শনিবারের রাতে চেম্বার অব সিক্রেটস

in আমার বাংলা ব্লগ19 hours ago

নমস্কার বন্ধুরা,

গতকাল দুপুর বেলায় কলকাতায় এক পশলা বৃষ্টি হয়েছে। সাথে চলে গেছে গুমোট গরম। তারপর আবহাওয়া এক নিমেষে বদল। সন্ধ্যের সময় ঘর থেকে বেরোলাম, ফিজিওথেরাপি সেশনের জন্য। যখন রাস্তায় বেরোলাম, বেশ মনোরম। হালকা ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছিল। ফিজিওথেরাপি শেষ করে যখন ঘরে ফিরে এলাম, তখন শরীর কিছুটা হালকা, বাইরে চমৎকার আবহাওয়া। তাই ইচ্ছে হলো একটা সিনেমা দেখার। হ্যারি পটারের প্রথম ছবি দিয়ে শুরু করেছিলাম, বেশি না ভেবে হ্যারি পটার সিরিজের দ্বিতীয় ছবি, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস চালু করে দিলাম।

1000221452.jpg

1000221457.jpg

হ্যারির খিটখিটে পিসে তাকে ঘরে আটকে দিয়েছে, যাতে সে কোনোভাবেই হগওয়ার্টসে ফিরে যেতে না পারে। হ্যারির ঘরের জানালায় ঘিরে দেওয়া হয়েছে। রন দুই যমজ দাদাকে সঙ্গী করে তাদের উড়তে পারা গাড়িটা নিয়ে এসে হ্যারিকে উদ্ধার করছে। সিনেমার দৃশ্য দেখতে দেখতেই ঘড়ির কাঁটা এগিয়ে চলল আর আমার হালকা খিদে পাওয়া করল। এমন সময় বাইরে বেরোতে ইচ্ছে করছিলনা। ভাবলাম, রাতের মেনুটা একটু অন্যরকম হলে মন্দ হয় না। রাতের খাবার ঠিক করলাম, পিজ্জা। চটপট অর্ডার করে দিলাম দুটো পিজ্জা, চিকেন কিমা তন্দুরি পিৎজা এবং অন্যটি পেঁয়াজ পিজ্জা।

1000221456.jpg

1000221455.jpg

অর্ডার করার পর জাদুর গাড়িটার মতো মাত্র পঁচিশ মিনিটের মাথায় পৌঁছে গেলো। গরম গরম পিজ্জার বাক্স দুটো হাতে নিয়ে ঘরে ছুটে এলাম। পিজ্জা হাতে নিয়ে ফের হগওয়ার্টসে হারিয়ে গেলাম। বৃষ্টির অবহ সেই সাথে গরমা গরম পিৎজা এক দারুন মুহূর্ত। সুন্দরী সসের স্বাদ মুখে লেগে গেল। মনের তৃপ্তির সাথে সাথে রসনা তৃপ্তির এক অদ্ভুত মেলবন্ধন।

1000221453.jpg

1000221454.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42