পুষ্টিকর রেসিপি: পেঁপে আর শিং মাছের দূরদান্ত তরকারি।
পুষ্টিকর রেসিপি:
শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজ আবারো একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাবার তো আমরা সবাই খাই, তবে পুষ্টির ব্যাপারটা সবসময়ই খেয়াল রাখতে হয়। পেঁপের পুষ্টিগুণ অতুলনীয়, এটি আমাদের হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও পেটের বিভিন্ন সমস্যায় এর উপকারিতা রয়েছে এবং সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে এই অতুলনীয় সবজিটি খাবেন না কেন? আমি জানি আমাদের মধ্যে এমন অনেকেই আছেন পেঁপে খেতে চান না, তাদের উদ্দেশ্যে বলবো পেঁপে খান সুস্থ থাকুন।
আর শিং মাছের উপকারিতা নিয়ে নতুন কিছু বলবো না। যদিও এখন তেমন দেশি শিং মাছ তেমন পাওয়া যায়না, অধিকাংশ চাষের শিং মাছ। তবুও খেতে তো হবে কি বলেন। তো চলুন শুরু করি আজকের এই পুষ্টিকর রেসিপিটি।
| পেঁপে | ৫০০গ্রাম | শিং মাছ | ৩০০ গ্রাম |
|---|---|---|---|
| কাঁচামরিচ | স্বাদমতো | পেঁয়াজ কুচি | এক কাপ |
| হলুদ গুঁড়া | এক চামচ | মরিচ গুঁড়া | এক চামচ |
| জিরা গুঁড়া | এক চামচ | রসুন বাটা | এক চামচ |
| লবণ | স্বাদমতো | সোয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রথমে আমি পেঁপে কেটে ধুয়ে নিলাম এবং একটি ঝুড়িতে নিয়ে নিলাম। এরপর শিং মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিলাম এবং একটি বাটিতে উঠিয়ে নিলাম।
এবার একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম এবং পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম।
এবার একে সমস্ত মশলা দিয়ে দিলাম।
এই ধাপে মশলা গুলো কষিয়ে নিলাম এবং সামান্য পানি দিয়ে দিলাম।
এই ধাপে আমি শিং মাছ দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর একটি বাটিতে উঠিয়ে নিলাম। তাছাড়া মাছগুলো ভেঙ্গে যাবার সম্ভাবনা রয়েছে।
এবার মশলার মধ্যে পেঁপে দিয়ে দিলাম এবং ভালোভাবে মাখিয়ে নিলাম।
এবার শিং মাছ দিয়ে পরিমান মতো ঝোল দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করলাম। ব্যাস আমাদের পুষ্টিকর তরকারি তৈরি। এবার পরিবেশনের পালা।
🍱 পরিবেশন করলাম 🍱
জানিনা কার কাছে তরকারিটা কেমন লাগে, তবে আমি ভীষণ পছন্দ করি এভাবে খেতে। আমি জানি এর পুষ্টিগুণ অতুলনীয়। তরকারিটা লা জবাব স্বাদের হয়েছে। যারা পেঁপে খেতে অপছন্দ করেন তাদের বলবো, এর পুষ্টিগুণ মিস করবেন না।
এই ছিল আমার আজকের আয়োজন, কার কাছে কেমন লাগলো আশাকরি জানাবেন।
| বিষয়বস্তু | পেঁপে আর শিং মাছের দূরদান্ত তরকারি |
|---|---|
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
জি ভাইয়া একদম ঠিক বলেছেন আপনি। পেঁপের পুষ্টিগুণ অতুলনীয়।পেঁপে আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।পেঁপে দিয়ে শিং মাছ আমার এভাবে কখনো খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছিল।আমি এভাবে খেয়ে দেখবো একদিন।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। পেঁপের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। আমি পেঁপে যেকোন মাছের সাথে খেতে ভীষণ পছন্দ করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1595691317375688704?t=ay1rft1HDh2UzL65qCliug&s=19
ভাইয়া এটা আপনি একদম ঠিক বলেছেন আমিও পেঁপে খেতে পারি না। তবে পেঁপে খাওয়া সত্যি অনেক উপকারী। এখন থেকে অবশ্যই খাওয়ার চেষ্টা করব। শিং মাছের সাথে পেঁপে রান্না করলে খেতে মনে হয় দারুন লাগবে। একদিন খেয়ে দেখব ভাইয়া। লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপু অন্তত পেঁপে খাবেন, এটার পুষ্টিগুণ অনেক।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে সবসময়ই অনুপ্রাণিত করার জন্য।
ভালো থাকুন।
ভাই, আপনার তৈরি পেঁপে ও শিং মাছের রেসিপিটি দেখে মনে হচ্ছে, গরম গরম ভাতের সাথে পুরো এক প্লেট ভাত সাবার করে ফেলা যাবে। পেঁপে সবজি হিসেবে আমার কাছে ভীষণ পছন্দ, আর শিং মাছের তো কোন তুলনাই হয় না। পেঁপে ও শিং মাছ দুটো মিলে যেন মজার রেসিপি তৈরি হয়েছে। রেসিপির কালারটাও খুবই লোভনীয় হয়েছে। আর রন্ধন প্রণালী তো অসাধারণ। ধন্যবাদ ভাই, রেসিপিটি শেয়ার করার জন্য
অনেক ধন্যবাদ ভাই।
আপনি দেখছি একদমই আমার মতো ☺️
আমিও এটা দিয়ে এক প্লেট ভাত সাবার করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀
পেঁপে আর শিং মাছের দূরদান্ত তরকারি দেখে তো দুপুর বেলায় লোভ সামলাতে পারলাম না। পুষ্টিকর রেসিপি শেয়ার করেছেন। পেঁপে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রেসিপি পোস্ট আমার সব সময়ই ভালো লাগে। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন।
ধন্যবাদ লিমন।
পেঁপে যখনই সুযোগ পাবে খেয়ে ফেলবে, এর পুষ্টিগুণ অতুলনীয়।
অনেক মজার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। শিং মাছ দিয়ে পেঁপের ঝোল সত্যি ই অনেক মজার আর পুষ্টিগুনও অনেক।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যিই এটি পুষ্টিকর একটি খাবার।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ধন্যবাদ ভাই @jasonmunapasee 🤗
Its look like very delicious. Thank you for sharing the recipé about this dish.
অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। সত্যি বলতে আমি পেঁপে ভীষণ পছন্দ করি, তাই আজ শিং মাছ দিয়ে রেসিপি পরিবেশন করলাম। ভালো থাকুন 🤗