ঘাটশিলা চিত্রকূট পাহাড়

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার বন্ধুরা,

মা রঙ্কিনী নিয়ে আশীর্বাদ নিয়ে আমি আমার পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আবার পরের গন্তব্য ছিল চিত্রকূট পাহাড়। মা রঙ্কিনীর মন্দিরের সামনে থেকে ফের অটোতে চেপে বসলাম। কয়েকশো মিটার অটো চলেছে কিনা তাতেই পৌঁছে গেলাম আমার দ্বিতীয় গন্তব্য। আমার ভাবনা ছিল সকালবেলা মায়ের মন্দির থেকে পাশেই থাকা চিত্রকূট পাহাড় ঘুরে আরেকবার ওয়েটিং রুমে গিয়ে খানিকটা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়া। অটোতে উঠতে না উঠতেই ফের নেমে পড়তে হলো। পাহাড়ের সামনে একটা কংক্রিটের দ্বার বানানো রয়েছে তার মাঝে দিয়েই সিঁড়ি উপরে উঠে গেছে পাহাড়ের দিকে। রাস্তাতে অটোওয়ালা দাঁড়িয়ে থাকলো আমি উঠতে শুরু করলাম সিঁড়ি বেয়ে উপরের দিকে।

1000113293.jpg

1000113292.jpg

অল্প কয়েকটা ধাপ দিয়ে পাহাড়ের অল্প উচ্চতায় পৌঁছে দুটো রাস্তা পেলাম তার মধ্যে থেকে যেটা একটু কম খাড়া ছিল সেটাই ধরে এগোতে থাকলাম। আরো কয়েকটা ধাপ দিতেই একটা সমতল মত জায়গায় পৌঁছলাম। সেই সমতল জায়গায় কিছুটা এগিয়ে যেতেই পড়লো চিত্রকুট পাহাড়ের একদম চূড়ার কাছে ভগবান শিবের মন্দির। সেই সময়ে লক্ষ্য করলাম একটা কুকুর আমার পিছু নিয়েছে। পাহাড়ে ওঠার গল্প এবং অভিজ্ঞতায় শুনেছি পাহাড়ে উঠলে কুকুররা পিছু নেয় এবার যেন সেটার একটা সাক্ষাৎ প্রমাণ পেলাম। একটা পাহাড়ের গুচ্ছ বেরিয়ে থাকতে দেখলাম। মন্দিরে প্রণাম সেরে পাশে থাকা একটা পথে উড়তে শুরু করলাম। অল্প যেতেই পেলাম পাহাড়ে অঙ্কন করা ভগবান শ্রীরামের মোটিফ। পাশ দিয়ে খাড়া পাহাড়ের একদম উপরে উঠলাম।

1000113291.jpg

1000113290.jpg

আমিও উঠছি সেই সাথে সেই সারমেয় বন্ধুটি আমার কিছু নিয়েছে। সেও আমার মতই পাহাড়ের চূড়ায় উঠে পড়ল। সকালবেলা সেখানে একটিও জনমানুষ ছিল না, দূরদূরান্তে কুয়াশায় ঢেকে আছে। পাহাড়ের একপাশে ঘাটশিলা শহর, বাকি দিক গুলোতে শুধুই সবুজ। যদিও সবুজ চোখে পড়লেও আদবে এই পাথুরে জায়গায় বেশি টাই কাঁকরে মাঠ লাল মাটি। পাহাড়ের চূড়ায় বসে ঘাটশিলা শহরের দিকে বারবার নজর যাচ্ছিল তাই তার উল্টোদিকেই বসে পড়লাম সূর্যের নরম আভা গায়ে লাগাতে। আমিও বসেছি পাশে সারমেয় টিও বসলো। পাহাড়ের উপরে কোনো কিছুর আওয়াজ নেই। শুধু আছে শান্তি। সহজেই নিজের ভাবনায় হারিয়ে গেছিলাম।

1000113289.jpg

1000113286.jpg

হুঁশ ফিরল যখন কিছু পর্যটক এসে পৌঁছালো। তাদের আওয়াজে বুঝলাম আমার ফেরার পালা হয়ে গেছে। নেমে পড়লাম পাহাড়ের পথ দিয়ে।

1000113288.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38