প্রাচীন কালের একটি জনপ্রিয় ফল ডাউয়াsteemCreated with Sketch.

in Steem For Tradition3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

প্রাচীন কালের একটি জনপ্রিয় ফল ডাউয়া

ডাউয়া ফল অনেকে চিনে আবার অনেকে চিনে না৷ ডাউয়া দেখতে হলুদ বর্ণের হয়ে থাকে৷ ডাউয়া ছোট থাকার সময় সবুজ থাকে৷ ডাউয়া খেতে টক মিষ্টি স্বাদের হয়৷ ডাউয়া দেখতে অনেকটা কাঁঠাল এর মত। ডাউয়া গাছ গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়৷ এই গাছ গুলো সচরাচর মানুষ বাড়িতে লাগান না৷ এই গাছ গুলো জঙ্গলে আপনাআপনি জন্মায় থাকে৷ গ্রামে গেলে প্রায় বাড়িতে এই গাছ দেখতে পাওয়া যায়৷ ডাউয়া ফল যে খাওয়া যায় আমি আগে জানতাম না৷ একবার নানিবাড়িতে গিয়ে খেয়েছিলাম৷ আমার নানিবাড়িতে কয়েকটি গাছ আছে৷ ডাউয়া গ্রীষ্মের শেষে পাকতে শুরু করে৷

20230701_125149.jpg

ডাউয়া আগে কার মানুষ বেশি খেতেন৷ আগে কার মানুষ দেশীয় ফল বেশি খেতেন৷ এখন নানান ধরনের বিদেশি ফল বাজারে আসায় দেশীয় ফলের কদর কিছুটা কমছে৷ তবে গ্রীষ্মের সময় সকলেই দেশীয় ফল খেয়ে থাকেন৷ ডাউয়া সবাই খেতে পছন্দ নাও করতে পারেন৷ কারণ একবারে না পাকলে ডাউয়া খেতে মজা লাগে না৷

20230701_125159.jpg

কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম৷ আমাদের বাজারে যাওয়ার কিছু সর্টকাট রাস্তা আছে৷ ঐ রাস্তা গুলো দিয়ে গেলে তাড়াতাড়ি বাজারে পৌঁছানো যায়৷ সেদিন রেললাইনের ধারে এক লোককে বসে ডাউয়া বিক্রি করতে দেখলাম৷ তিনি দুটি ডালিতে করে ডাউয়া বিক্রি করতেছিলেন৷ একটি ডালিয়ে ছোট ছোট ডাউয়া আর একটি ডালিতে বড় বড় ডাউয়া নিয়ে বসে ছিলেন৷ একটি লোককে দেখলাম তিনি ডাউয়া কিনলেন৷ যারা এই ফল চিনে এবং খেয়েছেন৷ তারাই কিনবেন এই ফল৷ আমি কিনতাম৷ কিন্তু আমার বড় ভাই সাথে গিয়েছিলো তাই কিনি নাই৷ আমি দাম জিজ্ঞেস করি নি। হয়তো বেশি দাম হবে না। দেশীয় ফল কিছুটা সস্তায় পাওয়া যায়। এই ফল গুলোর পুষ্টিগুণ অনেক। প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠা গাছে আল্লাহ তাআলা আমাদের জন্য অশেষ নিয়ামত দিয়ে রেখেছেন৷ বান্দা যেন খেয়ে বাঁচতে পারে সে জন্য আল্লাহ আমাদের চারপাশে অসংখ্য এধরণের গাছপালা দিয়েছেন৷ জংগলে যখন কেউ হারিয়ে যায়৷ তখন তারা জংগলের গাছগাছালির ফল খেয়ে জীবন ধারণ করেন৷ যাদের গাছ সম্পর্কে অবিজ্ঞতা আছে৷ তারা জংগলে হারিয়ে গেলে কখনও না খেয়ে মরবে না৷

20230701_125202.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

ডাউয়া ফল নিয়ে সুন্দর লেখছেন ভাই।আগের যুগের জনপ্রিয় ফল হলো ডাউয়া।ডাউয়া আমি অনেক বছর আগে খাইছি।আমার মামার বাসায় ডাউয়া খেয়েছিলাম।এগুলো ফল এখন খুব কম দেখা যায় আমাদের এইদিকে।সুন্দর একটা পোস্ট করেছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Thank you

 3 years ago 

শেষ আমার মনে আছে দুই বছর আগে ডাউয়া খেয়েছিলাম।ডাউয়া খেতে বেশ ভালো লাগে আমাকে। ডাউয়া তেমন চোখে পড়ে না আমাদের এলাকায় খুঁজেই পাই না।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডাউয়া তেমন চোখে পড়ে না আমাদের এলাকায় খুঁজেই পাই না

খুঁজলে পাওয়া যাবে

 3 years ago 

ডাউয়া নিয়ে অনেক সুন্দর আলোচনা করছেন ভাইয়া। আমার বেশ পছন্দের এই ফল আমি প্রায় খেয়ে থাকি। আমাদের এলাকায় এখনো দুইটি ডাউয়ার গাছ রয়েছে। কবরস্থানের কাছে বড় কি কাজ রয়েছে যেখানে আমরা প্রতিবছর মজা করে খেয়ে থাকি। আসলে ভাই বিদেশি ফলের কারণে আমাদের দেশি ফলগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে বাজার ঘাট থেকে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ডাউয়া ফল আমার খেতে ভালো লাগে না। তবে সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে অনেক গুলো ডাউয়া গাছ রয়েছে। এই ফল গুলো খেতে কেমন স্বাদ? সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

 3 years ago 

টক মিষ্টি স্বাদের।

 3 years ago 

🤨🤨🤨

 3 years ago 

প্রাচীনকালের অতি জনপ্রিয় একটি ফল হলো ডেউয়া। ডাউয়া গাছের ফল আমাদের ছিল কয়েক বছর আগে গাছটিতে ডেউয়া ফল না হওয়া কেটে ফেলে।ডাউয়া ফল খেতে বেশ ভালই লাগে। ডেউয়া ফল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

Thank you

 3 years ago 

ডাউয়া গাছের ফল তেমন আর দেখা যায় না আমাদের গ্রামে একটি ডাউয়ার গাছ ছিল কিন্তু এখন আর নেই।ডাউয়ার ফল খেতে বেশ ভালই লাগে। ডাউয়ার ফল নিয়ে সুন্দর একটি পোস্ট করছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago (edited)

ডাউয়া বা বুনো কাঁঠাল আমার বেশ পছন্দের একটি ফল। এগুলো বাজারে খুব বেশি পাওয়া যায় না। মাঝে মাঝে সিজনের সময় চোখে পড়ে। এই ফল খুব দ্রুত পচে বা নষ্ট হয়ে যায় তাই এটিকে সংরক্ষণ করে রাখা যায় না। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38