প্রায়োজনে কেনা ল্যাপটপ স্ট্যান্ড

in আমার বাংলা ব্লগ14 days ago

নমস্কার বন্ধুরা,

দীর্ঘদিন ঘাড়ের যন্ত্রণার সঙ্গে লড়াই করতে করতে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝেছি, শুধু ওষুধ বা ফিজিওথেরাপি করলেই চলবে না, আমার দৈনন্দিন জীবনযাপনের ধরন এবং বসার ভঙ্গিতেও পরিবর্তন আনা দরকার। কাজের জন্য দিনের একটা বিশাল সময় ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে কাটাই। সে কারণে ঘাড় নিচু করে রাখতে হয়, আর তার ফলেই শিরদাঁড়ায় ব্যথা বারবার মাথা চাড়া দিয়ে উঠছিল। ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট, দুজনেই বারবার সতর্ক করছে যাতে আমি ঘাড় সোজা রেখে কাজ করি। আর ঠিক এই কারণেই কাজের জন্য একটা ভালো ল্যাপটপ স্ট্যান্ডের প্রয়োজনটা ইদানীং অত্যন্ত জরুরি ছিল।

1000218270.jpg

অনলাইন ঘেঁটে, অনেক কটা রিভিউ দেখে শেষমেশ একটা স্ট্যান্ড অর্ডার করেই ফেললাম। পোর্ট্রোনিক্স এর মাই বাডি সিরিজের একটি মডেল। মূলত স্ট্যান্ড কেনার পেছনে আমার প্রয়োজন ছিল দুটি, প্রথমত, আমার ভারী ল্যাপটপটাকে পোক্তভাবে ধরে রাখতে পারে, আর দ্বিতীয়ত, সেটা যেন পোর্টেবল হয়। যেহেতু কাজের প্রয়োজনে প্রায়শই ক্লায়েন্টের অফিস কিংবা বাইরে বেরোতে হয়, তাই ব্যাগের মধ্যে সহজে পুরে ঘুরে বেড়ানো যাবে। পোর্ট্রোনিক্সের মডেলে আমার দুই প্রয়োজন মিটবে আশায় কিনলাম। গত পরশু রাতে অর্ডার করলাম আজ এসে হাজির হলো।

1000218264.jpg

1000218260.jpg

প্যাকেটটা খুলে যখন স্ট্যান্ডটা হাতে নিলাম, বিল্ড কোয়ালিটি বেশ ভালো মন। আর হালকা মনে হলেও মেটাল বডিটি অত্যন্ত মজবুত লাগলো। স্ট্যান্ডটি সেট করে ল্যাপটপটি তার ওপর বসালাম, একদম নিখুঁত স্ট্যাবল অবস্থায় থাকছে। টাইপ করলাম, একটুও দুলছে না বা নড়চড় হচ্ছে না। শিরদাঁড়া সোজা রেখে, একদম আরামদায়ক পজিশনে বসে কাজ করতে পারছি। শক্তপোক্ত আর খুব কম্প্যাক্ট। বাকি কাজের জন্য কতটা ভালো সেটা অন্য এক ব্লগে বলবো।

1000218258.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64404.10
ETH 1675.44
USDT 1.00
SBD 0.42