আমাদের সৈয়দপুর শহরের জনপ্রিয় একটি খাবার ফুসকাsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমাদের সৈয়দপুর শহরের জনপ্রিয় একটি খাবার ফুসকা

ফুসকা সাধারণত মেয়েদের খুবই পছন্দের একটি খাবার৷ আমাদের সৈয়দপুর শহরে প্লাজার পাশে চার পাঁচটি ফুসকার দোকান রয়েছে। সারাদিন কম বেশি লোকজনের আনাগোনা থাকে৷ তবে সন্ধ্যার পর ভিড় বেড়ে যায়। ছোট থেকে বড় সকলেরই প্রিয় খাবার ফুসকা৷ ছুটির দিন গুলোতে উপচে পরা ভিড় থাকে৷ পরিবারসহ মানুষ ফুসকা খেতে আসেন। বিএফ আর জিএফদের বেশি লক্ষ্য করা যায়৷ হামার সোহান ভাতিজ মাঝে মাঝে ফুসকার পোষ্ট করে৷ ভাতিজার মেলা জিএফ৷ কোনদিক কাকে নিয়ে ফুসকা খাইতে যায় বলা মুশকিল৷ তাই এত ফুসকা রিলেটেড পোস্ট করে।

IMG-20230712-WA0089.jpgIMG-20230713-WA0000.jpg

এছাড়া ভ্রাম্যমান কিছু ফুসকা বিক্রেতা দেখতে পাওয়া যায়৷ এরা শহরের অলিগলি ঘুরে ফুসকা বিক্রি করেন। অনেক বাড়ি ঘরের মা বোনেরা বাইরে গিয়ে ফুসকা খেতে পারেন না৷ তখন তারা বাড়ির সামনে দিয়ে ভ্রাম্যমান ফুসকা বিক্রেতার কাছে থেকে ফুসকা কিনে খান৷ ফুসকার দাম দোকানেও যা হয়, তাদের কাছেও একই দাম হয়। সৈয়দপুর টেকনিক্যাল স্কুলের ঐখানে একজন ফুসকা বিক্রি করেন৷ প্রতি পেলেট এর দাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত। তার ফুসকার কদর অনেক৷ মাঝে মাঝে তার দোকানে সিরিয়ালে দাঁড়িয়ে ফুসকা কিনতে হয়।

IMG-20230713-WA0001.jpg

ফুসকা সাধারণত স্কুল কলেজের এর গেটের সামনে বেশি বিক্রি হয়৷ স্কুল ও কলেজের বাচ্চারা ফুসকা খেতে বেশি ভালোবাসেন৷ আমাদের সৈয়দপুর শহরের মানুষ একটু বেশিই ফুসকা পছন্দ করেন। শহরের অলিগলিতে ফুসকার দোকান দেখতে পাওয়া যায়৷ ফুসকা আমার পছন্দের খাবার নয়৷ আমি বছরে হঠাৎ এক বা দুইবার ইচ্ছে হলে ফুসকা খেয়ে থাকি৷

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

ফুচকা আমার অনেক পছন্দের একটি খাবার। ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে ছেলেদের তুলনায় মেয়েরা ফুচকা বেশি পছন্দ করে থাকে। ফুচকা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Thank you

 3 years ago 

Thank you

 3 years ago 

ফুচকা একটা মুখরাচর খাদ্য যা খেতে বেশ দারুন এবং মজাদার। ফুচকা সাধারণত মেয়ে মানুষের অনেক প্রিয় হয়ে থাকে। বিএফ এবং জিএফ তো সবখানেই ভিড় জমায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ফুচকা খাবারটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত।বিশেষ করে মেয়ে মানুষের কাছে এই ফুচকা অনেক জনপ্রিয় একটি খাবার।আমাকেও ভালো লাগে।সৈয়দপুরের এই ফুচকা দোকান সম্পর্কে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ফুচকা নিঃসন্দেহে একটি জনপ্রিয় খাবার। বিশেষ করে মেয়েদের কাছে এটি একটি প্রিয় খাবার। রংপুরে থাকতে আমিও প্রায়ই আমার বান্ধবীদের সাথে ফুচকা খেতাম। ফুচকা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ফুচকা কম বেশি সকলের অনেক পছন্দের একটি খাবার। বিশেষ করে মেয়েরা বেশি ফুচকা পছন্দ করে থাকে। ফুচকা যে পরিবেশে তৈরি করা হয় তা দেখে আমি খাওয়া বাদ দিছি।🙂

 3 years ago 

😄

 3 years ago 

ফুসকা সাধারণত মেয়েদের খুবই পছন্দের একটি খাবার৷

উপরের কথাটা একদম ঠিক বলেছেন ভাই।
সৈয়দপুরে প্লাজার পাশে বেশ কয়েকটি ফুচকার দোকান রয়েছে। আমি অনেকবার এখান থেকে ফুচকা খেয়েছি। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই, শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ফুসকা নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন ভাই।ফুসকা সব থেকে মেয়েরা অনেক পছন্দ করে।আমিও ফুসকা পছন্দ করি কিন্তু আমি খুব কম খাই।শহর অঞ্চলে কিছু কিছু ভ্রাম্যমাণ ফুসকা ওয়ালা দেখা যায়।তারা অলিগলিতে বিক্রি করেন।ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39