বিশ্বজয়ীর মুকুট ভারতের মাথায় 👸🏽

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার বন্ধুরা,

ভারতের মেয়েরা বিশ্বজয়ী! সম্প্রতি সমাপ্ত হলো ২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপ! স্বপ্ন রথে চেপে ফাইনাল ম্যাচ জিতে প্রথম বারের জন্য ভারত মহিলা দল হলো বিশ্বকাপ বিজয়ী। ফাইনাল ম্যাচে সেরার সেরা হওয়ার লড়াই ছিল দুই যুযুধান দল, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। শেষ পর্যন্ত ভারতীয় মহিলারা দুর্ধর্ষ পারফরম্যান্স ও চাপের মুখে শক্ত মানসিকতার পরীক্ষা দিয়ে ৫২ রানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলো। সাথে সাথে ভারতের মহিলারা প্রথম বিশ্বকাপ শিরোপা মাথায় পড়লো।

1000105503.jpg

Credit: ICC & JioHotstar

ফাইনালের গুরুত্বপূর্ন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাটিং ইনিংস শেষ ভারতের স্কোরবোর্ড দাঁড়ায় ৫০ ওভারে ২৯৮ রান। ব্যাটিংয়ের ইনিংসের ভিত্তি গড়ে দেয় দুই ওপেনার স্মৃতি মানদানা এবং শেফালি ভার্মা। ওপেনিং জুটিতে রান আসে ১০৪। শেফালি ঝড়ো ইনিংসে ৭৮ বলে ৮৭ রান করে ভারতকে ভালো শুরু আর দেয়। সাউথ আফ্রিকা শেফালি ভার্মা ও সেমির সেঞ্চুরিয়ান জেমাইমাকে কয়েক রানের ব্যবধানে আউট করে ম্যাচে ফিরে আসে। অধিনায়ক হরমানপ্রীত এবং দীপ্তি শর্মা পঞ্চম জুটিতে ৫২ রান যোগ করে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দীপ্তি শর্মা জ্বলে ওঠে। বাঙালি কন্যা রিচা ঘোষকে নিয়ে দীপ্তি ভারতের স্কোরবোর্ড দাঁড় করায় ২৯৮ রান।

1000105507.jpg

1000105506.jpg

Credit: ICC & JioHotstar

২৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের শুরুটা দারুণ করে। অধিনায়ক লরা উলভার্ডট এবং ওপেনার তাজমিন ব্রিটসের ব্যাটিং জোরে সাউথ আফ্রিকা বিনা উইকেটে ৫০ রান পেরিয়ে যায়। ৫১ রানের মাথায় অমরজোতের দূর্দান্ত থ্রোয়ে তাজমিন ব্রিটসের রূপে প্রোটিয়ারা প্রথম উইকেট হারায়। ১২ তম ওভারে শ্রী চরণীর ভেলিকতে প্যাভিলিয়নে শুন্য রানে ফিরে যায় অ্যানিকে বস্। তৃতীয় উইকেটে সুনে লুস অধিনায়কের সাথে ব্যাটিং ইনিংস ধরার চেষ্টা করে। শেফালি ব্যাটের পরে বল হাতে এসে সান ও ম্যারিজানকে খুব কম সময়ের মধ্যে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রোটিয়াদের এক ঘরে করে দেয়। ২৩ তম ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর বোর্ড দাঁড়ায় ৪ উইকেটে ১২৪ রান। ৩২ ওভারের পরে ভারত সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে গতি আটকে দেয়। চাপে উইকেট পড়তে থাকে। আরেকদিকে অধিনায়ক লরা মাথা ঠাণ্ডা করে রানের গতি এগিয়ে নিয়ে যেতে থাকে, নিজে সেঞ্চুরি করে প্রোটিয়াদের খেলায় ধরে রাখে। সেঞ্চুরি পূরণ করে রানের গতি বাড়াতে গিয়ে দীপ্তি শর্মার বলে লরা উলভার্ডট আউট হয়। সেই সাথে প্রোটিয়াদের বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে যায়। তারপর ২৪৬ রানে সাউথ আফ্রিকার ব্যাটিংয় ইনিংস গুটিয়ে যায়।

1000105505.jpg

1000105504.jpg

Credit: BCCI & JioHotstar

জয়ী হয়ে ভারতীয় মহিলারা ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। ১৩ তম মহিলা বিশ্বকাপের মুকুট ওঠে ভারতের মাথায়।

1000105502.jpg

Credit: ICC & JioHotstar


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60241.63
ETH 1567.82
USDT 1.00
SBD 0.42