লোভনীয় স্বাদের চ্যাপা শুঁটকি ভর্তা রেসিপি। || The food that brings taste.

in আমার বাংলা ব্লগ3 years ago
লোভনীয় স্বাদের চ্যাপা শুঁটকি ভর্তা রেসিপি

শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকের পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কি নিয়ে পোস্ট করছি। শুঁটকি মাছ এমন অনেকেই আছেন ভীষণ পছন্দ করেন আবার অনেকেই এর গন্ধ সহ্য করতে পারেন না। আমি ব্যাক্তিগতভাবে শুঁটকি মাছ খেতে ভীষণ পছন্দ করি। শুঁটকি মাছ ভর্তা কিংবা ভুনা দুইভাবে খেতে ভালো লাগে, আবার কেউ কেউ সবজির মধ্যে দিয়ে খেয়ে থাকে। যেভাবেই খাওয়া হোক না কেনো এর পুষ্টিগুণ অনেক বেশি। আর স্বাদের দিক থেকে শুঁটকি মাছ ঠিকমতো রান্না করতে পারলে ভীষণ লোভনীয় হয়ে ওঠে। আমি রিতিমত চ্যাপা শুঁটকি মাছের ভর্তার ভক্ত। গতকাল রাতে হঠাৎ খেতে ইচ্ছে করলো তাই তৈরি করে নিলাম। তো চলুন দেখাই কিভাবে তৈরি করলাম এই স্বাদের ভর্তা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

চ্যাপা শুঁটকিপাঁচটিরসুন১০০ গ্রাম
কাঁচামরিচস্বাদমতোলবণস্বাদমতো
সোয়াবিন তেলসামান্যমনের মাধুরীভরপুর

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প

প্রথমেই চ্যাপা শুঁটকি মাছ গুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর অন্যান্য উপকরণ ধুয়ে গুছিয়ে নিলাম।

প্রথমেই একটি ফ্রাই প্যান চুলায় চাপিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম। এবার কিছুটা সময় নিয়ে ভেজে নিলাম।

পাঁচ মিনিট ভাজার পর এগুলো একটি বাটিতে উঠিয়ে নিলাম।

এবার সামান্য তেল দিয়ে চ্যাপা শুঁটকি গুলো ভেজে নিলাম। দুপাশ ভালোভাবে ভাজা হলে একটি বাটিতে উঠিয়ে নিলাম।

এবার শিলপাটায় প্রথমেই ভাজা চ্যাপা শুঁটকি দিয়ে দিলাম। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম।

এবার ভালোভাবে শিলপাটায় সবকিছু একসাথে বেটে নিলাম। আমাদের লোভনীয় স্বাদের চ্যাপা শুঁটকি ভর্তা তৈরি। এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

এক কথায় অসাধারণ এবং লোভনীয় স্বাদের ভর্তা এটি। গরম ভাতের সাথে তৃপ্তি সহকারে খেলাম, আর স্বাদটা সত্যিই অতুলনীয়। সবথেকে বড় ব্যাপার এটা তৈরি করা খুব সহজ, আপনিও চাইলে যেকোন সময় এই চমৎকার খাবারটি তৈরি করতে পারেন। সবমিলিয়ে কেমন লাগলো আমার রেসিপি আশাকরি জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
বিষয়বস্তুলোভনীয় স্বাদের চ্যাপা শুঁটকি ভর্তা রেসিপি
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাই রে ভাই কি রেসিপি দেখালেন😋😋।লোভ সামলাতে পারছি না। আমার খুব খুব পছন্দের এই চ্যাপা শুটকি ভর্তা রেসিপি। তবে ভাইয়া আপনার এই রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। কারণ আমরা সব সময় পেঁয়াজ দিয়ে করি ভর্তা আর আপনি করেছেন রসুন ভেজে দারুণ। শিখে নিলাম ইনশাআল্লাহ একদিন তৈরি করে খাবও।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমি সম্পূর্ণ ভিন্নভাবে খাবারটি তৈরি করার চেষ্টা করেছি। এভাবে একবার খেয়ে দেখবেন আশাকরি ভীষণ ভালো লাগবে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের অনুপ্রাণিত করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

চ্যাপা শুটকির ভর্তা বা ভুনা দুটোই আমার খুবই পছন্দের। চ্যাপা শুটকির ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে। তবে চাপা শুটকির ভর্তার মধ্যে আমরা পেঁয়াজও ব্যবহার করি। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। রসুন দিয়ে এভাবে একদিন তৈরি করে দেখব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জি আপু পেঁয়াজ দেয়া যায়, তবে রসুন দিয়ে তৈরি করে খেতে জাষ্ট অসাধারণ লাগে। আপনি চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। আশাকরি ভালো লাগবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুঁটকি ভর্তা আমার খুব পছন্দের। আপনি দারুন স্বাদের শুঁটকি ভর্তা রেসিপি আজ শেয়ার করলেন। গরম গরম ভাতের সাথে বেশ মজার হয় খেতে।এই ভর্তা আমিও করি।তবে আমি সাথে পেঁয়াজ কুচিও দেই আধা ভাঙ্গা করে।খুব মজার রেসিপি আজ শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া মজার এই ভর্তা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু পেঁয়াজ কুচি দেয়া যায়, তবে রসুন দিয়ে অসাধারণ লাগে খেতে।
আপনি এভাবে একদিন খেয়ে দেখবেন আশাকরি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আহা!! ভাই, কি যে লোভ লেগে গেল আপনার তৈরি চ্যাপা শুটকি ভর্তা রেসিপি দেখে😋। গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল চ্যাপা শুটকির ভর্তা খেতে কি যে মজা লাগে তা বলে বোঝাতে পারবো না। আর আপনি যেভাবে অনেকগুলো রসুন দিয়ে শিল পাটায় বেটে চ্যাপা শুটকি ভর্তা তৈরি করেছেন, তা দেখে বোঝা যাচ্ছে খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। খুবই সুস্বাদু ও মজার চ্যাপা শুটকি ভর্তা রেসিপিটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই ভাই যত ঝাল হবে ততই স্বাদ লাগে এই ভর্তা। গরম ভাতের সাথে দারুন লাগে খেতে।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

ওয়াও ভাই আপনাদের রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। বৃষ্টির দিনে অনেক খেতে ইচ্ছে করছে আমার।লোভনীয় স্বাদের চ্যাপা শুঁটকি ভর্তা রেসিপি, প্রতিটি ধাপ অনেক দক্ষতা সহিত আপনি আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই বৃষ্টির দিনে গরম ভাতের সাথে খেতে দারুন লাগবে এই ভর্তা।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন, যা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। লোভনীয় স্বাদের চ্যাপা শুঁটকি ভর্তা রেসিপি দেখে আমার তো বেশ ভালোই লোভ লেগে গিয়েছে। আসলে শুঁটকি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি হয় শুটকি ভর্তা রেসিপি তাহলে তো কোন কথাই নেই। আমার তো ইচ্ছে করছে এখনই বাটি থেকে নিয়ে খেয়ে নিতে। পরিবেশনটা খুব সুন্দর ভাবে করেছেন আপনি। জিভে জল চলে আসলো দেখে। উপস্থাপনার মাধ্যমে খুব সুন্দর ভাবে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই।
এটি সত্যিই জিভে জল আনা রেসিপি।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37