বৃষ্টিভেজা দুপুরে ধোঁয়া ওঠা খিচুড়ি

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

কদিন ধরে কলকাতার মেঘলা আকাশ মুখ বেজার করে বসে আছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। এহেন দিন গরম গরম খিচুড়ির সাথে ডিমের ওমলেট হলো পরম সুখের। থেরাপি আর গৃহবন্দি থাকতে থাকতে আজ প্রায় সপ্তাহ তিনেক হলো ঘরের গণ্ডি পেরোই না। টানা এতদিন পর সকালে যখন ঘর থেকে বেরোনো ঠিক করলাম, তখন মনে একটা চাপা ভয় ছিল। আকাশে মেঘ চাদরের মতো ঘিরে রেখেছে যেকোনো মুহূর্তে বৃষ্টি হবে। মনের ভেতর ভয়ের মেঘ জমলেও, আজ আর বাড়ি থেকে না বেরিয়ে কোনো উপায় ছিল না। কিছু জরুরি কাজ বাধ্য করলো। বৃষ্টির ছিটেফোঁটা নেই দেখে বেরোলাম তবে বেশ একটা গুমোট ভাব ছিল। ঠিক যে মুহূর্তে এক ক্লায়েন্ট অফিসে পৌঁছালাম, অমনি ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি শুরু। মেঘের গর্জন আর বৃষ্টির দাপট চলল দুপুর দুটো পর্যন্ত।

1000238960.jpg

বরুণদেব অল্প জিরিয়ে নিচ্ছেন দুপুরের উদর পূর্তি করতে বেরোলাম। বৃষ্টির চোটে ফুটপাতের চেনা দোকান গুলো বেশিরভাগই ঝাঁপ বন্ধ করে রেখেছে। কী খাওয়া যায় এই ভাবনা থেকে মনে হলো বৃষ্টিভেজা দুপুরে খিচুড়ি হলে মন্দ হবেনা! আর এই বৃষ্টির দিনে খিচুড়ির চেয়ে ভালো কি ই বা হতে পারে। দেরি না করে সোজা পা বাড়ালাম আমার চেনা এক জ্যেঠু আর জেঠিমার দোকানে। পৌঁছেই জিজ্ঞেস করলাম খিচুড়ি আছে কিনা, হ্যাঁ শুনে বেশ শান্তি পেলাম। নিলাম খিচুড়ি, একটু আলু ভাজা আর ডিমের ওমলেট। খাবারের থালা হাতে পেয়েছি ঠিক সেই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামাল। ভাগ্যিস মাথার উপরে বিশাল বট আর ত্রিপল, তাই শান্তিতেই খিচুড়ি পেটে চালান করা শুরু করলাম।

1000238962.jpg

গরম খিচুড়ির প্রথম গ্রাসটা মুখে তুলতেই মনটা আহা করে উঠল। খিচুড়ি আর ওমলেটের স্বর্গীয় স্বাদ। তিন সপ্তাহের গৃহবন্দি থাকার একঘেয়েমি খিচুড়ির ধোঁয়ায় মিশে গেলো। যেন কোনো জাদুর বলে নিমেষে খিচুড়ি উড়ে গেলো। পেট দুটি শব্দ আউড়ে উঠলো, জাস্ট অসাধারণ।

1000238961.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38