প্রেমিকের শেষ চিঠি :( পাগলের ভালোবাসা।|| Lover's last letter : Madly Love 💔

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
প্রেমিকের শেষ চিঠি
পাগলের ভালোবাসা

সংগ্রহশালা

কাল্পনিক অনুভূতি থেকে লিখা


প্রিয় ইরা,


হতাশার চাদরে মোড়ানো একরাশ নীল কষ্টের শুভেচ্ছা নিও। আশাকরি ভালোই আছো তোমার রঙিন দুনিয়ায়। যখন তুমি আমার চিঠিটা পড়বে হয়তো ততক্ষণে আমি তোমার চোখের দৃষ্টির সীমানা পেরিয়ে চলে যাচ্ছি বহুদূরে, যেখানে কেউ হয়তো আমায় পাগল বলে ডাকবে না। হ্যা সত্যিই আমি পাগল ছিলাম, তবে সেটা একান্তই তোমার ভালোবাসায়। তোমার ঐ মিষ্টি ডাকে সাড়া দিতাম খুশি মনে, কারন নিজেকে তোমার প্রেমে পাগল ভাবতে বড্ড ভালো লাগতো।

মনে আছে তোমার সেই দিনগুলো যখন কাক ডাকা ভোরে সবুজ ফসলের মাঠের ধারে দাঁড়িয়ে থাকতাম তোমায় একটা পলক দেখার জন্য। কখন তুমি স্কুলে যাবে সেই অপেক্ষার প্রহর গুনতো আমার ধুকপুক করা ছোট্ট হৃদয়। তোমার দেখা পেলেই মনে হতো আজকের দিনটা আমার সবথেকে ভালো কাটবে। কি সেটা কাঠফাঁটা রোদ আর ঘন বর্ষা ঠায় দাঁড়িয়ে থাকতাম তোমার পথের দিকে চেয়ে। কথা বলার সাহস ছিলনা তবুও চোখে চোখে বলা হয়ে যেতো, হৃদয়ের সব কথা।

সময় গড়িয়ে বেলা হলো খুব চেষ্টা করে এলাম তোমার কিছুটা কাছাকাছি। একসাথে কলেজে পড়াশুনা করার সুযোগ পেয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। কাছাকাছি এসেও তুমি অনুভব করতে পারোনি আমার হৃদয়ের উষ্ণতা। আমি বুঝিয়েছি, বিভিন্ন আকারে ইঙ্গিতে তবে তুমি সবটাই উড়িয়ে দিয়েছো হেসে আর তুচ্ছতাচ্ছিল্য করে। আমার ভালবাসা তোমার কাছে মনে হতো শুধুই পাগলামি।

মনে আছে সেদিনের কথা তুমি যেদিন পরে ছিলে কিছু বখাটের খপ্পরে? আমি জীবন বাজি রেখে তোমায় উদ্ধার করছিলাম বিনিময়ে ঝড়াতে হয়েছিল বেশ কিছুটা বিশুদ্ধ রক্ত। সেটা তো আমার ভালোবাসার বিশুদ্ধতার পরীক্ষা দিয়েছিলাম আর সেটাকে তুমি উল্টো মাস্তানি বলে তিরষ্কার করেছিলে। যা ভেবেছো তাই মেনে নিয়েছি কারন আমার জীবন নাটকের তুমিই নায়িকা।

বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে নীড়ে ফিরতে শুরু করেছে পাখিরা, হায় কপাল আমি আমার ভালোবাসার নিড়ে ফিরতেই পারলাম না। সন্ধ্যার হালকা আলোয় জোনাকিরা আলোকবর্তিকা নিয়ে আলো ছড়াচ্ছে, আমি কেন আঁধারের মাঝে ডুবে রইলাম। হঠাৎ রাতের আকাশে আতশবাজির দেখা, শুনলাম তোমার নতুন জীবন শুরু হতে চলেছে সেই খুশির মহা উৎসব চলছে। অবশেষে কি তাহলে আমার ভালোবাসার সূর্যাস্ত হয়ে গেলো?

রাতের নিয়ন আলোয় তোমার বধু বেশে সুসজ্জিত মুখখানা, যেন চাঁদের আলো হার মানায়। বেশিক্ষণ তাকিয়ে থাকিয়ে থাকলে হয়তো চোখ দুটো হারাতাম। চোখের কোনায় ঠিক শিশির বিন্দুর মতো ছোট্ট কান্নার জল যা দেখার মতো চোখ কিংবা মানসিকতা তোমার আর নেই, আমার হৃদয় ভেঙ্গে চুরমার হওয়া শব্দ তোমার কান পর্যন্ত পৌছাবেনা আর জানি। তবুও পাথর মূর্তি হয়ে দেখলাম আমার প্রিয়তমা কি করে অন্যের সুখ পাখি হয়ে গেল। কখন যেন আমার দুনিয়া নরকে পরিণত হয়েছে সত্যিই জানি না, হয়তো নিজের বোধ বুদ্ধি হারিয়েছিলাম। নিজেকে আবিষ্কার করলাম কোন এক পরিত্যাক্ত দালানে, ঠিক আমার পরিত্যাক্ত জীবনের মতো।

সবকিছু আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার, আমি তোমার ভালোবাসায় সব হারিয়েছি। আজ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আর আমার নেই, চোখ বারবার তোমায় দেখতে চায়, হৃদয় তোমার হৃদয়ের কাছে যেতে চায় আর হাতগুলো তোমায় ছুঁতে চায়। আমি আর পারছিনা, সত্যিই আমি আজ পাগল হয়ে গেছি। ভয় নেই আমার ছায়াও তুমি আর দেখবেনা, এই পাগলা সত্যি পাগল হয়ে গেছে। আক্ষেপ শুধু এতটুকুই পাগলের ভালোবাসা তুমি বুঝলে না। "ইরা" সুখে থেকো অন্য কারো সুখ পাখি হয়ে, তবে জেনে রেখো তোমার আমার মিলন বাসর হবে পরপারে।


ইতি,
তোমার ভালবাসার পাগল

"অনুভূতির জানালা"

পুরোটাই কাল্পনিক অনুভূতি থেকে লিখার চেষ্টা করেছি। কেমন যেন মনে হয় এরকম পাগলাটে কিছু ভালোবাসা পৃথিবীতে রয়েছে যারা শেষ পর্যন্ত তাদের প্রিয় মানুষটিকে পায় না। কখনো পারিপার্শ্বিক চাপ কিংবা প্রিয় মানুষটির ছলনার কাছে হার মেনে যায় পবিত্র সেই ভালোবাসা। আজকের চিঠির প্রতিটি লাইন উৎসর্গ করলাম সেই সমস্ত মানুষের জন্য যাদের হৃদয়ে নীল চাপা কষ্ট জমে রয়েছে। আফসোস ভালোবাসা বুঝতে না পারা সেই সমস্ত সুখ পাখিদের জন্য যারা এখন অন্যের দামী খাঁচায় বন্দী।

"পাগলা"



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই একদম বাস্তব মনে হচ্ছে। আমি তো শুরুটা পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। একদম বিশুদ্ধ আবেগ ফুটিয়ে তুলতে পেরেছেন ভাই চিঠিতে।লেখক হিসেবে আপনি সার্থক ভাই। তবে নেক্সট টাইম ওয়ার্নিং দিয়ে রাখবেন আগে থেকে,নইলে আমার মত সবাই টেনশন নিয়ে লেখা পড়বে।হাহাহা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হা হা হা 😄
আপনার মন্তব্য পড়ে আমার কাল্পনিক অনুভূতি সার্থক মনে হচ্ছে। যাইহোক ওয়ার্নিং যোগ করে দিয়েছি। 🤗

 3 years ago 

আমার কথা হচেছ এত আবেগ আর রোমান্স পেলেন কোথায় ভাইয়া। দারুন ছিল প্রতিটি প্যারা। পড়ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম সেই অতীতের দূর দিগন্তে। দারুন লেখেছেন ভাইয়া। এক কথায় অসাধারন। এরকম আরও নতুন নতুন কিছু উপহার চাই কিন্তু।

 3 years ago 

হা হা হা 😄
ধন্যবাদ আপু, আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু উপহার দিতে। আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

 3 years ago 

বাহ্ বাহ্,দারুন লিখলেন তো। পড়ে পুরোটা ভীষণ ভালো লাগলো। আসলে সত্যি ভালোবাসা বুঝতে না পারার মতো অভাগী মানুষ এখনো আছে এই দুনিয়ায়। একজন পাগল প্রেমিকের শেষ চিঠিটি খুব সার্থকভাবেই লিখতে পেরেছেন।খুব সুন্দর ভাবে অনুভূতি গুলো ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর এই লেখনির জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু।
এরকম বেশ কিছু পাগল প্রেমিক রয়েছে।
তাদের কষ্টের অনুভূতিগুলো গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি।
আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39