আমার তোলা আলোকচিত্র :) পিটুনিয়া।

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
পিটুনিয়া

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
শুক্রবার মানেই আমার ফটোগ্রাফী দিবস।
আমার আজকের ফটোগ্রাফীর থিম হলো পিটুনিয়া।
পিটুনিয়া ফুল আমরা কমবেশি সবাই চিনি, যেমন দেখতে সুন্দর ফুলটি তেমনি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে।

আমার আজকের তোলা পিটুনিয়া ফুলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। আশাকরি বিস্তারিত বর্ননা করতে পারবো। তো চলুন শুরু করি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

লাল সাদা আর হলুদের মিশ্রণে পিটুনিয়া। অসম্ভব সুন্দর দেখতে ফুলটি। বিশেষ করে কালার কম্বিনেশন চোখে পরার মতো। ছবিগুলো তুলেছিলাম একটি পার্কে ঘুরতে গিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

লাল টকটকে পিটুনিয়া। বেশ রক্তিম কালারের ফুলটির সৌন্দর্য জাষ্ট অসাধারণ। তবে ছবি তোলার সময় বেশ কাছ থেকে ছবি তোলার চেষ্টা করেছি। ফুলটির আকৃতি ছোট ছিল। এই ছবিগুলো আমার একটি ফাস্টট্র্যাকের সামনে থেকে তোলা।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বেগুনি রঙের পিটুনিয়া। ছবিটি ফুলটি কতটুকু সুন্দর দেখাচ্ছে জানি না, তবে যখন ছবিটি তুলেছিলাম নিজের কাছেই অপূর্ব দেখাচ্ছিল ছবিটি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সাদা রঙের পিটুনিয়া। দুধ সাদা রঙের ফুলটি জাষ্ট অসাধারণ দেখাচ্ছিল। যে যাই বলুক সাদা রং সবসময়ই বিশুদ্ধতার প্রতীক এবং সাদা রঙের ফুলটি দারুন দেখাচ্ছিল।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

গোলাপি সাদা রঙের পিটুনিয়া। তবে এই রঙের ফুলটি আমার কাছে সাদামাটা মনে হয়েছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

গোলাপি কালো রঙের পিটুনিয়া। একঝাঁক ফুল, একসাথে দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে। চোখের প্রশান্তির জন্য এরকম একঝাঁক ফুলের দিকে তাকিয়ে থাকা উচিত। আমি তো মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট এর মাধ্যমে আজকে পিটুনিয়া ফুলের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সাদা এবং বেগুনী রঙের পিটুনিয়া ফুল গুলোকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে আজকে চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। সব মিলিয়ে মনে হচ্ছিলো আমি যেনো একটি ফুলের বাগানে ছিলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সত্যি ই ভাইয়া আমিও মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফির দিকে।কোনটা রেখে কোনটাকে বেশি ভালো বলবো।বুঝতে পারছি না।একটার কালার আরেকটার চাইতেও সুন্দর। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি গুলো তুলেছিলেন।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি দিবস উপলক্ষে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আপনার ফটোগ্রাফি দিবস মানে আমাদের ফটোগ্রাফি দেখার দিবস। পিঁটুনিয়া ফুল আমার কাছে খুবই ভালো লাগে।তবে পিটুনিয়া ফুল গুলো আমাদের দেশে দেখা যাচ্ছে এত বেশি দেরি হচ্ছে না। এত সুন্দর সুন্দর ফুলের কালার গুলো দেখতে খুবই ভালো লেগেছে। আপনি শেয়ার করেছেন এবং দেখে আমাদের সার্থকতা।

 2 years ago 

পিটুনিয়া ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভাল লাগল কেননা আপনি বিভিন্ন রঙের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো রঙের পিটুনিয়া ফুল দেখতে পেলাম।

 2 years ago 

ভাই ফুলের ফটোগ্রাফি সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পিটুনিয়া ফুলের বিভিন্ন রঙের ফটোগ্রাফি একসাথে দেখতে পেরে বেশ ভালো লাগছে। লাস্টের গোলাপী রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পিটুনিয়া ফুলটি আমার কাছেও ভীষণ ভালো লাগে।
চেষ্টা করি সুযোগ পেলে ছবি তোলার।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভাল লাগে। আর শুক্রবার মানেই আপনার ফটোগ্রাফী দিবস তা জেনে খুশি হলাম। আপনি রীতিমতো আমাদেরকে চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিয়ে থাকেন। এই বার আপনি অনেক ধরনের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। ফটোগ্রাফি গুলো পরিষ্কার ছিল সাথে চমৎকার বর্ণনা দিয়েছেন। সব মিলেয়ে অসাধারণ পোস্ট উপহার দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ নাজমুল।
চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে কিছু ছবি উপহার দেয়ার। তোমাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা পিটুনিয়া ফুলের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। পিটুনিয়া ফুলের পাপড়ি সত্যিই অসাধারণ সুন্দর। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পিটুনিয়া ফুলের পাপড়ি সত্যিই অসাধারণ।
আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37