ভোর রাতে প্রিজনার অফ আজকাবান
নমস্কার বন্ধুরা,
বিগত দু সপ্তাহ আমার দৈনন্দিন রুটিনটা খুব একটা উল্টোপাল্টা হয় না। রাত ১২টা বাজার আগে শুয়ে পড়ছি। কড়া ডোজের ওষুধ খেয়েও, যন্ত্রণার ফলে মাঝরাতে অনেকবার ঘুম ভেঙে যায়। ঘুমের এইভাবে অনিয়মিত হওয়ার কারণেই আজকাল সকালের অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতে হয়। গত পরশু রাতেও একই গল্পের পুনরাবৃত্তি হলো। রাত ১০টা নাগাদ ওষুধের প্রভাবে গভীর ঘুমেই তলিয়ে গেলাম। কিন্তু ঘড়ির কাঁটা যখন রাত দুটো ছুঁইছুঁই, তখনই এক অসহ্য ব্যথায় ঘুমটা ভেঙে গেল। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করলাম, কিন্তু কোনোভাবেই ঘুমের দেখা নেই। ব্যথার অস্বস্তি আর মাঝরাতের নিস্তব্ধতায় উঠে বসলাম।
কি করব ভাবতে ভাবতে ল্যাপটপটা খুলে বসলাম একটা সিনেমা দেখব বলে। সোজা দৌড়ে গেলাম হ্যারি পটার সিরিজের তৃতীয় ভাগে, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান। সিনেমায় ডুব দিয়েছি, পেটের ভেতর থেকে খিদে জানান দিলো। মাঝরাতের এই সময়ে খিদে পাওয়াটা এক চরম উপহাস। রান্নাঘরে কিছুই নেই। অগত্যা মোবাইলে জোমাটো খোলা ছাড়া অন্য কোনো উপায় নেই। রাত তখন তিনটে, ডমিনোজের সার্ভিস চালু। বেশি কিছু না ভেবেই অর্ডার করে দিলাম নন-ভেজ লোডেড পিজ্জা আর সাথে গার্লিক ব্রেড।
সিনেমা এগোচ্ছে সাথে খিদেটা পাল্লা দিয়ে বাড়ছে। ঠিক আধঘণ্টা পর ডেলিভারি বয় এসে হাজির হলো দরজার সামনে। চটজলদি গরম পিজ্জার বাক্স আর গার্লিক ব্রেডটা নিয়ে আবার ল্যাপটপের সামনে থিতু হলাম। চিজের সুবাস ততক্ষণে ঘরে ছড়িয়ে পড়েছে। একদিকে ল্যাপটপে হ্যারি, অন্যদিকে লোডেড পিজ্জার কামড়। মাঝরাতে হ্যারি পটার নস্টালজিয়া আর পিজ্জা। অদ্ভুত তৃপ্তি পেলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS