কলকাতা ফিরে আসা... 🚆

in আমার বাংলা ব্লগ18 hours ago

নমস্কার বন্ধুরা,

গতকাল বিকেলের দিকে যখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তা কিছুসময়ের জন্য মনে হলো থামবার নয়। আর ওদিকে ট্রেনের সময় যত এগিয়ে আসছে, মনের ভেতরেও দুশ্চিন্তার দানা বাঁধছে। ভাবছিলাম, এমন দুর্যোগের মধ্যে সন্ধ্যের ব্যাগপত্র নিয়ে বেরোতে পারব তো? রাস্তায় এদিকে ওদিকে কাদা থাকবে তা তো জানা কথা। কিন্তু ভাগ্যিস, ঠিক বেরোনোর খানিকটা আগেই প্রকৃতির মন ভালো হয়ে মেঘ কেটে আকাশ লহমায় পরিষ্কার হয়ে গেলো। সন্ধ্যে হওয়ার অল্প কিছু আগে জুতোয় কাদামাটি লাগিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছে দাঁড়ালাম, তারপর বাসে চেপে স্টেশন পৌঁছালাম।

1000244787.jpg

স্টেশনে পা দিয়েই মনটা ভালোলাগায় ভরে উঠল। আহা! আমাদের এই ছোট স্টেশনটি দিনে দিনে রূপ বদলাচ্ছে। যতবারই বাড়ি থেকে কলকাতায় ফেরার জন্য প্ল্যাটফর্মে এসে দাঁড়াই, ততবারই আধুনিকতার নতুন প্রলেপ চোখে পড়ে। স্টেশনের ক্রমাগত উন্নতি আর পরিচ্ছন্ন রূপ দেখে মনটাই তৃপ্তিতে ভরে যায়। ট্রেনের নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাই ধীরে সুস্থে নিজের কামরায় গিয়ে আরাম করে বার্থ খুঁজে নিলাম। আপার ব্যর্থ, ব্যাগ গুছিয়ে সোজা বার্থে গা এলিয়ে দিলাম।

1000244796.jpg

সঠিক সময়ে ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে রওনা শুরু করল, তখনই পেলাম জাদুর আস্বাদ। বাইরে থেকে বৃষ্টিভেজা ঠান্ডা হাওয়া কামরার ঢুকতে থাকলো। বাতাসে চোখ দুটো ভার হয়ে গেলো, আর ট্রেনের দুলুনিতে ঘুমের কোলে অনায়াসে তলিয়ে গেলাম। মাঝরাতে একবার শুধু ট্রেনের টিকিট পরীক্ষক আসলে ঘুমটা একবার ভাঙলো। ব্যাস, এটুকুই!

1000244799.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39