ঘাড়ের যন্ত্রণা নিয়েই বাড়ি চললাম
নমস্কার বন্ধুরা,
দীর্ঘদিন ধরে ঘাড়ের যন্ত্রণার সাথে লড়াই করছি, শরীর আর মন, দুই-ই কষ্টে। এই কারণে জীবনটা পুরোপুরি থমকে গেছে। গত কিছুদিন নিয়ম করে ওষুধ খাচ্ছি এবং টানা ২০ টা ফিজিওথেরাপির সেশন নিয়েছি তারপরে শরীর সাময়িকভাবে কিছুটা ভালো হয়েছিল। ভেবেছিলাম, হয়তো এবার কিছুটা স্বস্তি পাবো, কাজের ছন্দে অল্প হলেও ফিরতে পারব। কিন্তু স্বস্তি ক্ষণস্থায়ী হলো। ব্যথাটা আবারও দ্বিগুণ শক্তিতে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং যখন যন্ত্রণার চোটে আর কোনোভাবেই টিকে থাকতে পারছিলাম না, তখনই জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে কদিনের জন্য সোজা বাড়ি চলে এলাম।
বাড়ি আসার পেছনে উদ্দেশ্য একটাই, শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া এবং ল্যাপটপ আর মোবাইলের স্ক্রিন থেকে কদিন সম্পূর্ণ দূরে থাকা। কাজের প্রয়োজনে পোর্ট্রোনিক্সের নতুন স্ট্যান্ড কিনেও যখন ঘাড়ের ওপর চাপ কমানো যাচ্ছিল না, তখন বাধ্য হয়েই ডিজিটাল ডিটক্স করতে বাধ্য হলাম। কিন্তু হুট করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেই তো আর ট্রেনের টিকিট পাওয়া যাবেনা। গত দুদিন চেষ্টার পর তৎকাল টিকিট কাটতে পারলাম।
বিগত বেশ কয়েকদিন ধরে কলকাতায় যে রকম ভয়ানক ও মারাত্মক ভ্যাপসা গরম, তাতে টিকে থাকা দায়। বৃষ্টির দেখা নেই, বাতাসে আর্দ্রতা এতটাই বেশি যে একটুতেই গা হাত পা প্যাচপ্যাচ করছে। এই অস্বস্তিকর গরমের মধ্যে কোনো রকমে স্টেশনে পৌঁছে নিজের নির্ধারিত কামরায় গিয়ে উঠলাম। প্রথমে কিছুটা গরম লাগলেও ট্রেন চলতে শুরু করলে ঠান্ডা হওয়া জানলা ধরে ঢুকতে শুরু করল। ঘাড়ের ব্যথার জন্য চটজলদি সটান করে শুয়ে পড়েছিলাম। যদিও রাতে খুব একটা সুখের হলো না সারারাত অল্প অল্প যন্ত্রণায় ভুগে বাড়ি ঢুকলাম। মাসেল রিল্যাক্সর যেন কিছুতেই কষ্ট লাঘব করলো না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS