তুললো ঝোলা, চলল ভোলা...
নমস্কার বন্ধুরা,
যাত্রা শুরু হলো এবারের মতন। জানিনা কলকাতা কবে সেরা হবে তবে বেশ কিছু জায়গা পরপর যেতে হবে। প্রচুর কাজকর্ম রয়েছে, বহু জায়গায় ক্লায়েন্ট ছড়িয়ে ছিটিয়ে গেছে সেজন্যই দৌড়ে বেড়ানো। গরমে জীবন বেরিয়ে যেতো তাই শীতে বেরোনোর পরিকল্পনা করে রাখা। কাজ করে বেড়ানো মূল উদ্দেশ্য হলেও আরেকটা কারণ হলো প্রয়োজনে বেরিয়ে কয়েকটা জায়গায় ঘুরে নেওয়া। যেটা গরমে সম্ভব হতো না। হাঃ হাঃ। কাজ হলো, আবার কিছুটা ঘুরেও নিলাম। আমাকে কাঁথি বছরে একবার যেতে হয়, সেখানে শুরু করেছিলাম একটা মাত্র ক্লায়েন্ট থেকে এখন সেখানে প্রায় ক্লায়েন্ট সংখ্যা ২৫ ছুঁই ছুঁই। কাঁথি থেকে চলে যাব বাঁকুড়া এবং পুরুলিয়া। মাঝে একদিনের বর্ধমান যাওয়ার কথা, সেটা কিভাবে করব ভেবে কুল পাচ্ছিনা। ওদিকে মায়ের দাবী কদিনের জন্য বাড়ি যেতে হবে।
কাঁথি যাওয়া প্রথমে সকালে ঠিক ছিল। কিন্তু কারন বশত সকালবেলা যেতে পারলাম না। কারনটা হলো ঘুম। দুপুর বেলার রোদ গায়ে লাগিয়ে যাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না, তাই গোধূলি বেলায় যাওয়া ঠিক করলাম। কলকাতা থেকে কাঁথি মাত্র আড়াই ঘন্টা রাস্তা হলেও কলকাতা থেকে হাওড়ার ধূলাগড় পর্যন্ত মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা পেরোতে বেশ খানিক সময় চলে যায়। শুধুমাত্র সেই কারণে কাঁথি পৌঁছতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। ধর্মতলা থেকে বাস! ট্রেন মিস হওয়ার থেকে শিক্ষা নিয়ে, অল্প সময়ে পৌঁছনোর জন্য মেট্রো ধরলাম। সময়ের আগে পৌঁছেও গেলাম। পাঁচটার বাস লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে জানতে পারলাম শুরুর টিকিটগুলো শেষ। তখন সবে সাড়ে চারটা বাজে। আমার আগে দাঁড়ানো দুজন হুট করে লাইন ছেড়ে দৌড়ে পিছনে কোথাও একটা গেলো। আমিও তাদের পিছু গিয়ে শুনি পৌনে পাঁচটার টিকিট বাকি আছে। যদিও পছন্দসই টিকিট পেলাম না। তবে বাসের মাঝামাঝি বসতে খুব একটা সমস্যা হবে না জেনেই টিকিট ক্রয় করে বাসে উঠে পড়লাম।
বাস সঠিক সময়ে কলকাতা ছাড়ল। ধীরে ধীরে দূরপাল্লার বাস লোকাল বাসের মতো ভিড় হয় গেলো। ৫০/৬০ কিমির যাত্রীরা অনেকেই দূরের বাসে ওঠে, কিছুটা সময় বাড়িতে আগে পৌঁছবে বলে। বাস কলকাতার আরামেই পেরোলো, সমস্যার সূত্রপাত বিদ্যাসাগর সেতু পার হয়ে যাওয়ার পর। সেখান থেকে সাঁতরাগাছি পৌঁছতে প্রায় ৪৫ মিনিট লাগলো, তারপর ধূলাগড় পৌঁছতে লাগলো আরো ৩০ মিনিট। ধূলাগড় ছাড়িয়ে যাওয়ার পর বাস যেন পক্ষীরাজ ঘোড়া হয়ে গেলো। ঝড়ের গতিতে বাস চলল। এমনকি মাঝে কোনো বিরতিই দিলো না। বাসের যা একটু লেট হয়েছিল পুরো ঘাটতি মিটিয়ে নিলো। রাত ৮:১০ মিনিটে সময়ের আগেই কাঁথি নেমে পড়লাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS