You are viewing a single comment's thread from:

RE: গ্রাম বাংলার ঐতিহ্য মোটরের ঘর

in STEEM FOR TRADITIONN3 years ago

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। এই ধান চাষের জন্য প্রচুর পরিমাণে পানি ব্যবহার করা হয়। পানি ছাড়া ধান চাষ করা খুব কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে। কেননা এখন বৃষ্টিপাত কম হয় এজন্য প্রায় সারা বছর মটর চালিয়ে জমিতে পানি দিতে হয়। আমন সিজনে জমিতে পানি দেওয়ার জন্য মটর ব্যবহার করা হতো না। তবে বৃষ্টি না হওয়ার কারণে এ বছর মটর দিয়ে জমিতে পানি তুলে জমি চাষ করা হয়েছে। এরপর জমিতে ধানের চারা লাগানো গেছে। এরকম মটর আমাদের এলাকায় অনেক আছে তবে পলি অঞ্চলে এগুলো বেশি দেখা যায়। আমাদের এদিকে দু একটা রয়েছে। আগে যখন এগুলো ছিল না তখন মেশিন দিয়ে জমি চাষ করা হতো মেশিন দিয়ে পানি তুলে জমিতে দিয়ে জমি চাষ করে ধানের চারা লাগানো হতো। এখন আর এই কষ্টগুলো করতে হয় না। এই মটর বাহির হয়ে মোটর চালিত পানির পাম্প চালিয়ে জমিতে সহজে পানি দেওয়া যায় এবং ধান চাষ খুব আরামে করা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41