জামাইষষ্ঠীর খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

ঘাড়ের ব্যথার সাথে তখন হাতের ব্যথা চরমে উঠেছে তবে কলকাতা ফিরতেই হয়েছিল কারণ পিসির বাড়িতে অনুষ্ঠান করে জামাইষষ্ঠী হবে। আমি জামাইষষ্ঠীর ঠিক আগের দিন ভোরবেলা কলকাতা পৌঁছলাম। মূলত পিসেমশাইয়ের বাবার বাড়ির পক্ষের যত জামাই আছে, তাঁদের সবাইকে এক ছাদের তলায় ডেকে বড়সড় করে খাওয়ানোর সাধ পিসির। সেই পরিকল্পনা অনুযায়ী রবিবার দিন মূল খাওয়াদাওয়া। সেই রবিবার সকাল থেকে আকাশের মুখভার, টিপটিপ করে অনবরত বৃষ্টি হয়েই চলছিল। এদিকে ঘাড়ের ব্যথা আর ট্রেনের ধকল দুইয়ের কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরিই হয়েছিল। পিসির বাড়িতে সকালের জলখাবারের ব্যবস্থা ছিল, ঘাড়ের কষ্টের কথা চিন্তা করে সকালের পর্বটা এড়িয়ে দুপুরের মূল পর্বের ঠিক আগে পৌঁছালাম। বাড়িতে তখন আত্মীয়স্বজন আর চেনা মুখদের ভিড়। তবে সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ায় বেশ কয়েকজন আমন্ত্রিত শেষ পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি।

1000235748.jpg

1000235747.jpg

বাড়িতে আসা সমস্ত অতিথিদের তিন ব্যাচে বসিয়ে আমি একদম শেষ ব্যাচে খেতে বসলাম। ঘড়ির কাঁটা বিকেল চারটে। বেলা পেরিয়ে গেছিল সেজন্য খিদা বেশি ছিল না। প্রথমে এলো ভাজার আলাদা প্লেট, যেখানে থরে থরে সাজানো পাঁচ রকমের ভাজা। সেই ভাজাভুজির সাথে পাতে পড়ল ভাত আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে ডালের স্বাদ নিতেই পাতে পড়ল পটল চিংড়ি আর দই কাতলা।

1000235746.jpg

1000235720.jpg

1000235719.jpg

দুপিস কাতলা মাছ উড়িয়ে দিতে হাজির হলো দুপুরের আসল আকর্ষণ, রেওয়াজি খাসির মাংস। যেহেতু রেওয়াজি পছন্দ করি না তাই হাড় ওয়ালা ৪ পিস নিলাম। খাবার বেলা পেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ৮ পিস মাংস সবার করে দিলাম। শেষ পাতে এলো পাঁপড়, চাটনি, মিষ্টি দই আর রসগোল্লা। মনে মনে তখন ভাবছিলাম খাওয়াটা একটু আগে হলে আরো জমিয়ে দিতাম। হাঃ হাঃ।

1000235718.jpg

1000235717.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39