শিশু পার্কে ইলমা ইয়ানের ট্রেনে চড়া। || Elma Eyan's train ride at Shishu Park with videography.

in আমার বাংলা ব্লগ3 years ago
শিশু পার্কে ইলমা ইয়ানের ট্রেনে চড়া

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি গত কিছুদিন আগে ময়মনসিংহ জয়নুল আবেদীন উদ্যানে গিয়েছিলাম পরিবার নিয়ে ঘুরতে, আর সেখানেই চমৎকার একটি শিশু পার্ক ছিল এবং বেশ কিছু চমৎকার রাইডের ব্যাবস্থা ছিল। আমি ইতিপূর্বে কিছু রাইড এবং পুরো পরিবেশ নিয়ে বিস্তারিত পোস্ট করেছিলাম। আজ ট্রেনের চড়ার আনন্দঘন মুহূর্তটি নিয়ে পোস্ট করতে চলে এলাম। তবে শেষের দিকে চমৎকার একটি ভিডিওগ্রাফী রয়েছে আশাকরি সেটা আপনাদের ভালো লাগবে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

মূলত মা বোন এবং আমরা চারজন ঘুরতে গিয়েছিলাম চমৎকার পার্কটিতে। আমরা যখন অন্যান্য সব রাইড ঘুরে দেখলাম, সবশেষে এই ট্রেন রাইডের দিকে চোখ পরলো। আসলে ইলমা আর ইয়ান চমৎকার ট্রেনটা দেখার পর থেকেই ছটফট শুরু করলো এটাতে ওঠার জন্য। আমিও রাজি হয়ে গেলাম ওদের এটাতে ওঠাতে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

আমি দ্রুত টিকিট কেটে আনলাম দুটো, এরপর প্রথমেই আমরা সবাই ছবি তুললাম। এবার দ্রুত ওদের ট্রেনে বসিয়ে দিলাম। ততক্ষণে ট্রেন বারবার তার বাঁশি বাজাচ্ছিল ছেড়ে দেয়ার জন্য, এদিকে বেশ কিছু বাচ্চাকাচ্চা ট্রেনে চড়ে বসলো। সবমিলিয়ে বলাযায় এটা অসাধারণ একটি মুহূর্ত বাচ্চাদের জন্য। এরপর ট্রেন ছেড়ে দিল। আসলে ইলমা আর ইয়ানের আনন্দ চোখে পরার মত ছিল।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

ট্রেন যখন চলছিল তখন ট্রেনের সাথে আমার মায়ের একটি ছবি নিলাম, সত্যি বলতে তিনিই ভীষণ খুশি ছিলেন বাচ্চাদের আনন্দ দেখে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

অবশেষে ট্রেনটি বেশ কিছু সময় বাচ্চাদের ঘুরিয়ে আনার পর যখন আমাদের সামনে এসে দাড়ালো ইয়ান বেশ তাড়াহুড়ো করছিল নামার জন্য। যাইহোক বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে এটাই সবথেকে বড় বিষয়।
নিচে একটি ভিডিওগ্রাফী যুক্ত করলাম আশাকরি আপনাদের ভালো লাগবে।

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশাকরি মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আপনি ময়মনসিংহের শিশু পার্কে সহ পরিবার নিয়ে গুরতে এসেছেন তা জেনে অনেক খুশি হলাম।
আপনার পরিবারকে আমার পক্ষ থেকে সালাম এবং দোয়া রইল। আরো বেশি ভালো লাগলো আপনার বেড়ানো মুহূর্ত শেয়ার করেছেন। ইনশাআল্লাহ আমিও একদিন যাব পরিবার নিয়ে ঘুরতে।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের জন্য।
সত্যি বলতে সময়টাতে এতো দারুন কেটেছে বলে বোঝাতে পারবো না। আমাদের ময়মনসিংহ শহর অনেক সুন্দর, বেশ ভালোই কেটেছে সময়টা।

 3 years ago (edited)

শিশু পার্কে ইলমা ইয়ানের ট্রেনে চড়া মহূর্ত দেখে ভীষণ ভালো লাগলো। ছোটরা এমন পরিবেশ পেলে ভীষণ খুশি হয়। ইয়ান এবং ইলমার দৃশ্য দেখে আন্টি যে ভীষণ খুশি তার হাঁসি মাখা মুখ দেখেই বোঝা যাচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে পার্কের ভিতরে চমৎকার মহূর্ত উপভোগ করেছেন। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38