ট্রন জমানোর ১৩ তম সপ্তাহ
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এখন অনেকটাই ভালো আছি। আজ আমি ট্রন স্টেকিং নিয়ে আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম।
আমাদের প্রিয় ফ্যান্টম দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে ট্রন স্টেকিং বিষয়টি সম্পর্কে প্রথম জানতে পারি তারপর ট্রন স্টেকিং নিয়ে আমি আরো বিস্তরে পড়াশোনা করি। পড়াশোনা করার পর ট্রন স্টেকিং সম্পর্কে যা বুঝতে পেরেছি তা আপনাদের সামনে সহজ ভাষায় নীচে উপস্থাপন করছি,
ট্রন ব্লকচেইনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখবেন সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আপনার TRON ওয়ালেটে কিছু পরিমাণে TRX আছে যা আপনি স্টেক করে রাখলেন। ট্রন স্টেক করার পর স্টেকড ট্রনের সম পরিমান আপনাকে ভোট দানের সুযোগ দেওয়া হবে। যা ব্যবহার করে আপনি নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভকে ভোট দিলেন। তারপর যখন সেই সুপার রিপ্রেজেন্টেটিভ যে পরিমাণে TRX মাইনিং রিওয়ার্ড হিসেবে পাবেন তখন তিনি আপনার ভোটিংয়ের আনুপাতিক হারে সেই রিওয়ার্ডসটিকে আপনার সাথে ভাগ করে নেবেন।
ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো স্টেক করতে শুরু করে দিই। আর জুলাই মাসে যখন ফ্যান্টম দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট চালু করলেন, আমিও তাতে অংশগ্রহণ করার অনুপ্রেরণা পেলাম। সে সময়ে স্থির করে ফেললাম, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও TRX ক্রয় করে স্টেক করবো। সেই সূত্র ধরে আজ আমার ট্রন স্টেকিংয়ের ত্রয়োদশ তম সপ্তাহ সম্পন্ন হলো।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন হলো।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- ভোট প্রদানের পর।
আজকের মতো এখানে ইতি। আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি এই সপ্তাহে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ৩০ ট্রন জমিয়েছেন। দাদা আমি মনে করি আপনি যদি প্রতি সপ্তায় এই পরিমাণ ট্রন জমাতে থাকেন এক সময় আপনার হিউজ পরিমাণ ট্রন হয়ে যাবে। আপনাদের ট্রন জমানো পোস্ট দেখে আমিও প্রত্যেক সপ্তাহে ট্রন জমানো ও ভোট প্রদানের পোস্ট শুরু করে দিয়েছি। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হিউজ হবে কিনা জানিনা তবে চেষ্টা করবো প্রতি সপ্তাহে যেন TRX এর পরিমাণ বাড়াতে পারি।
প্রতি সপ্তাহের নেয় এ সপ্তাহেও ট্রম জমিয়েছে দেখে অনেক ভালো লাগলো ৷ এভাবে প্রতিনিয়ত ট্রম জামালে আশা করি আপনার টার্গেট নিশ্চয়ই পুরন হবে খুব শীঘ্রই ৷ অনেক ভালো লাগলো দাদার দেখে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত ট্রন জমাচ্ছে দেখে ৷ এবং ক্রয় করেও ট্রম জমাচ্ছে দেখে আমিও অনুপ্রাণিত হলাম , আমিও চেষ্টা করবো ট্রন জামাতে এবং ভোট প্রদানের ৷
বলা যায় আমি উদ্দেশ্য হীন ভাবেই ছুটে চলেছি। আসলে TRX কিনে স্টেক করাই আমার মূল উদ্দেশ্য।