দুর্গা দালানে মহাষ্টমী
নমস্কার বন্ধুরা,
অষ্টমীর সকালবেলায় সঠিক সময়ে ট্রেন থেকে নেমে পড়েছিলাম। রেলে কোনো প্রকারের দেরি হয়নি, এমনকি ট্রেন থেকে নামার পরেও বাড়ি পৌঁছতে বিশেষ দেরী হয়নি। স্টেশন থেকে বেরিয়েই বাস। পুরো পথটাই এত মসৃণ ভাবে গিয়েছে দারুন আনন্দ পেয়েছি, তাছাড়া বাড়ি ফেরার আনন্দটা একটু ভিন্ন রকমেরই হয়। সঠিক সময়ে বাড়ি পৌঁছে সোজা হুটোপুটি করে স্নান সেরে নিলাম। অন্যবারে সাধারণত মহাষ্টমীর অঞ্জলি দিয়ে দিনের শুরুটা করি, এবারে সেটা হয়নি। বাড়িতে বিশেষ কারণে অঞ্জলি দেওয়া যায়নি তবে স্নান সেরে পূজা মন্ডপে চলে গিয়েছিলাম। প্রতিবারই অষ্টমীর পুজোটা পাশের গ্রামে দুর্গা দালানে দিয়ে থাকি। এইবার অঞ্জলি দিতে না পারলেও, মায়ের কাছে যেতে তো বারণ ছিল না।
স্নান সেরে এক প্রতিবেশীর সাথেই চলে গেলাম দুর্গা মন্ডপে। যখন পৌঁছেছি তখন মহাষ্টমীর পূজা চলছে। অনেক পরিচিত মুখের এই তার মধ্যে বসে রয়েছে। মায়ের সামনে আমিও গিয়ে বসে পড়লাম। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে মায়ের পুজোয় মগ্ন ছিল আমিও মায়ের কাছে বসে থাকলাম। পুজোর শেষে অঞ্জলি দেবার পালা এলো। সবাই যারা অঞ্জলি দেবার জন্য এসেছিল সবাই একে একে অঞ্জলি দিলাম।, বাদ রয়ে গেলাম আমি। আশা করছি পরের বছরের মায়ের আঞ্জলি টা দিতে পারব। অঞ্জলি দিতে না পারলেও মায়ের কাছে আসা, মন্ত্র উচ্চারণ শোনা, দুটোই খুবই শান্তির।
অঞ্জলি পর্ব শেষ হলে প্রসাদ পেলাম। কিছুক্ষণ পরেই সন্ধি পুজো, কিন্তু ততক্ষণ বসে থাকার মতন শক্তি আমার ছিল না। আগের রাতে পুরো রাস্তাটা যদিও সুন্দরভাবে এসেছি তবে ট্রেনে কিছুতেই যেন ঘুম পূরণ হয় না। দুর্গা মন্ডপে সেই জন্যই আর বসে থাকতে পারলাম না প্রসাদ নিয়ে বাড়ির পথে রওনা হলাম। মন্ডপে অনেকের সাথেই দেখা হলো তবে কথা বলার মতন শক্তি কিংবা আওয়াজ দুটোই আমার ছিল না। ভেবে রাখলাম পরে একটা সময় দুর্গা মন্ডপে ফের যাব তখন গিয়ে সবার সাথে না হয় আলাপে করবো। মহাষ্টমীর দিন এটুকুই ছিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS