বাড়িতে তৈরি দেশি লিচু'র জুস
আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777
আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
শরীর সুস্থ রাখতে সব ধরনের জিনিসই কম বেশি খাওয়া প্রয়োজন৷ তবে বেশি নয়। একটা নির্দিষ্ট পরিমাপে খাবার খাওয়া প্রয়োজন৷ পরিমাণ মত প্রতিদিন কোন না কোন ফলমূল খাওয়া প্রয়োজন৷ তবে বর্তমানে সব খাবারে ভেজাল৷ ফলমূল বেশিদিন টাটকা রাখার জন্য ফরমালিন দেয়৷ অধিক মুনাফা লাভোর আশায় কাঁচা ফল'কে হিট বা মেডিসিন দিয়ে পাকাচ্ছে মানুষ৷ এসব ফলমূল খাওয়ার থেকে না খাওয়াই উত্তম। আগেকার মানুষ দীর্ঘ জীবি এবং শক্তিশালী ছিলো। কারণ তারা যা খাইতো সব ভেজাল মুক্ত খাবার৷ বর্তমানে আধুনিকতার ছোয়া পেয়ে আমাদের দেশটা ভেজালে পরিণত হয়েছে৷ ভেজালহীন পণ্য খুঁজে পাওয়া দুস্কর হয়ে গেছে বর্তমানে। যাই হোক আজ পাকা দেশি লিচু দিয়ে জুস বানাবো।
| লিচু | ৭-৮ টি |
|---|---|
| পানি | পরিমাণ মত |
| চিনি | ৪ চা চামুচ |
প্রথমে ৭-৮ টি লিচু খোসা থেকে আলাদা করলাম৷ এরপর খোসা ছাড়া লিচু গুলো ধুয়ে নিলাম।
এরপর ব্লেন্ডার নিয়ে আসলাম৷ এবং ব্লেন্ডারের বাটি'টি ধুয়ে পরিষ্কার করে নিলাম।
এরপর লিচু গুলোর বিচি আলাদা করলাম৷ লিচুর বিচি খাওয়া যায় না। লিচু'র মাংসল অংশ গুলো ব্লেন্ডারের মধ্যে দিলাম। এরপর ৪ চামচ চিনি ও পানি পরিমাণমত ঢেলে দিলাম।
এরপর ব্লেন্ড করলাম৷ লিচু সহজে ব্লেন্ড হয় না৷ তাই ২ মিনিট ধরে ব্লেন্ড করলাম৷ এরপর লিচুর জুস গুলো গ্লাসে ঢেলে নিলাম। ছাকনি দেওয়া যেত৷ তবে আমি ছাকনি দেই নি।
লিচুর জুস আমি আগেও বানিয়েছিলাম৷ লিচু বেশি খেলে আবার পেটে সমস্যা হয়৷ লিচুর জুস বাজারপ পাওয়া যায়৷ তবে বাড়িতে লিচুর জুস বানিয়ে খেতে ভালোই লাগে৷ আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।
Vote for @bangla.witness
ধন্যবাদ
@toufiq777
দেশের বাহিরে থাকার সময় লিচুর জুস অনেক খেয়েছি। সেখানে অনেক জনপ্রিয় লিচুর জুস। লিচুর জুস তৈরির প্রক্রিয়াটি আমার অনেক ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই।শুভকামনা রইল।
https://twitter.com/Toufiqrahul/status/1667030300214583296?t=PDmvrOzc_KbEMfIEW7J1tw&s=19
আপনার কাছে অনেক জুস এর রেসিপি দেখলাম ভাই, কিন্তুু আপনার হাতের জুস খাওয়ার সৌভাগ্য হলো না। আপনার এতো কাছে থেকেও। একদিন দাওয়াত দেন জুস খাওয়ার। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
এগুলো কি আপনি তৈরি করছেন না কি আমাদের ভাবি তৈরি করে আপনাকে খাওয়াচ্ছে 🤭🤭🤭 জাতি জানতে চায়☺️☺️☺️
ধন্যবাদ
বর্তমানে বাজারগুলোতে খাবার মানেই ফরমালিন।ফরমালিনের খাবার সব থেকে বেশি।দারুন লিখেছেন আপনি।লিচুর জুস খুব সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ
বাসায় কখনো লিচুর জুস বানিয়ে খাওয়া হয়নি। আপনার ধাপ গুলো দেখে যে কেউ সহজে লিচুর জুস বানাতে পারবে বাসায়। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ
Thank you
সেই স্বাদ, এতো স্বাধ ক্যা। নিত্য নতুন জুস বানার রেসিপি দেখে বেশ ভালোই লাগে আমার। এতো সাধ ক্যা, সেই স্বাদ
লিচুর জুসের সুন্দর রেসিপি শেয়ার করেছেন আপনি। আশা করি অনেকে আপনার রেসিপিটি ফলো করে লিচুর জুস বানাতে পারবেন। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।