টাকী ইকো ট্যুরিজম পার্ক
নমস্কার বন্ধুরা,
ইতিহাসের পৃষ্ঠায় লেখা টাকী, ইছামতী নদী, আর গোলপাতাতে ছোট্টো সুন্দরবন দেখে রওনা হলাম আমার শেষ গন্তব্যের দিকে। শহর থেকে প্রায় কিমি তিনেক দূরে থাকা, টাকী ইকো ট্যুরিজম পার্ক। ট্যুরিজম পার্ক শব্দ জুড়ে থাকায় বিশাল প্রত্যাশা আর নিয়ে সেখানে পৌঁছালাম। ভেবেছিলাম, পার্কটি হয়তো সফরের শেষে মুহূর্ত আরো উপভোগ্য করে তুলবে। কিন্তু টিকিট কেটে যখন পার্কের মূল চত্বরে পা রাখলাম, তখন সেই আশার বেলুন মুহূর্তেই চুপসে গেল। চারিদিকে অবহেলার ছাপ স্পষ্ট। ইছামতীর তীরে বানানো পার্কটা পুরো ঘুরে যা নজরে এল, তা এককথায় চরম হতাশাজনক। পার্কের খাঁচায় বন্দি গোটা কয়েক পাখি আর বেঞ্চে বসা কিছু বাস্তব জীবনের জ্যান্ত কপোত-কপোতী।
ট্যুরিজম পার্কের সাথে যে আকর্ষণ তৈরী হওয়ার কথা সে অনুযায়ী কোনো আধুনিক পরিকাঠামো বা নির্দিষ্ট রক্ষণাবেক্ষণ চোখে পড়ল না। পার্কের শ্রীহীন দশা দেখে কিছুক্ষণ সময় কাটানোর পরেই মনটা তেতো হয়ে গেল। স্পষ্ট বুঝলাম, সাধারণ মানুষের বিনোদনের চেয়ে কর্তৃপক্ষের অর্থ তছরুপ করা এবং লোকদেখানো পরিকাঠামো খাড়া করার অভিসন্ধি নিয়ে বানানো হয়েছে। এত হতাশার মাঝেও যদি ভালো লাগা কিছু খুঁজতে হয়, তা ছিল পার্কের কিছু পাখির প্রজাতি।
সেখানে দেখলাম অযত্নে থাকা টিয়া পাখি আর খরগোশ। বেশ কয়েক প্রজাতির পায়রাও দেখলাম। সাধারণ পায়রার চেয়ে একটু ভিন্ন রঙের, বিচিত্র গড়নের। মূলত নোটন পায়রা বলেই মনে হলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS