বৃষ্টিস্নাত দুপুরে চিলি চিকেন সহযোগে ভেজ ফ্রায়েড রাইস
নমস্কার বন্ধুরা,
ভোরবেলা স্টেশনে নামার পর ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম। ট্রেনের সারারাতের ধকল আর ঘাড়ের যন্ত্রণার ক্লান্তি এক হয়ে এমন এক ঘুম দিল যে, ঘড়ির কাঁটা কখন সকাল পেরিয়ে দুপুরে পৌঁছে গেছে তা বিন্দুমাত্র টের পাইনি। অবশেষে যখন ঘুম ভাঙলো তখন আলসেমি মিশিয়ে মুঠোফোনটা হাতে নিয়েছি আমার চক্ষু চড়কগাছ! গুচ্ছের মিসড কল। বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঘুমিয়েছিলাম, দুপুরের খাবারের চেনা সময়টা কখন অবলীলায় পার হয়ে গেছে, সেটাও বুঝতে পারিনি। পেটও তখন হালকা চুঁইচুঁই করে জানান দিচ্ছিল। জানলার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখলাম, আকাশজুড়ে মেঘের আনাগোনা। হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির সেই আলতো ছোঁয়ায় চারপাশের আবহাওয়াটা বেশ মনোরম আর স্নিগ্ধ এমত অবস্থায় বিছানা ছেড়ে বাইরে বেরোনোর ইচ্ছেটা একবিন্দুও ছিল না।
বিছানায় বসেই মুঠোফোনের ফুড জোমাতো খুলে ফেললাম। বৃষ্টিভেজা দুপুরে ইন্দো চাইনিজ হলে মন্দ হবেনা সেই ভেবে খুঁজতে খুঁজতে "আবার খাবো" গিয়ে থামলাম। সেখানে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেনের একটা লোভনীয় কম্বো প্যাকের অফার চলছিলো, সেটাই অর্ডার করলাম। অর্ডার করার পর চাতক পাখির মতো অপেক্ষা করতে হলো না। আধ ঘণ্টার আগেই চলে এলো। মাঝে স্নান সেরে কিছু জামাকাপড় ভিজিয়ে রাখলাম। গরম গরম খাবার বাক্স নিয়ে ঘরে এসে বসলাম। প্যাকেট খুলতেই দেখি, দুটো কন্টেনার। একটা বড় ৫০০ গ্রামের কন্টেনার ভর্তি করে ভেজ ফ্রাইড রাইস। আর তার ঠিক সাথে অন্য একটি কন্টেনারে ঘন গ্রেভিতে ডুব দিয়ে থাকা দু-পিস চিলি চিকেন।
মিষ্টি ঝাল স্বাদের ঘন গ্রেভিটা ফ্রাইড রাইসের ওপর ঢেলে প্রথম গ্রাসটা মুখে তুললাম। মনে হলো দুপুরের বারবেলায় এর চেয়ে ভালো ভোজ আর কিছুই হতে পারত না। চিলি চিকেনের মাঝারি মাপের পিস দুটো গ্রেভির মধ্যে থেকে বের করে একটাতে কামড় বসালাম। পাতলা কোটিংয়ের ভেতরে নরম মাংস। ঝাল মিষ্টির নিখুঁত ভারসাম্য ফ্রাইড রাইসের স্বাদকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিল।
ঝিরঝিরে বৃষ্টির শব্দ বাইরে থেকে ভেসে আসছে। আমি খাওয়ায় মন দিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS