বৃষ্টিস্নাত কলকাতা
নমস্কার বন্ধুরা,
ঘড়িতে তখন বেলা ঠিক ১টা, হঠাৎ করে চারপাশটা থমথমে হয়ে এলো। মেঘের আনাগোনা শুরু হয়েছে, দেখতে দেখতে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেলো। মুহূর্তে দিনের আলো মুছে গিয়ে ভর দুপুরে অন্ধকার নেমে গেলো। আর তার ঠিক কিছুক্ষণ পরেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমি জানলা খুলে বসলাম। কাঁচের ভেতর থেকে প্রকৃতির রূপবদল ভালো করে বোঝা যায় না। জানলা খুলতেই ঝমঝম, ঝমঝম করে আওয়াজ আসা শুরু হলো। সামনে পুকুর রুপোলি বৃষ্টি ধারা চিকচিক করছে। বৃষ্টির আওয়াজ উচ্চস্বরে বাজছে। বৃষ্টি শুরুর ঘণ্টাখানেক পরে পকেট থেকে মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনটা অন করতেই দেখি, পরপর দুখানা সরকারি সতর্কবার্তার মেসেজ! মেসেজে এসেছে, দুপুরে পৌনে দুটো থেকে আগামী তিন ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেসেজটা পড়ে একটা মুচকি হাসলাম।
প্রযুক্তি যখন আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে সাবধান করতে ব্যস্ত, আমি ততক্ষণ বিগত এক ঘণ্টারও বেশি সময় ধরে সেই বৃষ্টি উপভোগ করছি! প্রকৃতির খাম খেয়ালির কাছে আধুনিক বিজ্ঞানও যে কখনো কখনো একটু দেরি করে ফেলে, তবে আমরা প্রাণী হিসেবে কতটা এগিয়ে এসেছি যে আসন্ন বৃষ্টির কথাও আমাদের যন্ত্র দিয়ে অনুধাবন করতে পারি। বিদ্যুতের ঝলকানি আর মেঘের ডাকের সাথে বৃষ্টির বেগ আরও বাড়ল। পূর্বাভাসকে সত্যি করতেই বরুণ দেব যেন সবটুকু উজাড় করে দিচ্ছেন।
তবে সব শুরুরই একটা শেষ থাকে। বেলা সাড়ে সোয়া চারটে নাগাদ বৃষ্টির একটানা দাপট ধীরে ধীরে কমতে শুরু করল। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই
ঘরে আর মন টিকল না। অল্প হাঁটাহাঁটির জন্য বেরিয়ে পড়লাম। ঘরের বাইরে পা রাখতেই মনটা চন মনে হয়ে গেল, বৃষ্টির আবহাওয়া তখনও বাতাসে লেগে আছে। শীতল, স্নিগ্ধ হাওয়া এসে গা ছুঁয়ে যাচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপটিপ করে পড়া বৃষ্টি দেখছিলাম ধীরে ধীরে দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই মেঘ কেটে নীল রংয়ের আকাশ বেরিয়ে পড়ল। কলকাতার বৃষ্টির এই বিষয়টাই আমার সবচেয়ে ভালো লাগে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS