ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
নমস্কার বন্ধুরা,
বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব শুরু হয়েছে আর গতকাল ছিল আমার পছন্দের ফুটবলারের ম্যাচ।শেষ ষোলোয় জায়গা করে নিতে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান পর্তুগাল ও ক্রোয়েশিয়া। খেলা ছিল ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪:৩০ মিনিটে, তাই রাতে একটু তাড়াতাড়িই শুয়ে পড়েছিলাম। যথাসময়ে ভোরের অ্যালার্ম উঠলো, কোনো আলসেমি না করে ঝটপট উঠে পড়ে ল্যাপটপ চালালাম। তখন সবে জাতীয় সংগীত চলছে।
ম্যাচ শুরুর বাঁশি বাজার পর মাঠের রাশ অল্প সময়ের মধ্যে নিজেদের হাতে করায়ত্ত করেছিল পর্তুগাল। পর্তুগিজ ফুটবলারদের মাঝমাঠের আধিপত্যের সামনে ক্রোয়েশিয়াকে প্রথমার্ধে রীতিমতো একঘরে হয়ে গেছিল। পুলিসিচ মদ্রিচদের রক্ষণ সামলাতেই দেখেছি। তবে পর্তুগাল বল পজিশনে এগিয়ে থেকেও, ক্রোয়েশিয়ার ডিফেন্স ভাঙতে পারছিল না। ফলে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাশার দান সম্পূর্ণ উল্টে গেল। একঘরে হয়ে থাকা সেই ক্রোয়েশিয়া বিরতির পর খেলা শুরু হতেই রুদ্রমূর্তি ধারণ করলো। শুরু হলো দুর্ধর্ষ অ্যাটাক আর কাউন্টার অ্যাটাকের গতিশীল ফুটবল। ম্যাচের ৫৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পর্তুগালের জালে গোল দিলো ক্রোয়েশিয়া। ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাভাবিকভাবেই কয়েক মিনিট প্রচণ্ড চাপে পড়ে যায় পর্তুগাল।
সমতা ফেরানোর তাগিদে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল ক্রোয়েশিয়ার বক্সে পরপর আক্রমণ শুরু করে। এমন সময় একটি কর্নার কিক ডিফেন্ড করতে গিয়ে ক্রোয়েশিয়ার পেনাল্টি দিয়ে বসে। পেনাল্টি স্পট থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনায়াসে বল জালে ঢুকিয়ে স্কোরে ১-১ সমতা ফেরায়। ১-১ হওয়ার পর ম্যাচের উত্তেজনা বাড়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট কোন দল নিশ্চিত করবে। দুই দলের আক্রমণ আর প্রতি আক্রমণে দুর্দান্ত ফুটবলের লড়াই চলতে থাকে। ৯০ মিনিটের খেলা গড়ায় বাড়তি সময়ে। অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে গনজালো রামোসের হেডে পর্তুগাল ২-১ ব্যবধানে এগিয়ে যখন কোয়ার্টার ফাইনালের সিট প্রায় পাকা করে ফেলেছে, তখনই ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের ১২ তম মিনিটে পর্তুগালের জালে বল। স্কোর ২-২।
যদিও তখন চিত্রনাট্য আরো বাকি! পর্তুগিজদের আবেদনে রেফারি ভিএআর সিস্টেমের দ্বারস্থ হয়। প্রযুক্তির কেরামতে দেখা যায় ক্রোয়েশিয়ার ফুটবলার অফসাইড। ফলে গোলটি বাতিল হয়। মিনিটের মধ্যে ক্রোয়েশিয়ার সমর্থকদের মধ্যে উল্লাস পাল্টে গেলো কান্নায়। পর্তুগাল অবশেষে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নিলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS