[প্রসঙ্গঃ আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি // ১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ১৩ই, চৈত্র / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / সোমবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার তোলা কিছু সেরা রেনডম ফটোগ্রাফি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220328_210900.jpg



📷 ফটোগ্রাফি ০১📷

IMG20220322120357.jpg

এটা কোন প্রাণী আমাদের কারো অজানা নয় সবারই জানা। দেশি নয় অর্থাৎ বিদেশী ছাগলের জাত। ছাগলটি আমার অনেক পছন্দের। আমার অতি আদরের একটা ছাগল। ছাগলের গায়ের রংটা বিশেষ করে খুব মনযোগ আকর্ষণ করছে আমার। সাদা ও কালা দুটোই অনেক ফুটে উঠেছে।

📷 ফটোগ্রাফি ০২ 📷

IMG20220322120801.jpg

একটি ছোট্ট শিশু ছাগলকে বেশ সুন্দর ভাবে খাবার খাওয়াচ্ছে। বর্তমান সময়ের শিশুরা সবদিক থেকে চালু। আমাদের মনে আছে কিনা জানিনা, তবে মনে হয় না আমরা এই সময়ের বয়সে এসব করেছি। মনোযোগ ভাবে খাওয়াচ্ছে শিশুটি। শিশুটি আর কেউ নয় আমার হচ্ছে ছোট্ট ভাতিজা।


📷 ফটোগ্রাফি ০৩ 📷

IMG20220322121247.jpg

আমাদের গ্রামের ঠিক মাঝখানে এই বৈঠকখানার অর্থাৎ গ্রাম্য ভাষায় আমরা টং বলে থাকি। এখানে একটু আরাম আয়েশ করার জন্য ছোট থেকে বড় পর্যন্ত এমনকি মধ্যবয়স্ক সবাই আসে এখানে। ছেলেরা এখানে বসে বসে বেশিরভাগ ফ্রী ফায়ার গেম খেলে। আমরাও তো বসি বাসায় গেলে।


📷 ফটোগ্রাফি ০৪ 📷

IMG-20220319-WA0002.jpg

ছবিটা তোলার সময় আমার খুব ভাল লেগেছিল। কেননা পরগাছার মত এটা হয়েছে কিন্তু পরাগাছা নয়। কাছে একটা বটগাছের কুশি‌ অর্থাৎ নতুন ডগা। আমার কাছে দেখতে বিষয়টা খুব ভাল লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশাকরি অনেক ভালো লাগবে আপনাদের।


📷 ফটোগ্রাফি ০৫ 📷

IMG20220322121044.jpg

সময় এখন বসন্তকাল। এই বসন্তকালে অনেক রকমের সবজি হয়ে থাকে। সেগুলোর মধ্যে এটা একটা। এগুলো হচ্ছে সজনা। জানিনা আপনারা কি বলে থাকেন। আমার অনেক পছন্দের একটা সবজি। বিশেষ করে সজনা ও আলুর ঝোল খুব ভালো লাগে খেতে। সারা বছরে শুধু এই সময় পাওয়া যায়। এর মধ্যে কিছু কিছু বাৎসরিক গাছ থাকে। সেই গাছ গুলো আবার সারা বছর দিয়ে থাকে। কিন্তু খুব কম দেখা যায়।


📷 ফটোগ্রাফি ০৬ 📷

IMG20220322121451.jpg

একটু চিন্তা করে দেখেন তো কি হতে পারে এগুলো ফল। এগুলো হচ্ছে ঝাড় গাছের ফল। এগুলো যেখানে সেখানে আগে দেখা গিয়েছিল কিন্তু এখন খুব কম দেখা যায়। এই ফল গাছটির নাম হচ্ছে খোকসা গাছ। এই গাছ থেকে এরকম ছোট ছোট অনেক ফল ধরে থাকে। যাইহোক ফলটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই শেয়ার করে দিলাম।



ধন্যবাদ সবাইকে আমার সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো ধৈর্য্য সহকারে দেখার জন্য।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 4 years ago 

ফটোগ্রাফি গুলো বেশ ভালোই তুলেছেন। পাতার ফটোগ্রাফিটা বেশ প্রাণবন্ত ছিল ।

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। মুগ্ধ হয়ে বাংলার প্রকৃতি দেখলাম। প্রত্যেক টি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইল

 4 years ago 

আপনি খুবই সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুবই ভালো লাগছে আর এ রকম ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে।

এক কথায় ভাইয়া গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো আসলেই অনেক ভালো লাগে আমার, পক্ষ থেকে বলা। জানিনা আপাদের কতটা ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

 4 years ago 

দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি।আমার কাছে বটগাছে ছোট এই চারাটা বেশ সুন্দর লেগেছে।আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে করেছেন।কিন্তু কিছু ছবিতে কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য।

বট গাছের ভেতর থেকে সেই ছোট্ট চারা টা আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে। আমাদের চারপাশে ভরপুর কিন্তু ধারণ করা টাই মুশকিল ব্যাপার। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 4 years ago 

আপনি দারুন ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে 4 নাম্বার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

বাহ ভাইয়া যেন অনেক ভাল অন্তত একটা তো ভাল লেগেছে আপনার। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে এই ছোট্ট বাচ্চাটি তার ছাগলকে খাওয়াচ্ছে এই ফটোগ্রাফিটি অনেক সুন্দর লাগছে। এছাড়াও আপনি অনেক সুন্দর ভাবে টংয়ের ফটোগ্রাফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

জি ভাইয়া বর্তমান সময়ে ছোট বাচ্চারা অনেক চালু। আর গ্রামের ভিতর এগুলো সচরাচর দেখা যায়। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 4 years ago 

আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর ও গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম আপনাদের জন্য।

 4 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ছোট বাচ্চা ছাগলের খেতে দেবার ফটোগ্রাফির টি আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে।

 4 years ago 

ভালই তো ছবি তুলতে পারেন আপনি। 4 নম্বর ছবিটা দেখে আমি অবাক হলাম। গাছের কি কঠিন প্রাণশক্তি। মাটি ছাড়াই শক্ত প্লাস্টারের মধ্যে বেড়ে উঠছে গাছটি। এত সুন্দর ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাইয়া যে যেখানে উঠতে চায় তাকে সেখানেই উঠতে দাও তাতে সবাই সুন্দরের মুগ্ধতা পাবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 4 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে এবং আজকের আপনার ফটোগ্রাফি গুলো ছিল বেশ ধারুণ। এবং কি আপনি খুব সুন্দর করে বিবরণ দিয়েছেন। আর এত সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে সবকটা ফটোগ্রাফি দেখার জন্য। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 63089.06
ETH 1779.04
USDT 1.00
SBD 0.39