অঘটন এড়ানো গেলো

in আমার বাংলা ব্লগ16 hours ago

নমস্কার বন্ধুরা,

বিগত কয়েকদিন হলো কলকাতায় একটানা বৃষ্টি হয়ে চলেছে, আসলে ভারতে মৌসুমী জলবায়ুর প্রবেশ হয়েছে। বরুণদেবের আশীর্বাদের হাত উপুড় করে দিচ্ছেন। গতকাল রাতে খাওয়াদাওয়া শেষ করে ঘরের দিকে ফিরছিলামম, চারপাশে অল্প অল্প জল জমে আছে। আমি আমার চিরাচরিত ফুটপাত ধরে এগোব হঠাৎ করেই অন্ধকারের মধ্য থেকে একজন ছুটে এসে চিৎকার করে আমাকে বাধা দিল। আচমকা চিৎকারে শুরুতে কিছুই বুঝতে পারিনি। ঘটনায় প্রথমে কিছু হকচকিয়ে গিয়েছিলাম। ঝটপট ফুটপাত থেকে নেমে দাঁড়ালাম। আমি রাস্তায় নামতেই ছেলেটি আঙুল উঁচিয়ে ফুটপাতের ওপর লাইভ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জলের সংস্পর্শে এসে সেখান থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে সেটা দেখালো।

1000237687.jpg

এক লহমায় পরিস্থিতি বুঝে গেলাম। আর কয়েকটা সেকেন্ড দেরি হলে মারাত্মক কেলেঙ্কারি হয়ে যেতো, ভেবেই গা শিউরে উঠল। পরিস্থিতির ভয়াবহতা এবং গুরুত্ব অনুধাবন করে সেখানে দাঁড়ালাম। জানতে পারলাম ছেলেটি ওখানে বেশ কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে এবং অনেকেই ফুটপাত থেকে দূরে সরাতে সক্ষম হয়েছে। ছেলেটির কারণে স্থানীয় বিদ্যুৎ অফিসের জরুরি কর্মীদের ফোন নাম্বার জোগাড় হলো এবং আমি ফোন করে তাদের পুরো বিষয়টি জানালাম।

1000236747.jpg

1000237688.jpg

ফোন করার পরে বিদ্যুতের জরুরি পরিষেবার কর্মীদের পৌঁছাতে অল্প সময় লাগবেই। ততক্ষণে দুজন দাঁড়িয়ে বেশ কয়েকজন পথচারীকে ফুটপাত উঠতে উঠতে বাধা দিলাম। সেই সময়ে অত্যন্ত জোরে বৃষ্টি হচ্ছিল স্বভাবতই ধোঁয়ার পরিমাণ বাড়ছিল। রাস্তা দিয়ে যাওয়া প্রচুর মানুষকে চিৎকার করে সতর্ক করা হলো ইতিমধ্যে বিদ্যুৎ অফিসের কর্মীরা এসে হাজির হলেন। তাঁরা এসে দ্রুততার সাথে লাইন কাটলেন হলো চারপাশের বিদ্যুৎ বন্ধ করে সেটাকে কিছুটা মেরামত করে বিপদ মুক্ত করলেন। ততক্ষণে প্রকৃতির মেজাজ আরও বিগড়েছে, বৃষ্টির গতিবেগ আচমকাই অনেক বেড়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশ ভালো রকম ভিজে গেলাম। কাজকর্ম শেষ করে প্রায় রাত ১২ টা বাজলো ঘরে ঢুকতে। তবে মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি ছিল সেই ছেলেটির মতন এখনো ভালো মানুষ আছে বলেই সমাজটা চলছে।

1000237686.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64307.95
ETH 1822.85
USDT 1.00
SBD 0.38