"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৫০ [ তারিখ : ১৯.০৩.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ২৪৯ তম রাউন্ড শেষে আজ ১৯ মার্চ ২০২৪, ২৫০ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@bdwomen



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-আকলিমা আক্তার মুনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। শখ-ছবি আঁকা, এছাড়াও তিনি বিভিন্ন রকমের কারুকাজ করতে পছন্দ করেন । তিনি বাড়িতে বসে বিভিন্ন রকমের রিসাইক্লিং করতে পছন্দ করেন। শিক্ষাগত যোগ্যতা- একাদশ শ্রেণিতে পড়তেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৮৭৯ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-আকলিমা ম্যাডামের পোস্ট থেকে

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ || আমার তৈরি সাতটা ভিন্ন ডিজাইনের নকশী পিঠার রেসিপি। ( Publish: 18.03.2024 )


আজকে প্রতিযোগিতার বেশ কিছু পোস্ট দেখছিলাম, তবে এই পোস্টটিতে দেখলাম ৭ ধরণের পিঠার কথা উল্লেখ করেছেন। পোস্টটি না খুলে আর পারলাম না, আসলে খুলেই আমার দৃষ্টি থমকে গিয়েছিলো নকশাগুলো দেখে। নকশি পিঠাগুলো কিন্তু বরাবরই দেখতে খুবই ভালো লাগে, কারণ এই পিঠাগুলো নানা ধরণের ডিজাইন এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, সেটা হতে পারে হাতে তৈরি করা ডিজাইন বা কোনো সাঁচে ফেলে তৈরি করা। এই পিঠাগুলো তৈরির মাধ্যমেও একটা দারুন ক্রিয়েটিভিটি প্রকাশ পায়। এখানে তিনি পিঠাগুলো যেমন নিজে হাতে প্রতিটা ডো এর উপর ডিজাইনগুলো তৈরি করেছেন আবার সেই সাথে খুব সুন্দরভাবে সবকিছু ভেজেও তুলে নিয়েছেন।

একপ্রকার তিনি এই কাজের মাধ্যমে আর্টের কাজটাও ফুটিয়ে তুলেছেন। তবে এই ডো তৈরি করে আবার রুটি বেলে তার উপর টুথপিক দিয়ে ডিজাইন করা কষ্টসাধ্য আছে। ডিজাইনগুলোও তিনি খুব নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে অষ্টম ধাপে তৈরি করা এই ফুলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে। নিঃসন্দেহে দারুন একটা সৃজনশীলতার কাজ হয়েছে এই নকশি পিঠার মাধ্যমে। সবগুলো ডিজাইন তৈরি করার পরে দেখতে যেমন লাগছে, তার থেকেও বেশি সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে ভেজে গুড়ের মধ্যে দেওয়ার পরে। পিঠার ডিজাইনগুলো দেখেই মন ভরে যায় আসলে। যাইহোক, তিনি নকশি পিঠা তৈরির ধাপসমূহ ভালোভাবে উপস্থাপন এবং পরিবেশন করেছেন সবার মাঝে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

প্রথমেই আপু কে অভিনন্দন জানাই যে তার সাত ধরনের নকশি পিঠার পোস্ট টি ফিসার আর্টিকেল এ যুক্ত করা হয়েছে। আপনি ঠিকই বলেছেন,এরকম নকশি পিঠার ডিজাইন গুলো করা আসলেই অনেক বেশি কষ্ট সাধ্য কাজ।আর তিনি শুধু মাত্র পিঠাই তৈরি করেন নি সাথে করে শৈল্পিক বিষয় টিও তুলে ধরেছেন।আমিও দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম।আমি এই পোস্ট টি আগেই পড়েছিলাম।যাইহোক বিদিয়মেন আপু নকশি পিঠার দারুন একটি রেসিপি পোস্ট আজকে করেছিলেন।ধন্যবাদ জানাই তাকে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি আর্টিকেল নিয়ে আসার জন্য। আসলে আমি ভিন্ন রকম ভাবে নকশাগুলো তৈরি করার চেষ্টা করলাম। এই নকশাগুলো তৈরি করতে কিন্তু আমার প্রায় অনেক সময় লেগেছে। তাছাড়া পিঠাগুলো খেতেও খুবই সুস্বাদু ছিল। ভাবতেছি আবারও এই পিঠা তৈরি করব। অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিন্নরকম এই পিঠার নকশাগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে @bdwomen এর নাম দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এই প্রতিযোগিতার জন্য তিনি অনেক সুন্দর করে সাত রকমের পিঠা তৈরি করেছেন। ওনার তৈরি করা পিঠা আমি দেখেছিলাম। আমার তো খুবই পছন্দ হয়েছিল দেখে। উনার এই পোস্ট আমার পড়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ উনার পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। পিঠাগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এই ধরনের নকশি পিঠা তৈরি করা সত্যিই অনেক কঠিন কাজ। দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 2 years ago 

@bdwomen এর এই পোস্টটা আমি দেখেছিলাম। তিনি সবসময় দক্ষতা মূলক কাজগুলো করে থাকে। আর ওনার প্রত্যেকটা পোস্ট খুবই সুন্দর হয়। তিনি একজন ক্রিয়েটিভ মানুষ। আর তেমনি ভাবে নিজের ক্রিয়েটিভিটিকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করে। এই প্রতিযোগিতা উপলক্ষে সাত রকমের নকশী পিঠা তৈরি করেছে। যেগুলোর ডিজাইন ছিল সবথেকে ভিন্ন ভিন্ন। আর উনার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেলে দেখে তো আমার খুবই ভালো লেগেছে। এই পোস্টটা বাছাই করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@bdwomen কে দেখে খুব ভালো লাগলো।তার পিঠার ডিজাইন গুলো খুব সুন্দর হইছে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন সুস্বাদু রেসিপিটি যখন দেখেছিলাম তখন মুগ্ধ হয়ে গেছিলাম। এত কষ্ট করে এত সুন্দর করে নকশা পিঠা তৈরি করেছেন আপু। দেখতে যেমন ভালো লাগতেছে খেতেও সুস্বাদু হবে। এমন আকর্ষণীয় একটি রেসিপি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ফিচার্ড আর্টিকেল এর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। পিঠাগুলো দেখতে অনেক দারুন লাগছে। খেতেও মনে অনেক সুস্বাদু হয়েছিল।এই নকশী পিঠাগুলো তৈরি করা অনেক কঠিন । দারুনভাবে হাতের কাজ ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ফিচারড আর্টিকেলে পোস্টি মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38