লোভনীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি। || Delicious Chicken Roast Recipe 🍗.

in আমার বাংলা ব্লগ3 years ago
লোভনীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমি ভোজনরসিক মানুষ তাই খেতে ভীষণ পছন্দ করি। আর সবসময়ই চেষ্টা করি আপনাদের মাঝে দারুন সব খাবারের রেসিপি নিয়ে হাজির হতে। মুরগির মাংসের যে কোন খাবার আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। সত্যি বলতে মুরগির মাংসের রোস্ট হলে আমার মেয়ে ইলমা খাবারটি বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকে। তাই ওদের জন্য মাঝে মাঝেই মুরগির মাংসের রোস্ট তৈরি করা হয়। গত শুক্রবার আমি বাসায় ছিলাম এবং আমার স্ত্রীর সহযোগিতায় লোভনীয় স্বাদের মুরগির মাংসের রোস্ট রান্না করেছিলাম। কিভাবে এই চমৎকার রান্না করলাম চলুন সেটাই দেখে নেয়া যাক।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

সোনালী মুরগিদেড় কেজিরোস্ট মসলা১ প্যাকেট
পেঁয়াজ বাটা২৫০ গ্রামবাদাম বাটা১০০ গ্রাম
আদা বাটাদুই চামচরসুন বাটাদুই চামচ
দুধএক কাপগরম মসলাসামান্য
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো
পেঁয়াজ কুচি১০০ গ্রামমনের মাধুরীভরপুর

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প

প্রথমেই মুরগির মাংস প্রয়োজনীয় মাপের করে টুকরো করে কেটে নিলাম এবং ভালোভাবে ধুয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এরপর পরিমানমত লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে নিলাম।

এবার একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো সোয়াবিন তেল ঢেলে দিয়ে মেরিনেট করা মাংস গুলো ভেজে নিলাম। এরপর একটি পাত্রে উঠিয়ে নিলাম।

এবার মসলার একটি বিশেষ মিশ্রন তৈরি করবো। প্রথমেই একটি বাটিতে পেঁয়াজ বাটা দিয়ে এতে রোস্ট মসলা ঢেলে দিলাম। এরপর একে একে হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, দুধ এবং সামান্য পানি দিয়ে একসাথে মাখিয়ে নিলাম। আমাদের বিশেষ মিশ্রন তৈরি হয়েছে।

এবার ফ্রাইপ্যানে পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর গরম মসলাসহ ভালোভাবে ভেজে নিলাম।

এই ধাপে পেঁয়াজ ভাজার মধ্যে বিশেষ মসলার মিশ্রন দিয়ে দিলাম এবং দুধ ঢেলে দিলাম। এবার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম।

এবার পূর্বের ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম এবং পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপর বিশ মিনিট রান্না করলাম।

মিনিট বিশেক রান্না করার পর ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে এবং আমাদের রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

জাষ্ট লোভনীয় স্বাদের খাবার এটি। পরিবারের সবাই মিলে বেশ তৃপ্তি সহকারে খেলাম। সত্যি বলতে ঈলমা বেশ তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
বিষয়বস্তুলোভনীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মাঝেমধ্যে আমি চিকেন রোস্ট খেয়ে থাকি। কিন্তু আপনি এই রেসিপিটি যেভাবে প্রকাশ করেছেন এই রেসিপি আমার এখনি খেতে ইচ্ছে করছে৷ প্রথমেই বলতে হচ্ছে আপনি যে ডেকোরেশন করেছেন সে ডেকোরেশন সম্পর্কে। খুবই ভালোভাবে আপনি এটিকে ডেকোরেশন করে প্লেটে সাজিয়ে নিয়েছেন৷ এটি তৈরির যে ধাপগুলো আপনি প্রকাশ করেছেন সেগুলো সচরাচর যারা রোস্ট বানিয়ে থাকেন তারা এই ধাপগুলো অনুসরণ করে থাকেন৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করলে দেখে খাওয়ার লাভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছেন। দেখে বুঝা যাচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। চিকেন আমার খুব পছন্দের। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে‌‌। মসলা জাতীয় সকল উপাদান চমৎকার ভাবে প্রয়োগ করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

চিকেন রোস্ট আমার প্রিয় খাবার তালিকায় শীর্ষে কেননা মুরগি আমার সবথেকে পছন্দ এবং মুরগি থাকলে আমি আর অন্য কোন তরকারি খাই না, আপনি আমার পছন্দের একটা রেসিপি চমৎকার ফুটিয়ে তুলেছেন এবং পরিবেশটাও কিন্তু অসাধারণ ছিল।

 3 years ago 

ভাই আমিও চিকেন রোস্ট খেতে ভীষণ পছন্দ করি। তাইতো ছুটির দিনগুলোতে সুযোগ পেলেই এই চমৎকার খাবার দিয়ে আয়োজন করা হয় বাসায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

ভাইয়া ইলমার মত আমার মেয়েও রোস্ট হলে বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আসলে বাচ্চারা এগুলো বেশ পছন্দ করে। আর আপনার রোস্ট রান্নার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।দেখতে বেশী লোভনীয় লাগছে ।আপনি প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মেয়েও চিকেন রোস্ট খেতে পছন্দ করে জেনে ভীষণ খুশি হলাম। আসলে এ ধরনের খাবার গুলো বাচ্চাদের অনেক পছন্দের।
অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

চিকেন রোস্ট দেখতেই এতো লোভনীয় লাগছে,না জানি খেতে কতো ভালো ছিল।কালার টা অনেক সুন্দর এসেছে ক্যামেরায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি এমন লোভনীয়ভাবে মুরগির মাংসের রোস্ট রান্না করেছেন, ইলমা পছন্দ না করে কোথায় যাবে। তাছাড়া ছোটরা কিন্তু মুরগির মাংস টা একটু বেশি পছন্দ করে। আর রোস্ট হলে তো কোন কথাই নেই। ভালোই করেছেন শুক্রবারে সুযোগ পেয়ে দারুন একটা রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি দেখে আমার নিজেরই খেতে ইচ্ছে করছে।

 3 years ago 

সত্যিই আমার মেয়েটা এই খাবার গুলো একটু বেশি পছন্দ করে। তাই ওদের জন্য এ ধরনের খাবারের আয়োজন করতে হয়। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কি রেসিপি দেখালেন ভাইয়া! কালার টা খুব সুন্দর এসেছে রেসিপির। রেসিপি টা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। আপনি আশে পাশে থাকলে অবশ্যই আপনাকে দাওয়াত দিতাম। খুব ভালো থাকুন, দোয়া রইল।

 3 years ago 

ভাইয়া এত সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন যা দেখে খিদা লেগে গিয়েছে। আমার কাছেও মুরগির রোস্ট খেতে অনেক ভালো লাগে। আমার ছেলেও মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে তারজন্য মাঝে মাঝে এই রেসিপি তৈরি করা হয়। এভাবে রোস্ট পোলাও কিংবা ফ্রাইড রাইস দিয়ে খেতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রেসিপি দেখে চমৎকার মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ সত্যিই এই খাবারটি পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38