প্রকৃতির সাথে ভিন্ন অনুভূতির দিন

in আমার বাংলা ব্লগ5 years ago

শুভ সন্ধ্যা বন্ধুরা,
আজ শুক্রবার, এমনিতে দিনটি আমার জন্য আনন্দের হয়ে থাকে। কারন শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন। যার কারনে অফিস বন্ধ থাকে এবং বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর দারুন একটি সুযোগ হয়। কিন্তু আজকের দিনটি বেশ ভিন্ন, সকাল হতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সারাদিন বাড়ীতে বন্ধি বের হওয়ার কোন সুযোগ নেই। একেতো কঠোর লকডাউন অন্যদিকে বাড়ীর সম্মুখ সড়কে হাঁটু সমান পানি। না এগুলোকে শুধু পানি বললে ভুল হবে বরং ড্রেনের নোংরা পানি।

বিশ্ব উন্নত প্রযুক্তির কারনে বেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোথায় যেন আটকে আছি, শত চেষ্টা করেও সেখান হতে বের হতে পারছি না। যার কারনে প্রতি বছর নানা মানুষ ও কর্তপক্ষের নিকট হতে আশ্বাসের বানী শুনি কিন্তু ফলাফল সেই আগের মতো বৃষ্টি হলেই হাঁটু পানি। বাস্তবতা আমাদের কাছে সেই আগের মতোই রয়েছে, না আমরা পাল্টাতে পেরেছি, না আমাদের চারপাশের দৃশ্যগুলোকে পাল্টে দিতে পেরেছি, শুধুমাত্র রঙীন পোষ্টারে চারপাশটা ঢেকে ফেলতে সক্ষম হয়েছি!

যাইহোক, আজকের দিনটি এভাবে নষ্ট করার কোন ইচ্ছা আমার নেই, যার কারনে সকালেই ভিন্ন কিছু দিয়ে শুরু করেছি এবং খিচুরী রান্না করার সাথে সাথে পরবর্তীতে একটি রেসিপি শেয়ার করার সুযোগ তৈরী করেছি। কারন বন্ধি জীবনের মাঝেও কিছু করার সুযোগ এবং অনুপ্রেরণা দুটোই দিয়েছে স্টিম আমাদের। তাই আর যাইহোক এই সুযোগটি কখনো হাতছাড়া হতে দেব না। চলুন প্রকৃতির সুন্দর কিছু দৃশ্য আজ উপভোগ করি, আমাদের গ্রামের বাড়ীর বাগানের সম্মুখ হতে দৃশ্যগুলো ক্যাপচার করা-

IMG_20210612_113045.jpg
Category : Nature
what3words: Link
Location: Singair, Manikgonj

IMG_20210612_113048.jpg
Category : Nature
what3words: Link
Location: Singair, Manikgonj

IMG_20210612_113053.jpg
Category : Nature
what3words: Link
Location: Singair, Manikgonj

সত্যি বলতে আমি যখনই গ্রামের বাড়ীতে যাই, চারপাশের প্রকৃতির সকল দৃশ্যাবলী মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করি। কারন কোন সময় এই ফটোগ্রাফিগুলো আমাকে অতীতে ফিরে যাওয়ার সুযোগ তৈরী করে দিবে এবং আজকের মতো বন্দি জীবনের ক্লান্তি দূর করার ক্ষেত্রে দারুনভাবে কাজ করবে। আর একটা কারন রয়েছে আর সেটা হলো স্টিমিট, সত্যি স্টিমিটের কারনে ফটোগ্রাফির প্রতি একটা জোঁক তৈরী হয়েগেছে আমার মাঝে। ভালো না হলেও ফটোগ্রাফি এবং ভিডিও তৈরী করি। কারন স্টিমিটে জয়েন করার পর হতে এখন পর্যন্ত আমি ভিডিওগ্রাফির সাথে জড়িত রয়েছি।

IMG_20210612_113058.jpg
Category : Nature
what3words: Link
Location: Singair, Manikgonj

IMG_20210612_113101.jpg
Category : Nature
what3words: Link
Location: Singair, Manikgonj

আসলে আমি একটা বিষয় দারুণভাবে বিশ্বাস করি, আর সেটা হলো ভালো মন্দ পরের হিসেব আগেতো আমাকে চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাটা আন্তরিকতার সাথে হতে হবে। আমরা অনেক কিছুই পারতাম না কিন্তু এখন পারি। আবার অনেক কিছু এখনো পারি না কিন্তু চেষ্টা চলমান রাখলে একদিন ঠিক পারবো। সুতরাং আমি ভালো না কিংবা এখানে আমার দক্ষতা নেই, এই কথা চিন্তা করে আমি পিছপা হওয়াটা একদম অপছন্দ করি। মানুষ সব পারে কিন্তু একদিনে না তার জন্য চেষ্টা এবং সাধনা দুটোই লাগে।

কি মনে হয় আপনার, আমরা পারবো নাকি হেরে যাবো? আমি পারবো এই বিশ্বাস নিয়ে চেষ্টা করে যাই কারন হেরে যাওয়া ভয় আমাকে থামাতে পারবে না। আপনার উত্তরটি নিজের মাঝে খুজেঁ দেখুন, ঠিক পেয়ে যাবেন।


Camera Details:

TypeNature
DeviceRedmi 9, Xiaomi
ISO SpeedISO118
Focal Length3.79mm

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

|| Community Page || Discord Group ||

break.png

Sort:  
 5 years ago 

আপনার পোষ্টটি অনেক সুন্দর হয়েছে।

 5 years ago 

ভাইয়া আপনার উপস্থাপনা এবং প্রকৃতির ছবিগুলি দারুণ হয়েছে।

 5 years ago 

সুন্দর হয়েছে প্রকৃতির ছবিগুলো এবং ভাল ব্যাখ্যা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 5 years ago 

খুব সুন্দর প্রকৃতির ছবিগুলি

প্রকৃতির এমন রূপ দেখতে বেশ ভালোই লাগে।

 5 years ago 

ভাই, আমিও Redmi 9 ফোনটি ব্যবহার করি। কিন্তু আমারটি pro max

 5 years ago 

ভাইতো তাই মিলে গেছে, হা হা হা

 5 years ago 

Ho vhai ☺️

 5 years ago 

বর্ষাকালের এই সুন্দর মুহূর্তগুলোতে আপনার অনুভূতি চমৎকার যা আপনার ছবি এবং লেখা দেখে স্পষ্ট ফুটে উঠেছে। অনুভূতিগুলোকে সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ যা দেখে যে কেউ এই বৃষ্টির দিনে তার অনুভূতি গুলো শেয়ার করতে চাইবে। চেষ্টা করার যে ধারনা আপনি দিয়েছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই এবং আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তারপরও আমরা যখন চেষ্টা করে যাই তখনই আমাদের সম্ভাবনাগুলো জেগে ওঠে

 5 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

সুন্দর হয়েছে প্রকৃতির ছবিগুলো এবং ভাল ব্যাখ্যা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 5 years ago 

খুব সুন্দর দৃশ্যাবলী.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42