"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২১২ [তারিখ : ০৭-০২-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা - বাংলাদেশী।শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন।উনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পরেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন,রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-02-07-13-53-32-565-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y8AweUjDHSmYHNNFysbdAiQHo4wzqphdefXKTTr9KpSUcNTBBzeLptHfByV4UoC4dtSoPHghtyqJ4uFZxaJAe8Qgjp6zr.jpeg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ " ভালোবাসায় ভরা প্রতিদিন "... @tasonya (07/02/2024 )

সমান পৃথিবীর সকল দিন,ভালোবাসায় ভরা প্রতিদিন।আমরা চাইলে সবকিছুই রঙিন,হাতে হাত রেখে থাকবো চিরদিন।স্পর্শ করবে না কোন খারাপ দিন,দুজনে মিলে গড়বো ভালবাসার প্রতিদিন।...


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় প্রথমতোই এই পোস্টটি বেশ নজর কেড়েছে,এই পোস্টের কভার ফটোতে যে ছবিটি রয়েছে তার কারণে।

আমরা সকলেই জানি যে বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ৫২ নম্বর প্রতিযোগিতা চলেছে এবং তা হলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য তৈরি কার্ড এবং আমার কাছে এই কার্ডটি অনেক বেশি সুন্দর লেগেছে। তার প্রথম কারণ হলো কার্ডটি প্রতিটি ধাপে এক একটি বিশেষ মুহূর্ত উনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সে সাথে আমি যে ব্যাপারটা ভেবে খুব বেশি অবাক হয়েছি। তা হলো এতোগুলো আর্ট করা এবং তা এতো সুন্দর ভাবে সব কেটে আবার বসানো, কত বেশি সময়ের কাজ তা সত্যিই ভাবতে পারছি না। কারণ একটা কনটেস্টের জন্য উনি কতটা সময় দিয়েছেন! তা উনার পুরো পোস্টটি পড়লেই বুঝতে পারবেন সবাই।

সে সাথে ভালোবাসার ছড়াছড়ি যেনো একেবারে পুরো কার্ডে। কারণ পুরো কার্ডটি জুড়েই অনেক বেশি সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন। উনার কার্ডের আরেকটি বিশেষ যে জিনিষটি আমার খুব পছন্দ হয়েছে। তা হলো কার্ডের উপরের গোলাপ ফুলটি।ফুলটি প্রথম দেখাতে একটু কনফিউশান এ ফেলছে যে, ফুলটি সত্যিকার ফুল নাকি বানানো । আসলে এতো সুন্দর ভাবে ক্রাফটিং এর কাজ করার জন্যে বিশেষ দক্ষতার প্রয়োজন। যা উনি ইত্যিমধ্যেই খুব পারফেক্টভাবেই লাভ করেছেন।কেনা গিফট তো আমরা একজনকে অপরজন অনেক বেশি দেই। কিন্তু নিজের হাতে এতোটা সময় দিয়ে এবং এতোটা ধৈর্য সহকারে ও মনের মাধুরী মিশিয়ে কেউ যদি এতো সুন্দর একটা গিফট উপহার দেয়। তাহলে সেটা সত্যিই একেবারে অনেক বেশি স্পেশাল হয়।কোন মানুষের জন্য এবং একেবারে অমূল্য।সবকিছু মিলিয়ে কার্ডটি এতো সুন্দর হয়েছে যে সত্যিই একেবারে ভাষায় প্রকাশ করার মতোন কিছু নেই। যাকে বলে উনার সৃজনশীলতা দেখে জাস্ট মুগ্ধ হয়েছি।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y8AweUjDHSmYHNNFysbdAiQHo4wzqphdefXKTTr9KpSUcNTBBzeLptHfByV4UoC4dtSoPHghtyqJ4uFZxaJAe8Qgjp6zr.jpeg

ছবি গুলো সনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া

সর্বশেষে @tasonya আপুকে ধন্যবাদ দিতে চাই আমাদের কমিউনিটিকে প্রতিদিন এতো সুন্দর সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য এবং উনার পোস্টের মার্কডাউন, ছবির কোয়ালিটি এবং বানান সবকিছুই একেবারে পারফেক্ট ছিলো।আশা করছি ভবিষ্যতেও আমরা এমন সুন্দর সুন্দর পোস্ট উনার কাছ থেকে উপহার পাবো।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

সত্যি বলতে এই কার্ড তৈরি করতে কি রকম পরিশ্রম লেগেছে এটা কিন্তু আমি পোষ্টের মধ্যে একটা বারও লিখে উল্লেখ করিনি। কারণ যে আমার পোস্ট দেখবে সে আমার পোষ্টের মূল্যটা বুঝতে পারবে। তেমনি আপনিও আমার কাজের মূল্যটা বুঝতে পেরেছেন এটা দেখেই সব থেকে বেশি ভালো লেগেছে। আসলে আমার কাছে প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সব সময় চেষ্টা করি আমার যতটুকু সম্ভব সময় এবং পরিশ্রম দিয়ে প্রত্যেকটা কাজ করার। আর আমি মনে করি ভালোবাসায় প্রতিটা দিন এবং মুহূর্ত সুন্দর কাটানো সম্ভব। তাই জন্য অনেকগুলো দিনের মুহূর্তকে কেন্দ্র করে তৈরি করেছিলাম। অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটা সিলেক্ট করার জন্য।

 2 years ago 

আজকের এবিবি ফিচার্ড আর্টিকেলে টি এ সনিয়া আপুর একটি পোস্ট আমাদের সকলের মাঝে হাইলাইটস করা হয়েছে।আর পোস্ট টি আমার কাছে বেশ দারুন লেগেছে।সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাকে অনেক সময় অতিক্রম করে এই কার্ড গুলো তৈরি করতে হয়েছে।সনিয়া আপু সব সময় খুব সুন্দর কাজ করে থাকে।

 2 years ago 

সোনিয়া আপুর পোস্ট গুলো সব সময় ইউনিক হয়। এই পোস্ট অনেক সুন্দর ছিল। এক সাথে অনেকগুলো ভ্যালেন্টাইনস ডে কার্ড দেখতে পেয়েছি। এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি গুলোকে প্রাধান্য দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38