You are viewing a single comment's thread from:

RE: SLC-S31/W5-“Creative Interpretation| The Emotion -“Jealousy”

in Steem-Agro20 days ago

আমি প্রথমে বলবো খুবই আশ্চর্য হয়েছি খুবই বিস্মিত হয়েছি। আচ্ছা আপনার ছোট্ট একটি মেয়ে চমৎকারভাবে এই ঈর্ষার কাল্পনিক চরিত্র অঙ্কন করেছে তা সত্যি ভাবার বিষয়। কেননা আপনি সামান্য ধারণা দিয়েছেন বলেছেন এটিই সে বুঝতে পেরেছে এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কি চমৎকার ভাবে তুলে ধরেছে।

আসলে মানুষের ভিতরে এভাবেই ঈর্ষা লুকিয়ে থাকে। কখনো কখনো মানুষ ঈর্ষার কারণে ভালো হয়েও যায় আবার কখনো কখনো মন্দের দিকে যায়। যখন তার মনের মধ্যে এমন চিন্তা হয় ওই ব্যক্তি এত ভালো করেছে তাহলে আমি কেন পারব না এবারে যদি পজিটিভ ধারণা নিয়ে আসতে সক্ষম হয় তাহলে তার জন্য ভালো। আর যদি নেগেটিভ ভাবে সে ভাবতে থাকে তাহলে সে অন্যের ভালো সহ্য করতে না পেরে সেই দিকে সময় অতিবাহিত, অন্যের ক্ষতি চাইতে চাইতে নিজের ভবিষ্যতের আলো হারিয়ে ফেলবে।

আপনার চমৎকার ভাবে উপস্থাপন সূত্রটি খুবই ভালো লেগেছে। আল্লাহতালা আমাদের সকলকে শয়তানের কু-মন্ত্রণা থেকে হেফাজত করুন। কল্যাণের দিকে ধাবিত করুন। আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল।

Sort:  


Congratulations, your comment has been upvoted by the Steemcurator03 team. Keep up the valuable comments.
Curated By: mahadisalim

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.49
ETH 1656.22
USDT 1.00
SBD 0.47