এলোমেলো ঘুরে বেড়ানো
নমস্কার বন্ধুরা,
সকাল ন'টায় বাড়ি থেকে বেরোনো আর সন্ধ্যা ছটায় বাড়ি ফিরে আসা। দুইয়ের মাঝে দম বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি তৈরী হয়। মাঝেমধ্যে তাই খুব ইচ্ছে করে একঘেঁয়েমি জীবনটাকে একটু দূরে সরিয়ে ছুটে কোথাও চলে যাই, দুদন্ড ঘুরে আসি। কারণ একঘেঁয়েমি পনা যে কাউকে মানসিক ভাবে পর্যুদস্ত করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে চাইলেই তো আর ছুটে যাওয়া যায় না। কিছু দায়িত্ব থাকে সেগুলোই বারবার আটকে দেয়। তবে মাঝেসাঝে একঘেঁয়েমি কাটাতে আমি ব্যাটারি চালিত টোটোতে চড়ে আশেপাশ থেকে ঘুরে আসি। টোটো গুলোতে দশ টাকা খরচ করলেই সাত আট কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়।
আমি যেটা করি বাড়ির কিছুটা আগে বাস থেকে নেবে টোটোতে উঠে পড়ি, তারপর অল্প দূরে গিয়ে নেমে পড়লাম ফের দশ টাকা খরচ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মাঝের সময়টুকু গায়ে হাওয়া লাগলেই সবরকম ক্লান্তি দূরে সরে যায়। তা সেদিন সন্ধ্যাবেলায় যখন একজন বলে উঠলো, যাবে নাকি আঙ্কেল কিছু সার স্টক করতে হতো সেগুলোই কিনতে যাচ্ছি। আহা! এ যেন মেঘ না চাইতেই জল।
মনে মনে ভাবলাম, বাহ বেশ ভাল সুযোগ পাওয়া গেছে। এই ফাঁকে কাছ থেকে ঘুরেও জায়গাটা দেখেও আসা যাবে আর রাস্তাতে হাওয়া খাওয়াও যাবে। কোন জায়গা দেখতে তো বেশ ভালোই লাগ। প্রস্তাব পাওয়া মাত্র তাকে কথা বললাম যে, আমাকে দশটা মিনিট সময় দে আমি টুক বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়টা বদলে আসছি। যেমন বলা তেমন কাজ। বাড়ি গিয়ে কোনোমতে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঝটপট জামা কাপড় বদলে বেরিয়ে পড়লাম।
ফুরফুর করে গায়ে হাওয়া লাগাতে টোটো চলতে শুরু করলো। ততক্ষণে সন্ধ্যা নেমেছে মাত্র। সন্ধ্যার আমেজে হাওয়া খেতে খেতে কখন যে টুক করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সেটা বুঝতেই পারলাম না। দোকানে তখন বেশ ভীড়।
সার কিনতে অনেকটা সময় লাগবে বুঝতেই পারলাম। কিন্তু সেখানে কিছুক্ষণ বসে থাকতেই আমার বড় অসহ্য লাগতে শুরু করলো কারণটা হলো রাসায়নিক সারের অদ্ভুত গন্ধ।
কিন্তু উপায় নেই। দু'দণ্ড বসতেই হবে। গন্ধের মধ্যেই বসে থাকলাম কিছুক্ষণ। মালপত্র অর্ডার দেওয়া হলে টাকা পেমেন্ট করে অবশেষে আমাদের নিয়ে যাওয়া হলো মূল গোডাউনে, মালপত্র তোলার জন্য। সে ইয়া বড়ো গোডাউন। লক্ষ্যাধিক টাকার উপরে সেখানে সার জমানো। আমাদের প্রয়োজন ছিল ইউরিয়া এবং ফসফেট। আমরা সেগুলোর বেশ কয়েক বস্তা টোটোতে চাপিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে।
ফেরার সময় আমি আর পেছনের দিকে বসলাম না কারণ পেছনে বসলেই ছিল মুশকিল। ভয়ানক সারের গন্ধ থেকে বাঁচতে এক মাত্র উপায় ছিলো সামনে বসা। আহা! সামনে বসে যেন আরো বেশি আরাম। সারাদিনের সবটুকু ক্লান্তি ভাবটা টোটো চড়ে নিমেষে কেটে গেল।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একঘেয়েমি জীবন কার ভালো লাগে। এজন্যই তো মাঝেমধ্যে ঘুরতে যেতে হয়। আমরা তো ছুটির দিন আসলেই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই একঘেয়েমি কাটানোর জন্য। আপনিও খুব সহজেই সময় কাটানোর জন্য নতুন একটি কাজে বেরিয়ে পড়লেন। যদিও সারের গন্ধে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন তারপর নতুন একটা অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই।
ভয়ানক তীব্র গন্ধ, সে সহ্য করা দায় হয়ে গিয়েছিলো।
আসলেই খেয়ে নিয়ে জীবন কারো কাছেই ভালো লাগেনা মাঝে মাঝে ইচ্ছে করে কোথাও ঘুরে এসে জীবনের সকল ক্লান্তি একদিকে রেখে দেই। যাইহোক আপনি স্যার কিনতে যাওয়া সেখানে বসে অপেক্ষা করা আবার ফিরে আসা সব ছিল স্বস্তিকর। তবে ভাইয়া টোটো কি সেটা আমি বুঝতে পারিনি।
কাছে পিঠে হলেও ঘুরতে ইচ্ছে করে।
এক জায়গাতে বেশিক্ষণ অবস্থান করলে সবারই কম বেশি বোরিং লাগে। মন চায় ছোটাছুটি করতে যেটা সবার ক্ষেত্রেই দাদা। যাইহোক, আপনার মনের ইচ্ছাটা যেভাবে পূরণ করেন সেই বিষয় জানতে পারলাম ঘোরাঘুরি করেন অনেক ভালো লাগলো। আমি অফিস দিন আগে একটি জায়গায় গিয়ে ঘুরে আসলাম ভালো লাগছিল না সেজন্য।
ঘুরে এসে আলাদা এনার্জি পেলেন না রিপন ভাই?
পেছনে বসলে কিন্তু ক্লান্তির কথা একেবারে ভুলে যেতেন।ভেবে দেখেন ভুল বলিনি,গন্ধে ক্লান্তি আর মাথায় আসতোনা ভাই।😂
ক্লান্তি কেন আরো অনেক কিছুই ভুলে যেতাম 🤣
আপনার আইডিয়াটি আমার কাছে সত্যি ভালো লেগেছে, যদিও আমরা কেউ সেটা করতে পছন্দ করি না। কিন্তু আমি করি, বাস হতে নামার পর বেশ খানিকটা পথ সর্বদা আমি হাঁটি, রিক্সা ব্যবহার করলে কখনো গন্তব্যে নিয়ে যাই না বরং কিছুটা আগেই নেমে যাই তারপর সেটুকু পদ হাঁটি, ঐ গায়ে বাতাস না লাগলে ভালো লাগে না, হা হা হা।
আমিও এটা করি, কিলোমিটার খানেক রাস্তা হলে হেঁটে চলে যাই। হেঁটে আসার লাভও আছে। ভালো না লাগলেও রোজ অল্প হাঁটাহাঁটি দরকার।
আসলে যারা এখানে দীর্ঘদিন অবস্থান করে বা এই বিষয়ে জড়িত তাদের কোন কিছু মনে হচ্ছিল না। আর আপনি সবেমাত্র ওখানে প্রথম অবস্থান করছেন তো, তাই বেশিটা সময় সহ্য করতে পারছিলেন না সারের গন্ধ। আরেকটি বিষয় রয়েছে 'সস্তার তিন অবস্থা' বলেনা। গায়ে লাগানোর সুযোগ পেয়েছেন তো তাই এদিকে যেমন গায়ে হাওয়া লাগাতে পেরেছেন তেমন অসহনীয় সহ্য করতে হয়েছে। উভয় মিলে সুদে-আসলে লাভ হয়ে গেছে আপনার।
সারের গন্ধ বেশিক্ষণ সহ্য করতে হলোনা এটাই যা ভালো 🤣