মামা ভাগ্নের চা খাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০-০৫-২০২৩)

IMG_20230529_203551.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মামা ভাগ্নের চা খাওয়ার মুহূর্ত । গতকাল বিকেল বেলার দিকে আমি আর তুহিন মামা। মামার শশুর বাড়ি এসেছিলাম। মামার ছেলে দেখার জন্য। আমার ভাই দেখতে বেশ সুন্দর হয়েছে । এসে পৌঁছাতে প্রায় দুইটা বেজে গিয়েছিল। হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছিলাম। মামা একটি কুটুম রয়েছে সেই মামা আমাকে বলেছিল আজকে রাতে চা খেতে যাওয়ার কথা। আমি মামার কথামতো চা খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরে আমরা তিন মামা-ভাগ্নে রাত প্রায় সাড়ে আটটার দিকে চা খেতে রওনা দিয়েছিলাম। সেখানে গিয়ে পৌঁছাতে প্রায় ৯ টা বেজে গিয়েছিল। তারপরে আমরা সেখানে গিয়ে তিন কাপ চায়ের অর্ডার করেছিলাম। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি একটা পোস্ট শেয়ার করা যাক। তাই মনে হল কালকের ছবি তোলা পোস্টে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তবে চলুন নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক..........

IMG_20230529_203535.jpg

প্রথমে আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লোকটি অনেক সুন্দর ভাবে চা তৈরি করছে। সেখানে গিয়ে আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। এই চা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই চায়ের দোকানে অনেক এলাকা থেকে লোকজন আসে চা খেতে। সেখানে গিয়ে আমরা অনেক মোটরবাইক দেখতে পাই। মামা আমাকে বলেছিল এইসব মোটরবাইক এর লোকজন সবাই চা খেতে এসেছে।

IMG_20230529_203528.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। দুইটা কেটলি ও একটা ডেস্কির মধ্যে দুধ জাল দেওয়া হচ্ছে। প্রথমে সেখানে দেখে আমি অবাক হয়েছিলাম। এত বড় ডেস্কির মধ্যে দুধ জল দেওয়ার কারণে। আমি সেখানে দাঁড়িয়ে থেকে লোকটির চা বানানো দেখেছিলাম লোকটি বেশ সুন্দরভাবে চা তৈরি করেছিল। লোকটির হাতে একটি ছোট্ট পাতিল রয়েছে এই পাতিল দিয়েছে চা আবার ডাবল হিট দিছে। আসলে লোকটির চায়ের চুলা সব সময় অনেক জোরে জাল দিতে ছিল। সেখানে মামা ভাগ্নে আমরা বেশ সুন্দর সময় উপভোগ করেছিলাম।

IMG_20230529_202520.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন দোকানদার আমাদের হাতে অনেক সুন্দর ভাবে তিন কাপ চা দিয়ে গিয়েছে। আসলে চায়ের কাপের ভিতরে প্রায় আধা কাপ দুধের সর ছিল। আসলে এই চা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে চা খাওয়ার সময় প্রথমেই আমি মনে করি চা খুব বেশি গরম হবে না তাই অল্প একটু খাওয়ার সাথে সাথে জিভ পড়ে গিয়েছিল।

IMG_20230529_202536.jpg

এবার আপনার ওপরে ছবি দিতে লক্ষ্য করলে দেখতে পারবেন মামা ভাগ্নে তিনজন মিলে আমরা একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। রাতে অন্ধকারের কারনে ছবিগুলো ভালো বোঝা যাচ্ছে না। আমরা তিনজন সেখানে বসে প্রায় ২০ মিনিট মতো গল্প করেছিলাম এবং চা খেয়েছিলাম। চা খাওয়ার শেষে চায়ের কাপ দিতে গিয়েছিলাম এবং চায়ের দাম দেওয়া হয়েছিল। প্রতিকার চায়ের দাম নিয়েছিল ২৫ টাকা করে। আমার কাছে খেতে বেশ ভালোই লেগেছিল। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞

IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

নতুন অতিথি আগমনে দেখছি সবাই অনেক খুশি।।
নবজাতক শিশুর জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।।
সবাই মিলে রাত্রে বেলায় চা খেতে ভালই লাগে।।
একে তো সবাই অনেক খুশি তারপরে সবাই একসাথে চা খাওয়ার মজাই অন্যরকম।।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি নতুন অতিথির আগমনে আমরা সবাই খুশি।

 3 years ago 

নতুন অতিথি এসেছে তার কারণে পরিবারের একটা সদস্য বেড়েছে এবং সবাই অনেক খুশি বুঝতে পারছি। আপনারা মামা ভাগ্নে তিনজন মিলে বেশ মজা করে চা খেয়েছিলেন। আপনাদের চা খাওয়ার মুহূর্তের পোস্ট পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এখানে তো দেখছি আধা কাপ দুধের সর দিয়েছে শুধু। নিশ্চয়ই খুবই মজাদার ছিল এই চা। এই দোকানের চায়ের ফটোগ্রাফি দেখেই আমার খেতে ইচ্ছে করছে। যাইহোক বেশ উপভোগ করলাম সম্পূর্ণটা। আর ছোট বাচ্চাটির জন্য রইল অনেক অনেক ভালোবাসা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি এখানে শুধু আধা কাপ দুধের শর আছে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

রাত ৯ টার দিকে মামা ভাগ্নে মিলে খুব মজাদার চা খেতে গিয়েছেন দেখছি। রাত বিরাতে এরকম দূরে চা খেতে যেতে বেশ ভালোই লাগে। এখানকার চা মনে হয় বিখ্যাত তার জন্যই দূর দুরান্ত থেকে লোকজন মোটরসাইকেলে করে এখানে চা খেতে এসেছে । তাছাড়া চা দেখেই মনে হচ্ছে যে খুব সুস্বাদু ছিল। এত মজাদার করে চা তৈরি করেছে খেতে ভালো না লেগে যাবে আর কোথায়।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

নতুন অতিথিদের জন্য অনেক শুভকামনাও দোয়া রইল। রাতের সবাই মিলে খুব মজা করে চা খেয়েছেন । এরকম সবাই মিলে বসে চা খাওয়ার। মজাটাই আলাদা। দেখে বোঝা যাচ্ছে চা খেতে খুবই মজার ছিল। মামা ভাগ্নি মিলে চা খাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি সবাই বেশ মজা করে চা খেয়েছিলাম। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনারা মামা ভাগ্নে চা খাওয়ার জন্য গিয়েছিলেন রাত ৯ টা বাজে। রাতের সময় এভাবে দূরে কোথাও গিয়ে চা খাওয়ার আনন্দটা একেবারে অন্যরকম হয়। এরকম চা আগে কখনো খাওয়া হয়নি আমার। চায়ের মধ্যে দেখছি অনেক দুধের সর দিয়েছে। নিশ্চয়ই খুবই মজা করে খেয়েছিলেন। তারপরে দেখছি মামা-ভাগ্নে তিনজনে মিলে সেলফি ও নিয়েছিলেন। আপনাদের মুহূর্তটা খুবই ভালো কেটেছে দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। বেশ ভালোই উপভোগ করলাম সম্পূর্ণটা।

 3 years ago 

নিজের বাড়িতে তৈরি করে খেয়ে নেন আপু এরকম চা। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্ চা পান করতে করতে মামা ভাগ্নে মিলে বেশ আড্ডা দিলেন।এভাবে আড্ডা দিতে আসলে ভালোই লাগে।চায়ের দাম ২৫ টাকা ছিল আর ভালো ছিল বলছিলেন।নবজাতক শিশুর জন্য অনেক শুভকামনা রইলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি মামা ভাগ্নে মিলে বেশ আড্ডা দিয়েছিলাম। ধন্যবাদ আপু মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42