বিশ্বসেরার বিদায়
নমস্কার বন্ধুরা,
আন্তর্জাতিক মঞ্চ থেকে চিরবিদায়ের মহাকাব্যিক অধ্যায় রচনা করে বিদায় হলো অপরাজেয় রাজার। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় হলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের মঞ্চে শেষ ৮-এর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগালের বিদায়ের সাথে শেষ হলো রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ার। কোনো এক অজানা কারণে ফিফার চক্ষুশূল হয়ে, কোনো লবি ছাড়াই আন্তর্জাতিক ফুটবলের পৃথিবীর সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ড কারী একের পর এক প্রতিকূলতা, সমালোচনা আর সমস্ত নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করে দেশকে তিনটি আন্তর্জাতিক এনে দিয়েছে। দেশের ফুটবলকে এক চরম উচ্চতায় পৌঁছে অবশেষে আন্তর্জাতিক জার্সি তুলে রাখলেন কিংবদন্তি।
ম্যাচের শুরু থেকে পর্তুগাল এবং স্পেন উভয় দলই অতিরিক্ত সাবধানী ফুটবল খেলছিল। দুই দলই ডিফেন্স আঁটসাঁট করে রেখেছিল। প্রথমার্ধে স্পেনের আক্রমণ কয়েকবার বিষদাঁত দেখালেও, গোলরক্ষক ডিয়েগো কোস্টা সব রুখে দেয়। কয়েকটা দুর্দান্ত সেভের সৌজন্যে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্পেন তাদের খেলার ক্ষিপ্রতা এবং পাসিংয়ের গতি কিছুটা বাড়ায়। তবে দুই দলের ফরোয়ার্ড লাইনই যেন বিপক্ষের বক্সের ভেতর গিয়ে খেই হারিয়ে ফেলছিল, ফাইনাল টাচটা কিছুতেই আসছিল না। সত্যি কথা বলতে মাঝমাঠহীন পর্তুগালের রক্ষণাত্মক ফুটবলে মাঝরাতের দিকে কিছুটা ঝিমিয়ে পড়েছিলাম। আলসেমি তাড়াতে মাঝরাতেই অর্ডার করলাম পিজ্জা। একটা পিজ্জার দু-পাশে দু ধরনের টপিংসের যুগলবন্দি। ম্যাচ চলতে থাকলো ধীরেই, যেন কেউ আগে গিয়ে গোল করবে না। এভাবেই দ্বিতীয় অর্ধের সময় শেষ হয়ে অতিরিক্ত সময় শুরু হলো।
অতিরিক্ত সময় শুরু হতেই ম্যাচের ক্লাইম্যাক্স। পর্তুগালের বক্সের কিছুটা বাইরে ফ্রি কিক পায় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে স্পেন বল পর্তুগালের জালে জড়িয়ে দেয়। ১-০ গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ রক্ষা আর হয়নি। রেফারির শেষ বাঁশি বাজতেই একদিকে স্পেনের উল্লাস, আর অন্যদিকে মাঠের মাঝে দাঁড়িয়ে সিআরসেভেনের চোখের জল। মহাতারকার বিদায় দেখে মনটা, শেষ দুই স্লাইস পিজ্জা মুখে ঢোকাতে পারলাম না। জীবনের একটা ইচ্ছা অপূর্ণই থেকে গেলো, রোনাল্ডোর খেলা স্বচক্ষে দেখতে পারলাম না। বিদায় G.O.A.T। বিদায় CR7।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS