বস্তা দিয়ে তৈরি দোলনা নিয়ে কিছু ছোট বেলার সৃতি
আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777
আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আমাদের প্রত্যেকের জীবনে ছোট বেলার কিছু সুন্দর সৃতি রয়েছে। আমার কাছে আমার ছোট বেলার মুহুর্ত গুলো অনেক ভালো লাগে৷ আগে ছোট বেলায় স্কুল ছুটি দিলেই আমি নানি বাড়িতে বেড়াতে যেতাম৷ বিশেষ করে গ্রীষ্মের ছুটিতে বেশি যাওয়া হইতো৷ তখন মামাতো ভাই-বোনরা ছোট ছিলেন৷ নানি বাড়িতে গেলে সবার সাথে থাকা হইতো৷ সময় গুলো ছিলো বেশ মজাদার। ছুটি কোন দিক দিয়ে ফুরিয়ে যেত বোঝাই যেত না। নানি বাড়ি থেকে বাড়ি আসতেই মন চাইতো না। আমার নানি বাড়ি ছিলো গ্রামে। গ্রামে চারিদিকে বাড়িঘর, সুপারি বাগান, বাশঝাড়, পুকুর ইত্যাদি থাকতো৷ গ্রামে গেলেই জাল দিয়ে মাছ ধরা দেখতাম৷ সুপারি বাগানে গিয়ে সুপারি সংগ্রহ করতাম৷ এছাড়াও আরও একটি সৃতির কথা মনে পরে। সেটি হল চট বা প্লাস্টিকের বস্তা দিয়ে দোলনা বানায় দিত মামা। গাছের আগালে দড়ি দিয়ে দোলনা বানায় দিতো৷
দোলনা তৈরির সময় ভালো রশি ব্যবহার করা হতো৷ শক্ত রশি না দিলে ছিড়ে যাওয়ার ভয় থাকে৷ রশি ছিড়ে গেলে বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে৷ আমরা সকল ভাই-বোনরা মিলে দোলনায় পর্যায়ক্রমে উঠে দুলতাম। এই দোলনা গুলোতে উঠতে মজা লাগতো কারণ এগুলো অনেক উপর পর্যন্ত দোলানো যেত৷ ছোট বেলায় যতই উপরে যেতাম না কেন ভয় লাগতো না। কিন্তু এখন এই দোলনায় বসে দুলতে গেলে ভয় লাগে এবং মাথা ঘুরায়। বস্তা দিয়ে বানানো হত কারণ সেখানে বসতে সুবিধা।
আমার একটা মামাতো ভাই আর একটা খালাতো ভাই৷ ওদের বয়স ৫ আর ৩ বছর৷ কিছুদিন আগে নানি বাড়িতে গেছিলো ছোট খালা৷ দুই জনের জন্য মামা ঘরের ভেতরে বারান্দায় দুটি বস্তা দিয়ে দোলনা বানিয়ে দিয়েছিলো৷ ওরা দুইজন সারাদিন সেখানে খেলতো৷ আসলে ছোট বেলায় এসব জিনিস খুবই ভালো লাগে৷ কেউ পিছন থেকে ধাক্কা দিলে তো আরও ভালো লাগে৷ দুই জন পাশাপাশি দুলতো। বাচ্চারা এসব দোলনা বেশি পছন্দ করে৷ একবার উঠলে নামতেই চায় না৷ গ্রামের বাড়ি গুলো বড় ও জায়গা অনেক থাকে৷ তাই যেকোন কিছুই তৈরি করা যায়। শহরের বাড়ি গুলোতে জায়গা কম৷ তাই এখানে কোন কিছু করা সম্ভব হয় না৷ দুইদিন আগে নানি বাড়িতে গিয়েছিলাম৷ সেখানে গিয়ে এই বস্তার দোলনা দেখে ছোট বেলার কথা মনে পরে গেছিলো৷ আমিও ঐ দোলনায় উঠছি কিন্তু আমার থেকে দোলনা অনেক ছোট ছিলো।
Vote for @bangla.witness
ধন্যবাদ
@toufiq777
প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু মজার স্মৃতি জড়িয়ে আছে। আমরা ছোটবেলায় গাছে দড়ি ঝুলিয়ে বস্তা বেঁধে দোলনা খেলছি। বিশেষ করে আমি ছোটবেলায় খুব দোলনায় দুলছি বলাবাহুল্য এটাই ভাল লাগতো। আর এখন আমার ছেলে দোলনায় দুলছে।
😄
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Thank you
Thank you
দোলনাগুলো দেখতে বেশ সুন্দর। আমার ধারণা এগুলো ছোট হলেও বেশ শক্তিশাল, সহজে ছিড়বে না। ভাতিজ তোরাও দোলনায় চড়ছেন নাকি?
Ho
এই দোলনা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। গ্রাম অঞ্চলের ছোট ছোট গাছগুলোতে কিংবা বাঁশ বাগানে বাচ্চাদের জন্য দোলনা বানিয়ে দেওয়া হয়। আমরা ছোটবেলায় দোলনায় অনেক দোল খেয়েছি। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ
ভাই কিছু মনে না করলে আপনার টাইটেলটা হয়তো বস্তা দিয়ে হওয়ার কথা। ছোটবেলায় অনেক এই বস্তা দিয়ে দোলনা বানিয়ে খেলেছি সেই স্মৃতিটুকু মনে করিয়ে দিলেন আপনি আবারো। খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ
আমিও ছোটোবেলায় আমার বড় আব্বাদের বাড়িতে থাকা একটি আমের গাছে বস্তা ও দড়ি দিয়ে একটি দোলনা বানিয়েছিলাম। প্রতিদিন আমি ও আমার চাচাতো ভাই সেখানে দোল খেতাম। বস্তা দিয়ে বানানো দোলনা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।
ধন্যবাদ
https://twitter.com/Toufiqrahul/status/1680787891776274432?t=REiY44XWsfvPG4R-HTx2Ug&s=19
ছোট বেলায় আমিও এমন দোলনায় দুলতাম।ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। মাঝে মাঝে আমরা বসার পীড়া এভাবে বেঁধে দিয়েও দুলতাম। আমার মনে আছে একবার আমরা দুজন একসাথে তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ
আমি যখন ছোট ছিলাম তখন বাবার কাছে বস্তা দিয়ে দোলনা বানিয়ে নেওয়ার বায়না ধরতাম। তখন আমার বাবা আম গাছ বা পেয়ারা গাছে রশি দিয়ে বস্তা বেঁধে দোলনা বানিয়ে দিত৷
ধন্যবাদ