নাম না জানা এক মুখভরা হাসি।

in Steem Sri Lanka10 months ago

আমার পোষ্টে সবাইকে স্বাগতম।

poetry-album-3433279_1280 (1).jpg

Source

আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।

সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই কবিতা লিখে নিজের ডাইরির পাতা ভরপুর করে রেখেছিলাম। আর সে জন্য ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্ট।

আজকের কবিতার নাম:-

নাম না জানা এক মুখভরা হাসি।
লিখেছি আমি নিজেই।@roddur


নাম না জানা এক মুখভরা হাসি,
হৃদয় জুড়ে রেখে গেছে ভালোবাসি।
চোখে চোখ পড়েনি কোনোদিন সারা,
তবু মনে হয়, ছিল এক দেখা হঠাৎকারা।

নেই কোনো কথা, নেই পরিচয়,
তবু কেন জানি সে মন ছুঁয়ে রয়।
নিঃশব্দ চলায় বাজে হৃদয়-সুর,
অচেনা প্রেমে লাগে মধুর ঘোর।

চিঠি লেখা হয়নি, ছিল না গল্প,
তবু অনুভবে জ্বলে গোপন আলপনা।
নেই কোনো ছোঁয়া, তবু কাঁপে প্রাণ,
সে কি ছিল স্বপ্ন, না সত্যি কোনো গান?

নাম জানি না, পথও নেই খোঁজ,
তবু মনে হয়, ছিল সে আমারই সাজানো রোজ।
একবার যদি বলতে পারতাম কিছু,
হয়তো সে প্রেম, পেত তার রঙিন রুপচু।

কিন্তু তাতেই বা কম কী ছিল?
নাম না জানা প্রেমই তো সবচেয়ে বিশুদ্ধ ছিল।



কবিতা নিয়ে কিছু কথা:-

কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।

সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-

আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।

🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️

Lot of thanks those steemains who suport me and my post.

@Upvote me (If you like)
@Follow me (As your wish)
@Resteem (If you have time)
@Comment (If it will possible)

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64282.02
ETH 1678.27
USDT 1.00
SBD 0.42