অবশেষে ভালুকা ময়মনসিংহে বাসা স্থানান্তর করলাম।
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি কারন গতকাল পোস্ট করতে পারিনি 😕 কারন হিসেবে বলতে পারি বাসা স্থানান্তর। আজ চিন্তা করলাম আমার পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ পরিবারকে জানানো উচিত কারন অনেকেই বিষয়টি জানতে চেয়েছেন।
আপনারা সবাই মোটামুটি জানেন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে কাজ করছি। বেশ কিছুদিন ঢাকায় কাজ করার পর গত দুমাস আগে আমাকে ভালুকা ময়মনসিংহে বদলি করা হয়েছে পুরো একটি জোনের দায়িত্ব দিয়ে। বেশ চ্যালেন্জিং জব এটা বলা যায়, কি আর করা জীবন জীবিকার তাগিদে ছুটে চলা। গত দুমাস পরিবার থেকে দূরে ছিলাম এবং দুশ্চিন্তা কাজ করতো সবসময়ই। আমার ছেলে মেয়েগুলো বড্ড অস্থির থাকতো আমার জন্য, আর ওদের অসুস্থতা তো মাঝে মাঝে আছেই। আর কাজের চাপ থাকায় প্রতি শুক্রবার ঢাকা যেতে পারছিলাম না, সবমিলিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছিল আমাকে।
আরো একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছিলাম তা হলো খাওয়া নিয়ে। আমাকে তিন বেলা বাইরে খেতে হচ্ছিল এবং বেশ অসুস্থ হয়ে পরেছিলাম। তবে ওদের এতো সহজে এদিকে আনতে পারছিলাম না কারন এক দিকে ইলমার স্কুল এবং হঠাৎ করেই বাসা পাওয়া একটু কঠিন। যাইহোক আমি কাজের ফাঁকে ফাঁকে বাসা খুঁজছিলাম, তাছাড়াও সামনে নির্বাচন সহ বিভিন্ন অপ্রিতিকর পরিস্থিতির আশংকা করছিলাম। অবশেষে একটি বাসা পেয়েছি ভালুকা শহরের মধ্যে যেখানে ইলমার নতুন স্কুলটা কাছেই হবে।
অবশেষে গতকাল অর্থাৎ ২৭ তারিখ বাসা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম কারন ২৮ তারিখ দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ এবং নাশকতার আশঙ্কা করা হচ্ছে। সপ্তাহ খানেক আগে থেকেই প্রস্তুতি চলেছে আমার, মাল ওঠা নামার লোক এবং ড্রাইভার ঠিক করেছি। আর মোটামুটি বেশ বড় একটা খরচের ব্যাপার তো আছেই। তবে বেতন পাওয়ার ঠিক আগ মুহূর্তে বাসা পরিবর্তন করায় অর্থনৈতিকভাবে ভীষণ ঝামেলায় পরতে হয়েছে। সত্যি বলতে আমার বেশ কিছু কাছের মানুষ আমার এই সময়টাতে আমাকে সবদিক থেকেই বড় সাপোর্ট দিয়েছে, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি গত পরশু রাতে আমার অফিসের কাজ শেষ করে ঢাকায় ফিরতে ফিরতে রাত একটা বেজে গেছে, আমার স্ত্রী ভীষণ কষ্ট করে সবকিছু গুছিয়ে রেখেছে। সকাল সকাল আরো কিছু মালামাল এবং ইলেকট্রিক যে কাজগুলো ছিল সেগুলো করলাম। বারোটা নাগাদ আমাদের ট্রাক লোড হয়েছে এবং সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে যায়।
বিকেল সাড়ে চারটার দিকে ভালুকা এসে পৌঁছায়, তবে এদিকে মাল ওঠানোর লোক দেরিতে আসায় বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সাড়ে পাঁচটার থেকে মালামাল পাঁচ তলায় উঠানো শুরু হয় এবং রাত নয়টায় শেষ হয়। এরপর অনেক রাত পর্যন্ত বাসায় প্রাথমিক গোঁছগাছ করলাম, তবে পোস্ট করার মতো আর সুযোগ পেলাম না। যাইহোক সকাল সকাল আবারো কিছুটা কাজ করেছিলাম এর মধ্যেই পোস্ট করতে এলাম।
যাইহোক দোয়া করবেন যেন সমস্ত ঝামেলা ছাপিয়ে আপনাদের মাঝে আবারো ভালোভাবে ফিরে আসতে পারি।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে ভাইয়া জীবন মানে সংগ্রাম । আর আমাদের কর্মের তাগিদে ছুটে চলতে হয় একেক জায়গায়। তবে এই ছুটে চলা বাচ্চাদের জন্য একটু বেশি কষ্টের হয়ে থাকে। আসলে তাদের স্কুল বারবার চেঞ্জ করা অনেক কষ্টের। যাইহোক অবশেষে আপনি ভালুকা ময়মনসিংহে বাসা স্থানান্তর করতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। আশাকরি এখানে তারাতাড়ি মানিয়ে নিতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
খুব খারাপ লেগেছে গতকাল আপনাকে হেল্প করতে পারিনি। শুক্রবার আমার অফিস খোলা ছিলো। কি বলবো বাসা চেঞ্জ করা খুব ঝামেলায়। তবুও আমাদের জীবিকার তাগিদে ছুটতে হয়। সব কিছু ঠিক ঠাক ভাবে করতে পেরেছেন জেনে ভালো লাগলো। দোয়া রইলো যেনো সব কিছু তাড়াতাড়ি গোছগাছ করে নিতে পারেন। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
https://twitter.com/emranhasan1989/status/1718217362661626000?t=CMiTsTlda-hrQyYDQmU4cw&s=19
ব্যস্ততাময় দিন পার করেছিলেন তাই পোস্ট করতে পারেননি। শহরে বাসা চেঞ্জ করা কতটা কষ্টের সে সম্পর্কে অবগত আছি। শুধু বাসা চেঞ্জ করলেই হয় না পরবর্তীতে বাসায় সবকিছু গোছানো অনেক কষ্টের। যাইহোক সকল ঝামেলা পেরিয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসুন।
আপু বাসা পরিবর্তন অনেক কষ্টের কাজ তবুও আলহামদুলিল্লাহ ভালো ভাবে শেষ করতে পারলাম এটাই বড় বিষয়।
দোয়া করবেন আমাদের জন্য।
যখন আমরা অনেক ঝামেলার মধ্যে থাকি তখন পোস্ট করা সত্যি অনেক কঠিন হয়ে যায়। তবে বাসা চেঞ্জ করা অনেক ঝামেলার ব্যাপার। কিছুদিন আগেই শুনেছিলাম আপনি বাসা চেঞ্জ করবেন আর পরিবার নিয়ে নিজের নতুন কর্মস্থলে আসবেন। যাই হোক এখন সবাই একসাথে আছেন জেনে ভালো লাগলো ভাইয়া। তবে বাসা চেঞ্জ করলে অনেকটাই কষ্ট হয়ে যায়।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।
আসলে বাসা পরিবর্তন ভীষণ ঝামেলার, অনেক কষ্ট হয়েছে এবার।
এখন সবটা পোস্ট পড়ে বুঝলাম।আসলে পরিবার থেকে দূরে থাকলে উভয়েরই কষ্ট।ছেলেমেয়ে বাবাকে পায় না।আর আপনি বাইরে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিলেন।যাই হোক এটা ই ভালো হলো। অনেক রাত হয়ে গেলো পাঁচ তলাতে উঠতে।যাক একবার যখন সব নিয়ে গেছেন আস্তে আস্তে গোছানো হবেই।সবাইকে নিয়ে সুস্থ ও ভালো থাকবেন।অভিনন্দন রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু পুরো পোস্ট পড়ার জন্য।
সত্যিই ভীষণ সমস্যা হচ্ছিল দুই জায়গাতেই।
বেশ কষ্ট হচ্ছিল গত দুই মাস, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাসা চেঞ্জ করলাম।
যাক অবশেষে আপনি পরিবার নিয়ে ভালুকা ময়মনসিংহে বাসা স্থানান্তর করলেন। বেশ ভালো লাগলো।জি ভাইয়া জীবনে তাগিদে ছুটে চলতে হবে। কখনোই থেমে থাকা যাবে না আমাদের। জীবন যতদিন আছে। যাক ইলমার জন্য ভালো হলো। আপনার ভালুকা শহরের মধ্যে ইলমার স্কুলটা কাছে। এটা যেনে বেশ ভালো লাগলো। খুব সুষ্ঠুভাবে সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। একটা কথা কি অনেক কষ্ট পরিশ্রম করেছেন তাও পোস্ট করার কথা একবার ভেবেছেন। তারপর সকালে আপনি পোস্ট করেছেন বেশ ভালো লাগলো। সমস্ত ঝামেলা ছাপিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন জেনে খুশি হলাম