স্বরচিত কবিতা: শীতের বার্তা ❄️ || Poem: Winter message ❄️

in আমার বাংলা ব্লগ3 years ago
স্বরচিত কবিতা: শীতের বার্তা ❄️


সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

শীত এসেছে ❄️ আমার প্রিয় ঋতু হলো শীতকাল। ছোটবেলা থেকেই পুরো বছর অপেক্ষায় থাকলাম কখন শীত আসবে। কারন এই শীতে আমরা গ্রামে যেতাম আর নিজের মতো করে শীতকালটা উপভোগ করতাম। শীতের পিঠা ছিল আমার সবথেকে দূর্বলতার জায়গা আর শীতের সবজি কব্জি ডুবিয়ে খেতাম। আর খেজুরের রস খেতে একটা আলাদা তৃপ্তি পেতাম। আর বাড়ির উঠানে দাদা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর ব্যাবস্থা করতেন, আমরা গোল হয়ে বসে আগুনের উত্তাপ অনুভব করতাম।
আবার নতুন আলু সেই আগুনে পুড়িয়ে খেতাম, সেটা আবার বিশেষ কায়দায়। একটা নারিকেলের সলায় আলু গুলো গেঁথে নিতাম আর আগুনের মধ্যে দিয়ে দিতাম।
সেই আলু ছাইয়ের মধ্যে খুঁজে বের করা আলাদা একটা মজার ব্যাপার ছিল। আর সেগুলো খেতে এতটাই ভালো লাগতো যার স্বাদ আমি অন্য কিছুর মাঝে পাইনি।
যাইহোক আজ হঠাৎ করেই পুরনো সেই শীতকালের কথাগুলো মনে পড়ে গেল।

শীতের বার্তা ❄️

কুয়াশার চাদর মুড়িয়ে শীত এলো রে
সেজেছে নতুন সাজে প্রকৃতির ভাঁজে।
হিম হিম শীত শীত, গাইছে শীতল গীত
শিশির ভেজা সবুজ ঘাসে নিভৃত সংগীত।

পিঠা পুলি আর মিষ্টি খেজুরের গুড়
উৎসবে সেজেছে বাঙালি, কষ্ট বহুদূর
খেজুরের রসের হাঁড়ি বসেছে গাছে
পাখ-পাখালী সেজেছে বর্নীল সাজে।

মাঠে মাঠে পাকা ধানের সোনালী আশা
কৃষকের মুখে হাসি ফুটেছে ভেঙ্গে দুরাশা
নবান্ন উৎসব বাঙালির প্রানের স্পন্দন
নতুন চালের পায়েসে হবে বর্ষবরণ।

শীত আসে, নিয়ে নতুন আশার বার্তা
আগুন পোহায় মানুষ জ্বালিয়ে খড়কুটা
চাদর মুড়ি দিয়ে শীত নিবারণ চেষ্টা
হত দরিদ্র মানুষ ঠান্ডায় লেগেছে শিটকা।

কুয়াশার চাদরে ঢেকেছে পথঘাট
দৃষ্টি সীমা নেই, পুরোটাই চোখের আন্তাজ
তবুও শীত তুমি ভালোলাগার প্রান্তাজ
যাও না থেকে কিছু মাসের অতিথি স্বরাজ।

❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

পুরনো দিনের শীতকালের অনেক স্মৃতি মনে করে হঠাৎ কবিতাটি নিজের মতো গুছিয়ে লিখার চেষ্টা করলাম। ভালো লাগলে মন্তব্যের মাধ্যমে জানাবেন আশাকরি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে আপনার মতোই আমারও শীতকাল টা ভীষন পছন্দের ৷ কেবল শীতকালেই এসব মুহূর্ত উপভোগ করা যায় ৷ যাই হোক , দারুণ লিখেছেন কিন্তু ৷ শীতের বার্তা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে ৷ প্রত্যেকটা লাইন মিলিয়ে বেশ দারুণ লিখেছেন ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই।
আপনার শীতকাল পছন্দ জেনে ভীষণ খুশি হলাম।
আর কবিতাটি পড়ে চমৎকার মন্তব্য করেছেন ভাই।

 3 years ago 

যখন আপনার লেখা গুলো পড়ছিলাম তখন মনে হয়েছিল সেই ছোটবেলায় ফিরে গেছিলাম। কারণ লেখা গুলোর সাথে আমার ছোট বেলার অনেক মিল খুঁজে পেয়েছি। কবিতাটি অসাধারণ ছিল শীতকাল নিয়ে লিখলেন। আমার কাছেও শীতকাল অনেক প্রিয় ঋতু। তবে প্রায় মিল হয়ে গেল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হা হা 😄
ধন্যবাদ আপু, আসলে ছোটবেলার সময়গুলো সবার প্রায় একই রকম যায় কিন্তু বয়সের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে।

 3 years ago 

শীতকাল আমার অনেক ভালো লাগে। আজকে যেভাবে আপনি এই শীতের বার্তা নিয়ে এরকম সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন তা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দর ভাবে আপনি এই কবিতাটি তৈরি করেছেন৷ কবিতার সবগুলো লাইন একটির সাথে একটি সামঞ্জস্যতা খুবই ভালোভাবে বজায় রেখেছেন৷

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে শীতের বার্তা কবিতা লিখেছেন। শীতকাল মানুষের জন্য একটু কষ্টকর হলেও তবে এটি সভ্যতার মাস। তবে ছোটকালে আমরাও শীতকালে বসে গোল হয়ে আগুনের তাপ নিতাম এবং আলু পুড়িয়ে খেতাম। তবে কবিতার মাধ্যমে শীতের প্রাকৃতি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সত্যি বলতে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটি সুন্দর করে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীতকালটা আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই পছন্দের একটি মাস। আমারও অনেক ভালো লাগে এই শীতের মাস। শীতকে কেন্দ্র করে বেশ দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সম্পূর্ণ কবিতার লেখাগুলো বাস্তবতাকে কেন্দ্র করে লিখেছেন। কবিতাটি অসাধারণ ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতকাল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা আমাদের শেয়ার করেছেন আপনার কবিতার প্রতিটি প্রাথমিক খুবই অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59790.59
ETH 1577.54
USDT 1.00
SBD 0.42