গড়চুমুক: ভাগীরথী এবং দামোদরের মোহনা
নমস্কার বন্ধুরা,
বেলারির গঙ্গা পাড়ে গরম সিঙ্গারা, ঘুগনি-মুড়ি আর ডিমের ওমলেটে প্রাতঃরাশ সেরে আবার নতুন পথে চলা শুরু করলাম। আমার পরের গন্তব্য গড়চুমুক। এখানেই দামোদরের গঙ্গা নদীতে মিশেছে। ভাগীরথী নদীর একদম পাড় ঘেঁষে সরু রাস্তা ধরে এগোতে থাকলাম। রাস্তার বেশিটাই পাকা, তবে কোথাও কোথাও বর্ষার চাপে রাস্তা ভেঙেছে তাই কিছুটা কাঁচা মাটির পথ। ভাঙাচোরা পাকা কাঁচা রাস্তার একপাশে রয়েছে গঙ্গা আরেকপাশে আছে গ্রাম। মাঝে মাঝে যখন কাঁচা রাস্তা আসছিল তখন ভয় লাগছিলো কারণ অল্প হরকে গেলেই গঙ্গাতে। বেলা বাড়ার সাথে সাথে মাথার ওপর সূর্যদেব তেজ ছড়াতে শুরু করেছিলেন। রোদ চড়া হয়ে উঠলেও ভাগীরথীর ঠান্ডা হাওয়ায় সব নস্যাৎ। নদীর পাড় থেকে যতদূর চোখ যায়, শুধুই জল। যেন জলরাশি দিগন্তের ওপারে গিয়ে নীল আকাশে মিশে গেছে। মাঝে মাঝে দু-একটা বড় মালবাহী জাহাজ ভেসে যাচ্ছি।
নদীর এই রূপ দেখলে বোঝা যায়, কেন গঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের এত প্রাচীন সভ্যতা। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছলাম গড়চুমুক। যেখানে দামোদর নদ এসে মিশে গিয়েছে গঙ্গার বুকে। নদ ও নদীর মিলনস্থল নিজের চোখে দেখা এক পরম প্রাপ্তি। মাথার ওপর তখন রোদ চকচক করছে আর সেই আলো নদীর বুকে প্রতিফলিত হয়ে চোখ যেন ধাঁধিয়ে দিচ্ছে। দুই মিশে এক শান্ত বাতাস চারপাশে ছড়িয়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে মনে হলো, সকালে কোলকাতা থেকে যাত্রা শুরু করে গড়চুমুকের মোহনা পর্যন্ত পুরোটাই এক পরম মুক্তি।
কোলকাতার চেনা ছন্দ থেকে বেরিয়ে, প্রকৃতির এই বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট মনে হয়। কিছুটা সময় মোহনার হালকা জলের কণা সহ বাতাস চোখে মুখে নিয়ে আবার চলা শুরু করলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS