কবিতাঃ মা-বাবা ll আমার বাংলা ব্লগ ll ০১-০৭-২০২১


হ্যালো বন্ধুরা

সবাইকে-অভিনন্দন

আসসালামু- আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার লেখা একটা কবিতা। কবিতার নামঃ মা-বাবা। মা-বাবাদের উৎসর্গ করে কবিতাটি লেখা হয়েছে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20210625173823.jpg


কবিতা

মা-বাবা


সবাইকে ভুলে যেও কিন্তু মা-বাবাকে ভুলনা
নিজে না খেয়ে যারা তোমাকে বড় করল,
অমৃত খাওয়লো,
তাদের জন্য কখনো বিষ প্রয়োগ করো না।
কত আদর করে তারা তোমার ইচ্ছা পূরণ করল,
তুমিও পূরণ করো তাদের ইচ্ছা,
এই কথা যেন কখনো ভুলিও না।
তুমি লক্ষ টাকা রোজগার করো,
মা বাবার চেয়ে বেশি নয়।
তুমি যেমন নিজের সন্তানের কাছে,
সেবা আশা করো।
তেমনি নিজেও সন্তান হয়ে,
মা বাবার সেবা কর।
যেমন কর্ম তেমনি ফল,
এই কথা মনে রেখ।


কবিতাটির মধ্যে আমি বুঝাতে চেয়েছি, মা-বাবাদের প্রতি ভালোবাসার অনুভূতিটা। আসলে মা-বাবা কী? তারা আমাদের জন্য কত কি করেছেন, আমাদেরও করতে হবে যত্ন তাদের বৃদ্ধ বয়সে।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

শুভেচ্ছান্তে-
@hayat221


আমার নাম আবুল হায়াত সরকার। আমার ইউজার আইডিঃhayat221। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি আমার দেশকে অনেক ভালোবাসি।



Sort:  

মা বাবাকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছো বন্ধু, পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

 5 years ago 

খুবই সুন্দর হয়েছে কবিতাটি

ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ভালো লিখেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার লেখা কবিতা টি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37