গ্রামে এক চাচা সাইকেলে করে প্লাস্টিকের মাল বিক্রি করতেছিলেন
আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777
আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আগেকার মানুষ প্রায়ই কাজে সাইকেল ব্যবহার করতেন৷ আগে ভ্যান, রিকশার প্রচলন তেমন ছিলো না৷ ১৫-২০ বছর আগেও আমাদের দেশ অত উন্নত ছিলো না৷ প্রায় সময় গ্রামে খুচরা বিক্রেতাদের সাইকেলে করে মালামাল বিক্রি করতে দেখা যাইতো৷ বিশেষ করে আইসক্রিম ও মুরগী বিক্রেতাদের সাইকেলে চড়ে গ্রামের পাড়া মহল্লায় বেশি দেখা যাইতো৷ এছাড়া প্লাস্টিক, স্টীল, লোহার তৈরি জিনিসপত্রও বিক্রি করতে দেখা যাইতো৷ এটা আমাদের পুরানো দিনের একটি সংস্কৃতির মধ্যেই ধরা যায়৷ বর্তমানে এ দৃশ্য গুলো চোখে পরে না বললেই চলে৷ সাইকেলে করে মালামাল বহন করে বিক্রি করা চারটি খানি কথা নয়৷ এটা করতে শক্তি প্রয়োজন আছে৷ যে কেউ এই কাজ করতে পারবে না৷ আগে সাইকেলে করে ধানের বস্তা নিয়ে যাওয়া হত মিলে৷ সেখানে ধান ভেঙ্গে আবার বাড়ি নিয়ে আসা হত।
কিছুদিন আগে গ্রামে ঘুরতে গিয়েছিলাম৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ চাচাকে দেখলাম সাইকেলে করে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন৷ তার কাছে ছিলো প্লাস্টিকের বদনা, টুল, চেয়ার ও বালতি৷ এগুলো আমাদের গৃহস্থালি নিত্যদিনের ব্যবহার যোগ্য পণ্য৷ গ্রামে এই পণ্য বেশি প্রয়োজন হয়৷ বদনা গুলো আমরা ওযু করার ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি৷ আগে লোহার বালতি পাওয়া যাইতো৷ তবে এ বালতি গুলো এখন আর দেখা যায় না৷ এখন প্লাস্টিকের বালতি বেশি চলে৷ এই বালতি গুলো সহজে নষ্ট হয় না৷ চাচা হেটে হেটে যাচ্ছিলেন৷ ঐসময় টা ছিলো বিকেল বেলা৷ চাচা হয়তো ক্লান্ত ছিলেন৷
আমাদের দেশে অনেক পেশার মানুষ লক্ষ্য করা যায়৷ এমন কিছু পেশায় মানুষ নিয়োজিত আছে যা আমাদের কল্পনারও বাহিরে। এত এত পেশার লোক আছে বলেই আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলো হাতের নাগালে পেয়ে যাচ্ছি৷ একেক জনের পেশা একেকজনের কাছে আশির্বাদ সরূপ৷ সবাই সবার পেশাকে শ্রদ্ধা করেন৷ এই চাচা হয়তো অনেক বছর ধরে এই পেশার সাথে জড়িত আছেন৷ তাই জীবনের শেষ বয়সে এসেও কাজ করে যাচ্ছেন৷
Vote for @bangla.witness
ধন্যবাদ
@toufiq777
জ্বি ভাইয়া আপনি ঠিক বলেছেন আমাদের দেশে অনেক পেশার মানুষ হয়েছে যারা ভিন্ন ভিন্ন কাজের নিয়োজিত রয়েছে। এবং আমাদের গ্রাম অঞ্চলে আগে প্রচুর পরিমাণ এরকম ফেরিওয়ালা আসতো ভ্যানে, সাইকেলে এবং মাথায় করেও নিয়ে আসতো। কিন্তু এখন আর এগুলো বেশি টা দেখা যায় না যদিও দেখা যায় তাহলে তারা ভ্যানে করে ঘুরে বেড়ায়। গ্রামের অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Thank you
Thank you
গ্রামে-গঞ্জে এখনো কিছু ফেরিওয়ালা এভাবে সাইকেলে করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন। আপনি ঠিক বলেছেন বর্তমানে প্লাস্টিকের বালতি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দামের এই প্লাস্টিকের বালতি গুলোর ব্যবহার দিন দিন আরো বাড়ছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
ঠিক বলেছেন ভাইয়া আগেকার সময় এরকম অনেক মানুষ দেখা যায় তো যারা সাইকেলে করে এসব পণ্য বিক্রি করতো। বৃদ্ধ চাচা যে সব পণ্য বিক্রি করতেছে এগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। এখন আর সাইকেলে করে এসব প্লাস্টিকের পণ্য বিক্রোতার দেখাই পাওয়া যায় না। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ
আপনি ঠিক বলছেন। আমাদের দেশে বিভিন্ন ধরনের পেশার লোক রয়েছে।কারো পেশা ছোট আবার কারো পেশা বড়।যারা যেই পেশায় নিয়োজিত তারা সেই পেশাকে শ্রদ্ধা করে।গ্রাম অঞ্চলে এইরকম আগে সাইকেলে করে ফেরিওয়ালা দেখা যেত।বর্তমান সবাই ভ্যানে করে প্লাস্টিকের পন্য সামগ্রি বিক্রি করতেছে। আপনি সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
গ্রাম অঞ্চলে অনেক হকারদের দেখা যায়, তারা বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে। সাইকেলে এবং ভ্যান দিয়ে তারা মালামাল বিক্রি করে। জি ভাই ঠিক বলেছেন আমাদের দেশে বিভিন্ন পেশার মানুষ লক্ষ করা যায়। যা আমাদের কল্পনার বাহিরে। তবে কোনো কাজ ই ছোট না। কাজের প্রতি সম্মান জানানো উচিত। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ
আগে ফেরিওয়ালাদের প্রধান মাধ্যম ছিল সাইকেল ও ভ্যান গাড়ি। এখনো মাঝে মাঝে গ্রামবাংলায় দেখা যায় এসব ফেরিওয়ালা গুলোকে তাদের পণ্য বিক্রি করতেছে সাইকেলে করে। আপনি ঠিক বলেছেন ভাই এত পেশার মানুষ আছে বলেই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পাই। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
https://twitter.com/MDToufiqurRah/status/1690963807303262208?t=6bVdrS4nQ6VraQ7w9tinhA&s=19
আমাদের গ্রামেও এরকম অনেক হরেকমালের দোকান আসে। যাদের কাছে বিভিন্নধরনের প্লাস্টিকের জিনিস বিক্রি পাওয়া যায়। এরা ফ্যান কিংবা সাইকেলে করে এসব জিনিস বিক্রি করেন।এই দোকান থেকেই উপার্জন করা টাকা দিয়ে তারা তাদের সংসার চালায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ