"পেঁপে, কান্দাল আর রুই মাছের মসলাদার ঝোল"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG-20240917-WA0036.jpg

অনেকদিন হলো নিজে কিছু রান্না করি না। আমার মা সব সময় রান্না করে থাকে। আজকে মনে হলো নিজে কিছু রান্না করে খাওয়ানোর। কিন্তু এমন কিছু রান্না করতে চাইছিলাম যেটা খুবই পুষ্টিকর হবে এবং শরীরের জন্য ভালো।আমাদের এলাকায় কলাগাছের কাণ্ডের অভ্যন্তরীণ অংশকে কান্দাল বলে। কান্দাল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। এ পেয়ে আরো উপকারী আমাদের শরীরের জন্য। পেঁপে এমন একটা সবজি যে সবজি খেলে আমাদের গ্যাস হয় না। তাই আমি আজকে কান্দাল ও পেঁপে দিয়ে রুই মাছের সুস্বাদু ঝোল রান্না করবো।তাহলে চলুন কিভাবে আমি এটা রান্না করেছি আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখাই।


IMG-20240917-WA0035.jpg

প্রয়োজনীয় উপকরণ 🥙


উপাদানপরিমাণ
১)পেঁয়াজ কুচি১কাপ।
২) মরিচের গুঁড়া১চা চামচ ।
৩) হলুদের গুঁড়াএক চা চামচ ।
৪) রসুন বাটাএক টেবিল চামচ ।
৫) লবণপরিমাণ মতো ।
৬)সয়াবিন তেলপরিমাণ মতো ।
৭)জিরা বাটা১চা চামচ ।
৮)মরিচ কুচিহাফ কাপ পরিমাণ ।
৯)মসলাদুইটি তেজপাতা, এক চা চামচ জিরা।
১০) পেঁপে ও কলা গাছের (কান্দাল)পরিমাণ মতো ।
১১)হলুদ, মরিচ দিয়ে মাখানো রুই মাছের পিসপরিমাণ মতো।
১২)ধনিয়া গুঁড়াএক চা চামচ।
ধাপ-১🍲

IMG-20240917-WA0034.jpg

  • প্রথমে হলুদ মরিচ দিয়ে মাখানো মাছগুলো কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব। ভালো করে মাছগুলো ভেজে আলাদা বাটিতে তুলে রাখবো।
ধাপ-২🍲

IMG-20240917-WA0033.jpg

  • এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ কুচি, তেজপাতা, জিরা সব দিয়ে ভেজে নিব পেঁয়াজের রং হালকা বাদামি হওয়া পর্যন্ত ।
ধাপ-৩🍲

IMG-20240917-WA0041.jpg

  • তারপর মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা,জিরা বাটা সব দিয়ে মশলা ভালো করে কষাইয়া নিব।এখন কেটে রাখা পেঁপের কুচি এবং কলার মূল বা কান্দাল গুলো কড়াই এর মধ্যে দিয়ে দিব। হালকা পানি দিয়ে সবকিছু ভালোভাবে নাড়তে থাকবো।
ধাপ-৪🍲

IMG-20240917-WA0040.jpg

  • ভালো করে কষানো হয়ে গেলে, এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে।
ধাপ-৫🍲

IMG-20240917-WA0032.jpg

  • কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব পানি ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।এরপর কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিব। মাঝে মাঝে হালকা করে নাড়িয়ে দিব যাতে নিচে লেগে না যায়।
👇পরিবেশন🍲

IMG-20240917-WA0038.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল সুস্বাদু রুই মাছের ঝোল।আমি একটা সুন্দর বাটিতে এটা ঢেলে নিলাম। দুপুরের খাবারের মেনুতে ছিল আমার এই সুস্বাদু পেঁপে আর কান্দাল দিয়ে রুই মাছের ঝোল। দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে বেশি মজাদার হয়েছে এই রেসিপি।সবাইকে দুপুরে প্লেটে, প্লেটে দিলাম।সবাই অনেক প্রশংসা করলো। খেতে নাকি অনেক মজা হয়েছে। আমার ছোট বোন মাছ খেতে চায় না। তবে এভাবে ভেজে রান্না করলে খেতে পারে। আমাদের সবার জন্যই মাছ খুবই প্রয়োজনে একটা খাদ্য। এতে প্রচুর পরিমাণ আমিষ থাকে যা আমাদের শরীরের জন্য দরকার।বাচ্চাদের বুদ্ধি বিকাশএবং দৈহিক বৃদ্ধির জন্য মাছ খুবই দরকার। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি।আবার অন্যদিন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলnote9
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

IMG_20240928_164521.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

পেঁপে, কান্দাল আর রুই মাছের মসলাদার ঝোল রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। রুই মাছের রেসিপি আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রুই মাছ খেতে আমি খুব পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর করে পেঁপে এবং কান্দাল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি করেছেন। তবে পেঁপে খেলে আমাদের শরীরের জন্য ভালো হয়। আমাদের বাড়িতে পেঁপে গাছ আছে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। মজার রেসিপিটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

পেঁপে, কান্দাল আর রুই মাছের মসলাদার ঝোল রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রুই মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আজকেও আমি রুই মাছের রেসিপি খেয়েছি। আপনার পরিবেশন আমার কাছে দারুন লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

কলা গাছের এই অংশগুলো দিয়ে মাছ রান্না করে কখনো খাওয়া হয়নি। সাথে আবার দেখি পেঁপে দিয়েছেন। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লাগলো রেসিপি দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু। রান্না করে দেখবেন অনেক মজা হয়।

 2 years ago 

পেঁপে সবজিটা আমি অনেক বেশি পছন্দ করি। আমি প্রায় দিনই দেখে সবজি কাঁচা খাওয়ার চেষ্টা করি। এটা সত্যি বলেছেন পেতে সবজিটা খেলে গ্যাসের সমস্যায় অনেক কম হয়। পেঁপে, কান্দাল দিয়ে রুই মাছের চমৎকার রেসিপি প্রস্তুত করেছেন দেখতে লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি রেসিপি বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আস্ত দেখছি আপনি আমাদের মাঝে একটা ইউনিক ধরনের রেসিপি শেয়ার করলেন। আসলে এই ধরনের রেসিপিগুলো আমি আগে কখনো খাইনি। এটি আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। এছাড়াও আপনি এই রেসিপি তৈরির বর্ণনা খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে আমি মুগ্ধ হলাম। দেখার মত ছিল আপনার রেসিপি। অনেক সুন্দর ভাবে আপনি রেসিপির কাজ সম্পন্ন করেছেন। যেখানে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো এমন সুন্দর রেসিপি দেখে।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

কলার কান্দাল আমাদের এলাকায় ভিন্ন নাম বলা হয়। খেতে ভীষণ সুস্বাদু কলার এই সবজিটি।কখনো এভাবে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি টি ভীষণ সুস্বাদু লাগছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41