জুলু'স এর টেক্সাস চিকেন পিজ্জা

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

কদিন আগের ঘটনা, সেদিন সকাল থেকে আক্ষরিক অর্থে মাথা তোলার জন্য এক ফোঁটাও সময় ছিল না। কান ও মুখ ফাঁকা ছিলোনা বললেই হয়তো সত্যি। মূলত আমার এক ক্লায়েন্টের কনসাইনমেন্ট দুর্ভাগ্যবশত অরুণাচল প্রদেশের রাস্তায় আচমকা ধসের কারণে মালপত্র অবস্থায় আটকে পড়েছে।বাব্যবসায় কাঁচা মাল যদি মাঝপথে আটকে যায়, যেকোনো ব্যবসায়ীর চিন্তা হতে বাধ্য। আর বিপর্যয় যদি পাহাড়ের ধসের কারণে হয় তাহলে মানসিক চাপটা দ্বিগুণ হয়। কারণ পাহাড়ি রাস্তায় ধস নামলে তা পরিষ্কার হয়ে যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে কতদিন সময় লাগবে, তা কেউই বলতে পারবে না। সেদিন সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল তিনটে পর্যন্ত একের পর এক ফোনের বন্যা বয়ে গেল। ক্লায়েন্ট, ট্রান্সপোর্টারকে বুঝিয়ে আর নতুন খদ্দের খুঁজতে দুপুরের খাবারের সময়টা কখন পার হয়ে গেছে টেরই পাইনি।

1000239694.jpg

1000239690.jpg

দুপুর তিনটেয় যখন সব গুছিয়ে এনেছি তখন খিদের চোটে পেটের ইঁদুর দৌডটা বুঝতে পারলাম। বাইরে খেতে যাওয়ার ইচ্ছে করছিল না তাই মুঠোফোনটা খুলে জুলু'স পিজ্জা খুললাম। দুপুরে পিজ্জা! ভাত অর্ডার করলে দিয়ে যেতে বিকেল করবে তারপর রাতে খিদেই পাবেনা সেই জ্বালায় আরকি। মেনু ঘেঁটে অর্ডার করলাম একখানা ১০ ইঞ্চির টেক্সাস চিকেন পিজ্জা। অর্ডার করার ৩৫ মিনিটের মধ্যে ডেলিভারি করে গেলো। হাতে গরমাগরম পিজ্জার বাক্সটা নিতেই বুঝলাম ওজনে বেশ ভারী। ঘরে ঢুকে বাক্সের ঢাকনাটা খুললাম। চক্ষু ছানাবড়া। ১০ ইঞ্চির বিশাল পিজ্জা তার ওপর টপিংসে ঠাসা। অগুনতি চিকেনের টুকরো, ভুট্টার দানা আর মোজ্জারেল্লা পুরু আস্তরণ। লোভ সামলাতে না পেরে প্রথম স্লাইস হাতে তুললাম, মোজ্জারেল্লা চিজের লম্বা স্ট্রিং বেরিয়ে এলো। আমি হতবাক।

1000239689.jpg

1000239685.jpg

দেরি না করে এক কামড় দিলাম। হালকা মিষ্টি টক স্বাদের টেক্সাস চিকেন আর গরম মোলায়েম মোজ্জারেল্লা চিজ মুখে লাগাতেই আনন্দে নেচে উঠলো। আহা! দুর্দান্ত স্বাদ। খিদের চোটে চারটে বিশাল স্লাইস পেটের ভেতর চালান করে দিলাম। চার স্লাইস খাওয়ার পরেই পেট ভরে গেল। বাক্সে তখন দুটো স্লাইস পড়ে রয়েছে। অগত্যা খাওয়া থামিয়ে কিছুক্ষণ লম্বা ভাবে শুয়ে জিরিয়ে নিলাম। ফুড কোমায় চলে গেছিলাম। আধ ঘণ্টা পর পেটের ওপর চাপটা কিছুটা কমল বাকি দুটো স্লাইস হালকা গরম করে পেটে চালান করে দিলাম। হিঃ হিঃ।

1000239684.jpg

1000239683.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39