জুতা কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২১-০৫-২০২৩)

IMG_20230518_121627.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জুতা কেনার অনুভূতি। আসলে গত কয়েকদিন ধরে বাড়িতে আসার পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ধানের বিচিলি ছাদে উঠেছিলাম। তারপর গোসল করেছিলাম। হাত-মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু আপনাদের সাথে আড্ডা দিয়েছিলাম। তারপর একটু বাইরের দিকে হাঁটতে এসেছিলাম। বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে ছিলাম। তারপরে মাঠে গেলাম ধান কাটার জন্য। ধান কেটে বাড়িতে আসতে প্রায় আসরের আজান দিয়ে দিল। তারপরে কিছু কমেন্ট করেছিলাম। কিছুক্ষণ পর গোসল করে আবারো স্কুল পাড়ার দিকে আমি আর মোস্তাফিজুর মামা চলে আসলাম। বসে পোস্ট লেখা শুরু করলাম। তবে চলুন আজকের পোষ্ট নিচে শেয়ার করা যাক.......

IMG_20230518_121602.jpg

বেশ কিছুদিন আগে থেকেই ভেবেছিলাম জুতা কেনার কথা। কিন্তু সময় করে জুতা কিনতে যাওয়া হচ্ছিল না। গত কয়েকদিন আগে গাংনীতে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ সেখানে আড্ডা দিয়েছিলাম। তারপরে একজন বন্ধু বলল একটা স্যান্ডেল কিনতে যাবে। বন্ধুর সাথে স্যান্ডেল কিনতে গিয়ে আমার জন্য একটা জুতা পছন্দ হয়ে গেল। জুতা তখন কিনে নিয়েছিলাম। আসলে আমাদের গাংগী বাজারের অনেক বড় একটি দোকান।আমাদের দৈনন্দিন জিনিস এখান থেকেই কিনে থাকি। আসলে আমার কাছে প্রত্যেকটি দোকান দেখলেও কোন জিনিস পছন্দ হবে না এই দোকানটিতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তাই আগে থেকে ভেবেছিলাম এই দোকানটিতে যাব।

IMG_20230518_121556.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে দোকানের চারি সাইডের ছবি তুলে শেয়ার করেছি। বন্ধুর জন্য স্যান্ডেল দেখতে গিয়ে একটি স্যান্ডেল পছন্দ হয়েছিল। স্যান্ডেলের দাম বলেছিল ৬৫০ টাকা। পরবর্তীতে আমার বন্ধু স্যান্ডেলটি আর নিল না। আমি তখন ভেবেছিলাম বন্ধু না নিলে কি হবে আমি তো একটা জুতা নেব। তাই পরবর্তীতে আমি জুতা দেখা শুরু করলাম। আগে থেকে লোটো ব্যান্ডের একটি জুতা পছন্দ ছিল। তাই দোকানে গিয়ে বেশিক্ষণ খোঁচাখুঁজি করা লাগেনি। দোকানদারকে বলা মাত্রই বের করে দিয়েছিল।

IMG_20230518_121606.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দোকানদারকে দেখতে পারবেন। আমি দোকানদারের ছবি অনেক সুন্দর ভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। দোকানদার হয়তো বয়সে আমাদের থেকে কিছুটা ছোট হবে। কিন্তু দোকানদারের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি সেখানে দোকানদারের নাম সহ জিজ্ঞেস করেছিলাম। দোকানদারের নাম হচ্ছে মোঃ ইমরান আহমেদ।

IMG_20230518_121516.jpg

আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লোটো ব্যান্ডের একটি জুতা। আমি যেই জুতাটি দোকানদারের কাছে চেয়েছিলাম দোকানদার ঠিক আমাকে সেই জুতাটি বের করে নিয়ে এসে দেখিয়েছিল। আসলে জুতাটি আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। আমি বেশ কিছু জায়গায় এই জুতা দুইটি দেখেছি। জুতা দুইটি কালার রয়েছে একটি হচ্ছে সাদা কালার অপরটি হচ্ছে কালো কালার। দুটি কালারের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল কালো কালার। দোকানদার জুতার দাম নিয়েছিল ১২৫০ টাকা। জুতাটি আমার পায়ে বেশ সুন্দর ফিটিং হয়েছিল। জুতাটি আপনাদের কাছে কেমন লাগে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।

IMG_20230518_121541.jpg

আপনার উপর ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । জুতা কেনার সময় বন্ধুরা সকলে দোকানের মধ্যে বসে ছিলাম তখন আমি একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশ পছন্দ করি। আশা করি আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞

IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

লোটো ব্যান্ডের জুতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনি যেহেতু আগে থেকেই ফিক্সড করে রেখেছিলেন যে এই শোরুম থেকে জুতা নেবেন তাই তো খুব সহজেই পেয়ে গেছেন। বাজেটের মধ্যেই বেশ ভালো পছন্দের জুতো পেয়ে গেছেন জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে আপু লোটো ব্যান্ডের জুতা গুলো সবার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া জুতা কেনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আপনি বাজেটের মধ্যে পছন্দসই জুতা পেয়ে গেলেন । আপনি আপনার বন্ধু দের সাথে সময় কাটাতে খুব পছন্দ করেন।তাইতো তারা আপনার সাথে ছিল।আপনি সেলফি তুলে আমাদের মাঝে শেয়ার করলেন।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার জুতা কিনার অনুভূতি করে আমার কাছে খুবই ভালো লেগেছে। মোটামুটি আপনার বাজেটের মধ্যে জুতা পেয়ে গেলেন। লেটো ব্যান্ডের জুতোগুলো আমার কাছে খুবই ভালো লাগে। জুতা কিনতে আপনার বন্ধুদের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন এবং সবাই মিলে খুব সুন্দর করে সেলফি তুলেছেন। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি জুতা কেনার সময় বন্ধুদের সাথে বেশ ভালো একটি সময় কাটিয়েছিলাম।

 3 years ago 

ভাই, আপনি বন্ধুদের সাথে গিয়ে খুব সুন্দর জুতা কিনেছেন। ১২৫০ টাকায় লোটোর জুতা পেয়েছেন দেখে খুবই ভালো লাগলো। কালো রঙের জুতা হওয়ার জন্য জুতাগুলোকে বেশ আকর্ষণীয় লাগছে। যাই হোক ভাই, জুতা কেনার অনুভূতি গুলো প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই জুতাটির রং কালো হওয়ার কারণে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।

 3 years ago 

আপনার জুতা কেনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। যাই হোক ভালো মানের জুতা কিনেছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ব্রান্ড যদি আগে থেকে পছন্দ করা থাকে তাহলে যে কোন জিনিস কেনাকাটা করাও বেশ সহজ হয়ে যায়। যেহেতু আপনার লটো ব্রান্ডের জুতা গুলো পছন্দ তাই দেখা যাচেছ যে বেম সহজেই আপনি জুতা কিনে নিতে পেরেছেন। তাও আবার বাজেটের মধ্যে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি যদি কোন জিনিস পছন্দ থাকে তাহলে কেনাকাটা করা বেশ সহজ। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ভাইয়া লোটো ব্যান্ডের এই জুতা জোড়া গুলো ভালই মার্কেট পেয়েছে। অনেকের পায়েই এই মডেলের জুতা গুলো দেখে যায়। আমার কাছেও পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60144.09
ETH 1576.73
USDT 1.00
SBD 0.42