আমার তোলা আলোকচিত্র:) প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳
🌳 প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳 |
|---|
🌳 সুত্রপাত 🌳
🌳 সুত্রপাত 🌳শুভ দুপুর #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আসলে আমি এটাকে আয়োজন বলতে চাই কারণ আমরা আমাদের পোস্টে সবসময়ই নিজের সেরাটা দিতে চাই। আমি আজ আবারো কিছু চমৎকার ছবি নিয়ে হাজির হয়েছি, যেখানে রয়েছে ফুল, পোকা, নদী আর নৌকা ⛵। সত্যি বলতে আমি এগুলো ভালোবাসি, তাই আমি চাই আমার চোখে আপনাদের কিছু সৌন্দর্য দেখাতে। চলুন শুরু করি।
🌳 প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳
🌳 প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳ছবির অবস্থান :- সংযুক্তি
সাদা জবা ফুল 🌺 আমার কেন জানি এই ফুলটা ভীষণ ভালো লাগে। এর সাদা শুভ্রতায় নিজের মনের অনুভূতিগুলো মিশে কিছু ভালোলাগা ছড়িয়ে যায় হৃদয় কোণে। কি অপরূপ সৌন্দর্য তার। আপনাদের কেমন লাগে ফুলটি ?
ছবির অবস্থান :- সংযুক্তি
নয়নতারা ফুল 🌸 আমার একে প্রতিদিন নতুন লাগে ☺️ আমিও কম যাইনা মাঝে মাঝেই তার বিভিন্ন এনগেল থেকে ছবি তুলতে ছাড়িনা। এ যেন এক নাছোড়বান্দা সৌন্দর্য লুকিয়ে থাকে ফুলটির মাঝে।
ছবির অবস্থান :- সংযুক্তি
এক অনাকাঙ্ক্ষিত অপরুপ সুন্দর অতিথি 🪲
হঠাৎ কোথা থেকে বাসায় এসে হাজির হয়েছে। আমিও আবার এধরনের অতিথি আসলে ছবি তুলে সমাদর করতে ছাড়িনা। আমি সত্যিই ছবি তোলার সময় এর সৌন্দর্যে মুগ্ধ হলাম, কি চমৎকার সৃষ্টি বিধাতার।
ছবির অবস্থান :- সংযুক্তি
নদী আর নৌকা দুটোই আমার ভীষণ ভালো লাগে সবসময়ই। প্রথমেই দেখলাম দুটো নৌকা একত্র করে বালু তোলার ব্যাবস্থা করেছে। ঠিক তার পাশেই একটা স্পিডবোট রয়েছে বিক্রির জন্য। আমি যখন এটার ছবি তুলেছিলাম লোকটি আমাকে খদ্দের ভেবেছিল। সে দাম-দর করতে চাইলো, মনে মনে সত্যিই খুব ইচ্ছে করছিল কিনে ফেলি ওটা।
ছবির অবস্থান :- সংযুক্তি
আমি আগেও বহুবার বলেছি নদীর সৌন্দর্য আমার সবসময়ই নতুন লাগে আর প্রানভরে উপভোগ করতে ইচ্ছে করে। সবথেকে যেটা বড় ব্যাপার যেখানে আমরা থাকি ঠিক তার পেছনেই রয়েছে তুরাগ নদী। আমি সুযোগ পেলেই চলে যাই নদীর পাড়ে, বেশ প্রান খুলে মুক্ত বাতাস নেই আর মনের অব্যাক্ত কথাগুলো ভাগ করে নেই তার সাথে।
ছবির অবস্থান :- সংযুক্তি
🪴 পরিশেষ 🪴
🪴 পরিশেষ 🪴দেখুন কদিনের দুনিয়া, মনখুলে হাসুন আর প্রানভরে বাঁচুন। মিছে দুনিয়ার সব কষ্ট, গ্লানি আর বিদ্রুপ সব রসাতলে যাক। ভালোবাসা নিয়ে বাঁচুন আর ভালোবাসা দিয়ে হাসুন। চলে যাবো একদিন হয়তো হঠাৎ করে, তবে রয়ে যাবে ভালোবাসা তোমাদের মাঝে।
অনেক সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র শেয়ার করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে।। স্পেশালি সাদা জবা।। বরাবরের মতো আজও খুব সুন্দর উপস্থাপনা ছিল শুভেচ্ছা রইল ভাইয়া।।
সাদা জবা ফুল আমার কাছেও ভীষণ ভালো লাগে ☺️
আপনার ছবিগুলো ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম 🤗
https://twitter.com/emranhasan1989/status/1560526896982798337?t=OAXp2CAgnQ5njt-qXqrLAw&s=19
সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। এ ধরনের ফটোগ্রাফি শুধু দেখতে ইচ্ছে করে। আমার বাসাতেও কালকে এরকম একজন অতিথি আসছিল। আমিও ওর ফটোগ্রাফি করে রেখেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 🥀
এধরনের অতিথি আসলে ছবি তুলে রেখে দেবেন কাজে লেগে যাবে।।
চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। সব গুলো ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনি সত্যিই প্রশংসনীয় কাজ করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ লিমন সুন্দর মন্তব্যের জন্য।
ধন্যবাদ দাদা অসাধারণ কিছু ছবি আমাদের দেখার সুযোগ করে দিলেন। ছবিগুলো খুব সুন্দর ভাবে আপনি তুলেছেন। ফুলের ছবিগুলো ভীষণ ভালো লাগছে। ফুল মানে তো শান্তি আর তারপর যে পোকার ছবিটা তুলেছেন সত্যিই অনবদ্য হয়েছে ,আপনার ক্যামেরাটা খুব ভালো।।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
হ্যা পোকাটি দেখতে খুব সুন্দর আর মোবাইল দিয়েই সব কাজ করার চেষ্টা করি।
সাদা কালার জবাফুল অনেক ভালো লাগে। আমার কাছে জবা ফুল টা খুবই পছন্দের। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। এছাড়াও নয়নতারা ফুল দেখতে অনেক ভালো লাগছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই।
আপনার পছন্দ আর আমার পছন্দ অনেকটা মিলে গেছে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
বেশ কিছু ফটোগ্রাফি আপনি বর্ণনা সহ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। পোকাটি খুব অদ্ভুত সুন্দর লাগছে নয়নতারা ফুলের সৌন্দর্য কম নয়।
অনেক ধন্যবাদ আপু আমার ছবিগুলোর প্রশংসা করার জন্য।
হ্যা পোকাটি অদ্ভুত সুন্দর।।।
Keep our home safe.🛡🤝🌎🌍🌏
সাদা জবা ফুল আমিও খুব পছন্দ করে থাকি কারণ এর অনেক মিষ্টি গন্ধ রয়েছে। মোটামুটি আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো আমার। ফুল ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফির মধ্য দিয়ে দারুন একটি পোস্ট সৃষ্টি হয়েছে।
ধন্যবাদ ভাই।
সাদা জবা ভীষণ ভালো লাগে আমার ☺️
ভালো থাকুন দোয়া রইল 🥀