে তুলেছে। আশ্রমের পাশেই মন্দির এবং রামকৃষ্ণ মিশন স্কুল। আশ্রমের ভেতরে ঢুকে পড়লাম, সেখানে নানান শীতকালীন সবজি লাগানো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS