আমার নিকট আত্মীয় ভীষণ অসুস্থ, সবার কাছে দোয়া চাইছি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার নিকট আত্মীয় ভীষণ অসুস্থ, সবার কাছে দোয়া চাইছি

সংগ্রহশালা

সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। কিছুক্ষণ আগে বাসায় ফিরেছি, চিন্তা করেছিলাম আজ যত রাত হোক একটা ডাই প্রজেক্ট করে পোস্ট করবো। ভাবতে ভাবতেই হঠাৎ খুব খারাপ একটা দুঃসংবাদ এসে হাজির। আমার স্ত্রীর বড় ভাইয়ের পায়ে অপারেশন হয়েছিল আজ দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, তার প্রস্রাব বন্ধ ছিল অনেক দীর্ঘ সময় ধরে হঠাৎ করেই প্রস্রাবের নালী ফেটে অনর্গল ব্লিডিং হচ্ছে। এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি শিফট করা হয়েছে। জানিনা কি হবে, তার অবস্থা খুব নাজুক 😥

আপনারা হয়তো অনেকেই জানেন ইলমার পরীক্ষার জন্য আমার পরিবার এই মুহূর্তে ঢাকা অবস্থান করছে । আমার স্ত্রী ভীষণ কান্না করছে এবং এই মুহূর্তে তার বড় বোন এবং বাচ্চাদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি যেহেতু অনেক দূরে রয়েছি এই মুহূর্তে আমি কিছুই করতে পারছিনা সত্যিই ভীষণ খারাপ লাগছে। তার বড় ভাই মানে আমারও বড় ভাই, আসলে কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। যতটুকু সম্ভব আর্থিক সাপোর্ট দেয়ার চেষ্টা করেছি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।

আল্লাহ মাফ করুন, খারাপ কিছু হলে কি করবো বুঝতে পারছি না। তার সাথে হাসপাতালে আমার শাশুড়ি এবং ভাগ্নে রয়েছে। তিনি দুই মেয়ে এবং এক ছেলের জনক তাদের কথা ভেবে সত্যিই কষ্ট লাগছে।

আমার মানসিক অবস্থা এতটাই খারাপ, যা বলে বোঝাতে পারবো না এবং আমি কোন কিছু লিখার মতো অবস্থায় নেই। সবার কাছে দোয়া প্রত্যাশা করছি, উপর ওয়ালা যেন মানুষটিকে হেফাজত করুন 🤲



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার স্ত্রীর বড় ভাইয়ের এই অবস্থা জেনে বেশ খারাপ লাগলো। দোয়া করি যেন আল্লাহ উনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। সত্যি এতটা টেনশন নিয়ে পোস্ট করাটা খুবই কষ্টের বিষয় তারপরও আপনি আমাদের সাথে এ বিষয়গুলো শেয়ার করেছেন জেনে ভালো লাগলো। যাইহোক ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন ইনশা-আল্লাহ আল্লাহ যা করবেন ভালোই করবে।

 3 years ago 

উনার অবস্থা আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো। দোয়া করবেন যেন আল্লাহ হেফাজত করেন।

 3 years ago 

খবরটা শুনে সত্যি ভীষণ খারাপ লাগলো ভাইয়া। আসলে ভাবীর মানসিক অবস্থা এখন একদম ভালো নয়।মেয়েটার এক্সাম। আপনিও দূরে। সবকিছু মিলিয়ে খুব চাপের মধ্যে আছেন।শুনে আমার ও ভীষণ খারাপ লাগছে।দোয়া করি আল্লাহ সবকিছু স্বাভাবিক করে দিবেন,আমিন।টেনশন করবেন না ভাইয়া। আল্লাহর কাছে সাহায্য চান।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যিই আপু ওর মানসিক অবস্থা ভীষণ খারাপ। আমি আমার দিক থেকে যতটুকু করা সম্ভব করছি। তবে আজকে একটু ভালো রয়েছে আগের থেকে। দোয়া করবেন, গতকাল ওনার অবস্থা এতটাই খারাপ ছিল আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম।

 3 years ago 

আল্লাহ মাফ করুন দোয়া করি আল্লাহ রহমতে যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গতকাল খবরটি জানতে পেরে ভীষণ খারাপ লেগেছে। আসলে পরিবারের কেউ অসুস্থ হলে ভীষণ খারাপ লাগে। বেশি বেশি দোয়া করুন যেনো আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আমিন। নিজেকে একটু শক্ত রাখুন ভেঙ্গে পরলে সমস্যা। আপনার জন্য ও শুভ কামনা রইল ❣️

 3 years ago 

লিমন এখন ওনার অবস্থা আগের থেকে একটু ভালো। দোয়া করবে, আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে নেন।

 3 years ago 

আপনার স্ত্রীর বড় ভাই এতটা অসুস্থ জেনে খারাপ লাগলো ভাই। আমাদের সবার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক প্রার্থনা রইলো সৃষ্টিকর্তার কাছে । এরকম পরিস্থিতির মধ্যে মানসিক চাপে থাকাটাই স্বাভাবিক ভাই। আপনি তো আপনার পক্ষ থেকে যতটুক সাপোর্ট দেওয়ার দরকার দিয়েছেন, এবার বাকিটা সৃষ্টিকর্তার হাতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38