মাঝরাতের মিষ্টি মুখ
নমস্কার বন্ধুরা,
গতকাল রাতে একটু আগেই শুয়েছিলাম, হঠাৎ মিষ্টি খাবার স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। মাঝ রাত্তিরে উঠে বসলাম মনে মিঠাই খাওয়ার ইচ্ছে নিয়ে, তখন ঘড়িতে রাত ১টা বাজে। খাবার ডেলিভারী অ্যাপ গুলো খুলে দেখলাম আশপাশের সব মিষ্টির দোকানগুলো ঝাঁপ বন্ধ করে দিয়েছে। কিন্তু অসময়ে মনের মিষ্টির ইচ্ছেটা মিটবে কী ভাবে। ঘরে শুধুই নুডুলস। ভাবনা চিন্তা করছি এমন সময় মাথায় এল কেকের কথা। মাঝ রাতে মিষ্টির দোকান বন্ধ হলেও অনেক সময় বেকারি খোলা থাকে। ক্ষীণ আশাটুকু করে ফের ফুড অ্যাপটা খুলে স্ক্রিনে আঙুল বোলাতে লাগলাম! খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম একটা ক্লাউড বেকারি, আর মাত্র ৩০ মিনিটে তারাও ডেলিভারি বন্ধ করবে।
মাঝরাতে কেকের সন্ধান পেয়ে মনটা উৎফুল্ল হয়ে উঠল, ঐদিকে আবার সময়ের সাথেও লড়াই। ঝটপট অ্যাপের মেনুকার্ড ঘাঁটতে থাকলাম, হরেক রকমের কেকের লিস্টে বেছে নিলাম বাটারস্কচ ট্রিট কেক। চটজলদি অর্ডার করার পর উন্মুখ হয়ে অপেক্ষা করতে লাগলাম। অর্ডার মাত্র ২৫ মিনিটের মাথাতেই এসে হাজির হলো। চুপি চুপি পায়ে বাড়ির গ্রিল খুলে বাক্সটা ঘরে নিয়ে এলাম। ঘরে এসে টেবিলে যখন কেকের বাক্সটা খুললাম, তখন ধাক্কা খেলাম সেটার সাইজ দেখে। দাম অনুযায়ী কেকটার যা আকার ছিল, তাতে একটু ঘাবড়েই গেলাম, ওজনে অনায়াসেই হাফ কিলোর চেয়ে অনেকটাই বেশি হবে। মনে মনে ভাবলাম, এমন দামে এত বড় কেক দিচ্ছে, এ তো লটারি! কিন্তু আসল হতাশাটা অপেক্ষা করছিল বাক্সের ভেতরে।
বাক্সের ঢাকনাটা পুরোপুরি খুলে দ্বিতীয় বারের জন্য অবাক হলাম। বাটারস্কচ কেকের চেনা ক্যারামেল রঙের আভাটা নেই। পুরো কেকটা ধবধবে সাদা ক্রিমে মোড়া, তার উপরে কয়েক রেখা চকলেট। সাদা ক্রিমের উপর গুটিকয়েক ক্যারামেল রঙের চিনির টুকরো। কেকটার দুটো স্লাইস কাটলাম। ভাবলাম, হয়তো ক্রাস্টের ভেতরে আসল বাটারস্কচ ক্রিম লুকিয়ে আছে। কিন্তু ভেতরে একই দশা। ক্রিমের নিচে কেকের মধ্যে গুটিকয়েক ক্যারামেল চিনির টুকরো ছাড়া আর কোনো আসল বাটারস্কচ ক্যারামেল ফ্লেভারের নামগন্ধও পেলাম না। মুখে দিতেই আরো পরিস্কার হলো, ক্রিমের দাপটে বাটারস্কচের আসল আভিজাত্যটাই উধাও। মুখ মিষ্টি হলো বটে, ইচ্ছেটাও মিটলো, কিন্তু মনটা ভরলো না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS