প্রীতিভোজ // ১০% লাজুক 🦊-কে
নমস্কার,
নিঃসন্দেহে স্বীকার করছি চলতি মরসুমেই আমি সবচাইতে বেশিবার নিমন্ত্রন খেলাম। যদিও মাঝে একটি বিয়ে আমাকে বাদ দিতে হয়েছিল কিন্ত মামার বিয়েতে এসে সেটারও ভরপাই হয়ে গেলো। গায়ে হলুদ থেকে বৌভাত সবকিছুতেই উপস্থিত থাকলাম।
বধূবরণ হয়ে গেলেই মোটামুটি বিয়ের নিয়ম শেষ বাকি থাকে শুধু বউভাত। বধূবরণ-এর পর থেকেই সবাই একটু আরাম খুঁজছিল। বিগত কদিন যাবৎ খুব দৌড় ঝাঁপ করার পর বৌভাতের সকালে বিশেষ কাজ না থাকায় আরামটা যেন অলিস্যে পরিণত হলো।
আসলে অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে পরিবেশন করার ক্যাটারার সমস্ত কিছুই আগে থেকে নির্ধারণ ছিলো তাই সন্ধ্যে পর্যন্ত সকলেই বেশ হেলেদুলে চলছিলো। আমাকে যদিও বার কয়েক মামার ফ্ল্যাটে নানান কাজে যাতায়াত করতে হয়েছে তবুও বলবো বিয়ের দিন থেকে অনেক আরামে ছিলাম। ক্যাটারার থাকার সবচেয়ে ভালো দিক এইটাই। যেহেতু কোন কাজকর্ম নিজেদেরকে করতে হয় না তাই সন্ধ্যের অনুষ্ঠান সামলানো নিয়ে কারো বিশেষ চিন্তাও থাকে না।
বধূবরণ-এর মতোই বিকেল পর্যন্ত সবাই হেলেদুলে চলছিলো তখন বুঝেছিলাম আবার সন্ধ্যে বেলায় হুড়াহুড়ি পড়বে। বধূবরণ থেকে শিক্ষা নিয়েই আমি সন্ধ্যা লাগার আগেই সেজেগুজে অনুষ্ঠান বাড়িতে চলে যাই।
লজে ঢুকেই সোজা হামলা করলাম স্টার্টারের স্ট্যান্ডে। টপাটপ করে তিন প্লেট চিকেন পকোড়া আর এক গ্লাস কোলড্রিংস সাটিয়ে তবেই অনুষ্ঠান বাড়ির ভিতরে প্রবেশ করলাম।
প্রীতিভোজে অনেক চেনা অচেনা আত্মীয়দের মুখ। সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেলো। অল্প অল্প খিদে ছিলো কিন্তু কন্যাযাত্রী ঢুকছে দেখেই আমি খাবারের দিকে দিলাম দৌড়।
ভাত, ডাল, নবরত্ন, বেগুনি এবং স্যালাড দিয়ে খাওয়া শুরু করলাম। তারপরে দু টুকরো খাসির মাংস নিলাম, আমার চিন্তা ছিল যদি আগের দিনের মতো মাংস সেদ্ধ না হয়। ঈশ্বরের অসীম কৃপা মাংসগুলো সুসিদ্ধ ছিলো। পিস আটেক মাংস সাটিয়ে দিলাম।
ব্যস্ততার জন্য মিষ্টির অপেক্ষা করতে পারিনি আইসক্রিমটা হাতে নিয়ে উঠেই পড়লাম।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা দেখছি আর বিয়ের খাওয়া থামাতেই চাইতেছেন না। প্রতিদিন এইসব পোস্ট হা হা। আমাদের দেশে ক্যাটারার সিস্টেম টা এখনো সর্বএ ছড়িয়ে পড়ে নি। সেজন্য আপনার মতো যদি আমাদের বাড়িতে বিয়ে হয় তাহলে আমার মতো ছেলেরা এতো ফ্রী থাকে না। খাবারের আইটেমগুলো বেশ চমৎকার ছিল কিন্তু। তবে ঐ আইসক্রিমের বাটি টি বেশি লোভনীয় লাগছে আমার কাছে হি হি।।
সত্যিই থামছিলো না তবে এইটাই শেষ। হাঃ হাঃ।
গ্রামের দিকে বাড়ির ছেলেরাই পরিবেশন করে। আমরাও তাই করি। কিন্তু ঐটাতে খুব ঝামেলা হয়, বিয়েতে মজা করা যায় না।
এটা ঠিক বলেছেন দাদা।।
আসলে দাদা আমি বেশ কিছু দিন ধরে দেখছি আপনি এত খাওয়ার উপরে আছেন। দাওয়াত খেতে সবারই ভালো লাগে আমিও তার ব্যাতিক্রম না। ঈদ-পরবর্তী আমিও বেশ কয়েকটি দাওয়াত খেয়েছি তাই প্রতিদিনই আপনাকে একদিনের তিন বেলায় দাওয়াত খেয়েছি। তবে আপনার দাওয়াত খাওয়ার অনুভূতিগুলো অন্যরকম। আপনি ঠিক বলেছেন পৃথিবীতে অনেক চেনা ও অচেনা মানুষের সাথে দেখা হয় শেষ করে চলে মানুষের সাথে দেখা হলে অনেক ভালো লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার কাটানো সময় গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
একদিনে তিনবেলা নিমন্ত্রন খেলেন তাহলে তো দারুন মজা। 😁
দাদা বিয়ে বাড়ি নিয়ে সত্যিই অনেক পোস্ট দেখেছি এবার আপনার কাছ থেকে। ভালোই লাগে। খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে সবসময় ভালো লাগে আমার 🥰। পরবর্তী ছয় মাসের মধ্যে বিয়ের কোন সুযোগ আছে কি আমার দাদার ? তাহলে হয়ত সুযোগ টা কাজে লাগাতাম 😊।
বিয়ের সুযোগ আছে কিনা আমি নিজেই সঠিক জানি না। হাঃ হাঃ 😁
দাদা আপনি বিয়ে করে নিয়ে খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। খাওয়া দাওয়ার পর্ব টা বেশ ভালো ছিল ☺️। আসলে খাওয়া-দাওয়ার ছবিগুলো দেখলে বেশ ভালো লাগে। আমার তো ইচ্ছে করে তুলে তুলে খেয়ে ফলি😋। দাদা তারে বিয়ে বাড়িতে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। নতুন বর আর কনের জন্য শুভেচ্ছা রইল। তাদের ভবিষ্যৎ জীবন সুখময় হোক। আপনাকে ধন্যবাদ দাদা সুন্দর পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেকদিন পর ভালো সময় কাটালাম। আমার বেশ লাগলো।
শুধু শুধুই মানুষ আমার নাম দেয়!আপনি আমাকে যে কতো আগেই ছাড়িয়ে গিয়েছেন সে খবর দেখছি কেও ই রাখে না!কতোদিন বিয়ের দাওয়াত খাইনা।
আহা! ফুডপান্ডা আমার বাড়ি চেনে না কিন্তু আপনার টা মার্ক করে রেখেছে।
নিজেই বিয়ে করুন আর নিমন্ত্রন খান। ভালো বুদ্ধি দিলাম। 😁
এবার দেখছি অনেক গুলো বিয়ে জমজমাট করে খেলেন। আজকে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলেন। একটা কথা ঠিকই বলেছেন যখন বধূবরণ শেষ হয়ে যায় সবাই একটু রেস্ট নেওয়ার জন্য খুঁজতে থাকে। তাছাড়া সবশেষে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে পড়লেন বিষয়টা বেশ ভালো লাগলো। আইসক্রিম আমার খুবই প্রিয়। আপনার হাতে দেখে খেতে ইচ্ছে করছিল।
কাজের জন্য আইসক্রিম নিয়ে ছুটে আসতে হলো তবে মানছি পুরো বিয়েতেই খুব মজা হয়েছে।